সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি রাজাকার নিজামীর সঙ্গী হাজি রইসের
সিনিয়র করেসপন্ডেন্ট: দৈনিক বাংলা ৭১ পত্রিকায় ভূমিদস্যুতা, জমি দখল, অবৈধ কেমিক্যাল বাণিজ্য নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি দিয়েছেন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া রাজাকার মতিউর রহমান নিজামীর সহযোগী হাজি রইস উদ্দীন।
নিজামীর জীবদ্দশায় হাজি রইসের সঙ্গে তার দহরম-মহরম ছিল। বিএনপি-জামায়াত সরকারের মন্ত্রী আলবদর নেতা নিজামীর ছত্রছায় কপাল খোলে ব্যবসায়ী হাজি রইসের। নিজামীর আশীর্বাদে সাধারণ ব্যবসায়ী থেকে এখন কোটি কোটি টাকার মালিক আরমানিটোলার কেমিক্যাল ব্যবসায়ী হাজি রইস।
সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি দেওয়ায় রাজধানীর হাতিরঝিল থানায় গত ৯ অক্টোবর একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডিতে বাংলা ৭১ এর সাংবাদিক উল্লেখ করেন, আমি গত অক্টোবর হাজি রইসের নামে একটি সংবাদ প্রকাশ করি। হাতিরঝিলের একটি রেস্টুরেন্টে অবস্থান করা কালে হাজি রইস আমাকে ফোন করে গালিগালাজ করেন। এ সময় হাজি রইস বলেন, ‘আমার লাইসেন্স করা পিস্তল আছে। তুই আমার সামনে আয় তোর হিম্মত কত দেখতে চাই।’ এ ছাড়া অশোভন আচরণসহ বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে হাজি রইস কল কেটে দেন।
হাজি রইসের বিরুদ্ধে জিডি নম্বর: ৪০৩। জিডির তদন্তকারী কর্মকর্তা জীবন স্ট্যালিন বলেন, ‘জিডির তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’
হাজি রইসের বিরুদ্ধে অনুসন্ধান চালিয়ে জানা গেছে, তিনি ব্যবসার আড়ালে লাখ লাখ টাকা কর ফাঁকি দিচ্ছেন। সাভারের বলিয়ারপুর পুরে যমুনা ন্যাচারাল পার্ক থেকেও কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে।
হাজি রইস উদ্দিন ফ্ল্যাট কিনে বসবাস করছেন ধানমণ্ডির ৫ নম্বর রোডের ৩৮ নম্বর বাসায়। তিনি চড়েন দামি গাড়িতে, তার নিরাপত্তায় রয়েছে একজন গানম্যান। এ ছাড়া হাজি রইসের রয়েছে লাইসেন্স করা পিস্তলও। অথচ বছর বিশেক আগেও হাজি রইস ছিলেন পুরান ঢাকার আরমানিটোলার সাধারণ একজন কেমিক্যাল ব্যবসায়ী। কিন্তু বিএনপি-জামায়াতের সময়ে আলবদর নেতা মতিউর রহমান নিজামীর ছত্রছাত্রায় কপাল খোলে ওই ব্যবসায়ীর।
এই হাজি রইস এখন সাভারে শত বিঘা জমির মালিক। সাভারের বলিয়ারপুরে তার যমুনা ন্যাচারাল পার্ক ও গাবতলীতে রয়েছে একটি তেল পাম্প। আরমানিটোলায় রয়েছে বাড়ি। এ ছাড়া নামে-বেনামে আরও সম্পদের মালিক এই হাজি রইস।
তার ঘনিষ্ঠসূত্রে জানা যায়, পাবনার বেড়া উপজেলা থেকে ঢাকায় আসা হাজি রইস সাধারণ এক কৃষি পরিবারের সন্তান। ঢাকায় এসে চাকরি করতেন ১৫০০ টাকা বেতনে। থাকতেন অন্যের বাড়িতে। কেমিক্যাল ব্যবসার ধরন বুঝে হাজি রইস ব্যবসা শুরু করেন। ব্যবসার ফাঁক-ফোকর গলে বিত্ত বৈভবের মালিক হয়ে ওঠেন তিনি। পাশাপাশি শুরু করেন জমির ব্যবসা। নিজের আয়ত্তে নেন সাভারের বিঘার পর বিঘা জমি।
হাজি রইসের পরিবার সূত্র জানায়, বিএনপি সরকারের আমলে নাটকীয়ভাবে উত্থান ঘটে হাজি রইসের। পাবনার রাজনীতিক মতিউর রহমান নিজামীর সঙ্গে পাবনার সন্তান হিসেবে সখ্য তৈরি হয় হাজি রইসের। আলবদর নেতা ও যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামী মন্ত্রী থাকায় তার সুফলও ভোগ করেন এই ব্যবসায়ী। নিজামীর সুনজর থাকায় সরকারি জায়গা নামমাত্র মূল্যে লিজ নিয়ে শুরু করে ফিলিং স্টেশনের ব্যবসা। নিজামী শিল্পমন্ত্রী থাকায় কেমিক্যাল ব্যবসাও ফুলে ফেঁপে বড় হয়ে ওঠে। সরাসরি কোনো রাজনীতি না করলেও হাজি রইস বিএনপি-জামায়াত ঘরানার বলে সূত্র জানিয়েছে।
আল বদর নেতা নিজামীর সঙ্গে ছবিও ছিল হাজি রইসের। প্রভাব খাটাতে নিজের অফিস কক্ষে সাবেক মন্ত্রীর ছবি ঝুলিয়ে রাখেন। তবে ২০১৬ সালে মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় সেই ছবি ফেলে দেন বলে জানান হাজী রইসের সাবেক একজন কর্মচারী।
