লাশ কাটা ঘরের কায়েস আহমেদ নেই ২৭ বছর
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : বিখ্যাত গল্প ও গল্পগ্রন্থ 'লাশ কাটা ঘরের অমর স্রষ্টা কথাশিল্পী কায়েস আহমেদ। এই তো সেদিন না ফেরার দেশে চলে গেলেন কায়েস আহমেদ; দেখতে দেখতে ২৭ বছর কেটে গেল! আজ ১৪জুন শুক্রবার বাংলা সাহিত্যের বরেণ্য ওই কথাশিল্পী কায়েস আহমদের ২৭তম মৃত্যুবার্ষিকী। ১৯৯২ সালের ১৪জুন মাত্র চুয়াল্লিশ বছর বয়সে এই প্রথিতযশা কথা সাহিত্যিক আমাদের ছেড়ে চলে যান। ১৯৪৮ সালের ২৫মার্চ পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুরে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পিতার নাম শেখ কামাল উদ্দিন আহমদ এবং মাতার নাম ওলিউন্নেসা।
জীবনের এই স্বল্প পরিসরে তাঁর লেখা ছোট গল্প, উপন্যাস বাংলা সাহিত্যের ভান্ডারে অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত। জীবন সংগ্রামে লড়াকু সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ ও চারপাশের সমাজই তাঁর লেখার প্রধান উপজীব্য। এছাড়া সাতচল্লিশের দেশভাগের ক্ষত-বিক্ষত, শিকরবিহীন মানুষের অহর্নিশ আর্তনাদও তাঁর সৃষ্টির অনেকটা জায়গা জুড়ে আছে।
কায়েস আহমেদের অমর সৃষ্টির মধ্যে রয়েছে উপন্যাস নির্বাসিত একজন, দিনযাপন, গল্পগ্রন্থ অন্ধ তীরন্দাজ, লাশকাটা ঘর, সম্পাদনা গ্রন্থ মানিক বন্দ্যোপাধ্যায়। এছাড়া তাঁর অগ্রন্থিত বহু গল্প, কবিতা, প্রবন্ধ, চিঠিপত্র রয়েছে। যা প্রকাশিত হয়েছে 'কায়েস আহমেদ সমগ্র' এবং 'অগ্রন্থিত কায়েস আহমেদ'- এ।
দেশবিভাগের যে যন্ত্রনা অহর্নিশ তাঁকে কাতর করতো, তারই একটি ছবি রয়েছে তাঁর লেখা 'কুষ্ঠব্যাধি'-তে। কুষ্ঠব্যাধির মূল চরিত্রের নাম 'চন্দ্রমোহন', যে দেশভাগের সময় তার ভিটেমাটি, গাছপালা সব ছেড়ে পালিয়ে গিয়েছিল ভারতে।
আজও আমরা এই স্বাধীন বাংলায় কায়েস আহমেদের চন্দ্রমোহনকে দেখতে পাই। তবে একজন চন্দ্রমোহন নয়, হাজার হাজার চন্দ্রমোহন, লাখ লাখ চন্দ্রমোহ; যারা এখনো নির্যাতিত হয়ে কিংবা মোহে দেশের মাটি, বাতাস, ভালোবাসা অস্বীকার করে পালায়, শিকড় ছিঁড়ে দৌড়ায়!
১৯৯২ সালে কায়েস আহমেদের মৃত্যুতে সারা দেশের কবি-সাহিত্যিক-বুদ্ধিজীবী সকলের বুক চিরে হাহাকার উঠেছিল; সকল পত্রিকার প্রথম পাতায় ছিল কায়েস আহমদ। আজ আর তাঁদের দেখা নেই। তাঁরাও ভুলে যেতে বসেছে কায়েস আহমেদের জন্ম-মৃত্যুর সময়।
কায়েস আহমেদ আমাদের মাঝে নেই। তবুও তিনি তাঁর সৃষ্টি দিয়ে অমর হয়ে থাকবেন আমাদের মাঝে, বাংলা সাহিত্যে। কায়েস আহমেদের ২৭তম মৃত্যুবার্ষিকীতে উত্তরাধিকার ৭১ নিউজের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি।
[এই প্রতিবেদনের সাথে খ্যাতিমান গল্পকার কায়েস আহমেদের যে ছবিটি ব্যবহার করা হয়েছে, সেই ছবিটি ক্যামেরা বন্দী করেছিলেন তাঁরই প্রিয়ছাত্র ও এই সময়ে দুই বাংলার খ্যাতিমান আবৃত্তি শিল্পী বেলায়েত হোসেন।]
পাঠকের মতামত:
- 'রাজাকাররা দেশের জন্য অকাতরে জীবন বিলিয়ে দিচ্ছে'
- গোপালগঞ্জ জেলা আ. লীগের সভাপতি মাহবুব আলী খানের দাফন সম্পন্ন
- রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি যাচাইয়ে নিয়ন্ত্রক সংস্থার পরিদর্শন শুরু
- টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধ, বাড়িতে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম
- সার ব্যবসায়ী আতাউর হত্যাকারীদের ফাঁসির দাবি, গ্রেপ্তার ২
- দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা, শ্যামনগরে ৭১টি মন্ডপে চলছে পূজার প্রস্তুতি
- সালথায় বরাদ্দের অর্ধেক সার অন্যত্র বিক্রি করার দায়ে ডিলারকে জরিমানা
- নগরকান্দায় সংবাদ সম্মেলন,সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ
- বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার
- প্রান্তিক মানুষরাই দেশ ও জাতিকে রক্ষা করতে পারে : গোবিপ্রবি উপাচার্য
- আম গাছে ঝুলছিল দিনমজুরের মরদেহ
- সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে সোনাপুর ইউনিয়নে উঠান বৈঠক
- রাজবাড়ীতে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল পিতৃত্ব ও ওয়ারিশের স্বীকৃতি
- সুন্দরবনে জেলে ছদ্মবেশী ৬ হরিণ শিকারী আটক, ফাঁদ-জাল ও নৌকা জব্দ
- রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু
- সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
- দুর্যোগ মোকাবিলায় প্রতিরোধ ও প্রস্তুতিই হোক অগ্রাধিকার
- কালিগঞ্জে পাওনা টাকা না দেওয়ায় দোকানের ৬০ লাখ টাকার মালামাল লুট, বাধা দেওয়ায় তিনজনকে পিটিয়ে জখম
- ভোগদখলে থাকা জমি নিয়ে বিরোধ, জাকিরুলের সংবাদ সম্মেলনের প্রতিবাদ খলিলুরের
- ভাইভা না দিয়েও ফ্যামিলি কার্ড শুমারিতে উত্তীর্ণ বিএনপি নেতার স্ত্রী!
- কাপ্তাইয়ে ক্রীড়া সামগ্রী ও জার্সি উপহার দিলেন সমাজসেবক অজিত কুমার তঞ্চঙ্গ্যা
- সমঝোতার কূটনীতি, সাম্রাজ্যবাদ ও ভূরাজনীতির নির্মম শিক্ষা
- রূপপুরের প্রথম ইউনিটে নভেম্বরের শেষ নাগাদ বিদ্যুৎ উৎপাদনের আশা
- জামালপুরে জমি নিয়ে বিরোধে বাড়িঘরে হামলা-মারধর, থানায় অভিযোগ
- জমি সংক্রান্ত বিরোধে অপপ্রচার, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- উপজেলা ও পৌর বিএনপির দু’টি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ, পাল্টা শো-ডাউন কমিটির নেতাদের
- বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা প্রদান
- ধামরাইয়ে রাস্তা ঘাট এবং ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা
- কেন্দুয়ায় টিউবওয়েলও বরাদ্দ নেই, টাকাও ফেরত নেই
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- পঞ্চগড়ের তেঁতুলিয়ার ৭ ইউনিয়নের নির্বাচন বৃহস্পতিবার
- ভৈরবে আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ফানুস উৎসব থেকে বলছি
- আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরকে শোকজ
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
- জ্যৈষ্ঠের শুরুতে লাল লিচুতে রঙিন ঈশ্বরদী
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
-1.gif)