অবৈধভাবে কোটি কোটি টাকার মালিক হাজি রইস উদ্দিন। সাভারের বলিয়ারপুরের যমুনা ন্যাচারাল পার্কে ১০০ টাকার টিকেট কেটে যে কেউ ঢুকে অবাধ বিনোদন করতে পারেন। সেখানে অসামাজিক কর্মকাণ্ডও চলে।
সাংবাদিককে হুমকি দেওয়ার বিষয়ে বাংলা ৭১ কে হাজি রইস বলেন, ‘রিপোর্টারের সঙ্গে আমার কথা হয়েছে। হয়ত কিছু উচ্চবাচ্য হয়েছে। তার মানে এই নয় যে আমি তাকে হুমকি দিয়েছি। তার সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই।’
আর কোন পত্রিকা কী নিউজ করে এগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই বলে মন্তব্য করে হাজি রইস।
(ওএস/পিএস/১৮ অক্টোবর, ২০২০)
পাঠকের মতামত:
- ফরিদপুর কৃষ্ণনগর ইউপি মেম্বার নান্নুর ব্যক্তিগত বিকাশে গর্ভবতী ভাতা!
- বাগেরহাটে হেনস্তার শিকার নারী চিকিৎসক, অভিযোগ সাবেক শ্রমিকদল নেতার বিরুদ্ধে
- বাগেরহাটে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ, ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ভর্তি ৪৩ জন
- ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস
- দিনাজপুর সরকারি মহিলা কলেজে ইতিহাস বিভাগের জমকালো এক দশক পূর্তি
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- বনদস্যু আশরাফ ও মাহামুদুলসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল
- কাশিয়ানীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু
- দিনাজপুরে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা, চার গাড়িতে ভাঙচুর-লুটপাট
- গোপালগঞ্জ সরকারি কলেজে নবীনবরণ
- প্রসূতি মায়ের ‘গর্ভবতী ভাতার’ আট কিস্তি ইউপি মেম্বার নান্নুর বিকাশে!
- ঝুট বোঝাই ট্রাক থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩
- পোস্টপেইড বিদ্যুৎ বিল পরিশোধ সহজ করতে ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চুক্তি
- চাটমোহরে হাসপাতাল কোয়ার্টারে গ্রিল কেটে দুঃসাহসিক চুরি
- সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সবজি বাগান ধুলিস্যাৎ
- কাপ্তাইয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
- বড়াইগ্রামে প্রায় ৯০ হাজার পরিবারের তথ্য নিবে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারীরা
- মহম্মদপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন
- ফুলপুরে দুর্গোৎসব ও দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
- ‘এক সময় মূর্তির হাত-পা ভাঙা হয়েছে, মামলাগুলি হতো বিএনপির বিরুদ্ধে’
- সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত
- শ্যামনগরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
- কাশিয়ানীতে ‘পর্দা টাঙিয়ে’ রেলের জমিতে ভবন নির্মাণ
- সালথায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত
- জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণের বিকল্প নেই: ভূমি প্রতিমন্ত্রী
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- কেন্দুয়ায় টিউবওয়েলও বরাদ্দ নেই, টাকাও ফেরত নেই
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- ভৈরবে আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০
- ফানুস উৎসব থেকে বলছি
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- জ্যৈষ্ঠের শুরুতে লাল লিচুতে রঙিন ঈশ্বরদী
- যাকাতের ৪০০ শাড়ি লুঙ্গি বিতরণ করলেন ডা. মুখলেছুর রহমান
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরকে শোকজ
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- সুপ্রীম কোর্ট’র আপিল বিভাগের এডভোকেট আরিফ মন্ডলকে সংবর্ধনা
- ভৈরব পৌরসভার আয়োজনে নাগরিক সুবিধার্থে এই প্রথম ভিন্নধর্মী মেলা
- ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অর্ধশতাধিক
- পঞ্চগড়ে কৃষকদের মাঝে কৃষি পূর্ণবাসন প্রনোদনা বিতরণ
-1.gif)








