মঙ্গল শোভাযাত্রার বৈশ্বিক স্বীকৃতি, বিশ্বময় বাজুক বাঙ্গালী সাংস্কৃতির সুর
রূপক মুখার্জি : বাংলা বর্ষবরণের বড় অনুসঙ্গ মঙ্গল শোভাযাত্রা ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে। মঙ্গল শোভাযাত্রা বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্যের মর্যাদা পাওয়ায় বাংলা নববর্ষ উদযাপন ভুবন প্রিয় হলো। এই স্বীকৃতি বাঙ্গালী জাতি সত্তাকে আরো মহীয়ান করলো। বৈশ্বিক পরিমন্ডলে সগর্বে স্থান করে নিলো আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য। এই স্বীকৃতি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের, অশুভ’র বিরুদ্ধে শুভরও বিজয়। বাঙ্গালী সাংস্কৃতির সুর বাজুক বিশ্বময়।
খাজনা আদায়ের সুবিধার্থে মোঘল সম্রাট আকবর বাংলা নববর্ষ উৎসবের সূচনা করেন। সব মানুষের প্রাণের উৎসব হলো বাংলা নববর্ষ । মৌলবাদী চক্রের আগ্রাসী ষড়যন্ত্রের কারণে কোন কালেই নববর্ষ উৎসব পালন করা সুখকর ছিল না । পাকিস্তানি শাসক গোষ্ঠী এ উৎসব আয়োজনে নানা প্রতিবন্ধকতা তৈরি করলেও বাঙ্গালী সে প্রতিবন্ধকতা মানে নাই। ষাটের দশকে বাঙ্গালী ছায়ানটের ডাকে প্রাণের আহ্বানে রমনা বটমূলে বর্ষবরণ উৎসবে মিলিত হয়েছে। দেশ স্বাধীন হওয়ার পরেও একাধিক বার বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। স্বৈরাচারী শাসনামলেও বর্ষবরণ উৎসব পালনে হুমকি ধামকি ছিল ।
বর্ষ বরণ উৎসবে মঙ্গল শোভাযাত্রার প্রথম সূচনা হয়েছিল যশোর শহরে। স্বৈরাচারী শাসনামলে চারুপিঠের শিল্পী মাহবুব জামাল এর একান্ত উদ্যোগে মঙ্গল শোভাযাত্রার গোড়াপত্তন হয়। ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক কর্মচারীরা বর্ণিল শোভাযাত্রা করে বাংলা বর্ষবরণ অনুষ্ঠানকে ভিন্ন মাত্রা দিয়েছিলেন, তা ইতিমধ্যেই বাংলাদেশের অন্যতম জনপ্রিয় উৎসবে পরিণত হয়েছে।
মঙ্গল শোভাযাত্রার চেতনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সড়ক ছাড়িয়ে বিশ্বের মহাসড়কে বিস্তৃত হয়েছে। জাতিসংঘের সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর বরাতে সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পাওয়া সেই অসাধারণ ঘটনারই এক বৈশ্বিক স্বীকৃতি। বাংলা ও বাঙ্গালীর এ এক অনন্য অর্জন।
মঙ্গল শোভাযাত্রার স্বীকৃতিটি একটু ভিন্ন রকম । বিশ্বের যে সব সাংস্কৃতিক চর্চা, রীতি-নীতি, প্রথা, আচার–অনুষ্ঠান সমগ্র মানব জাতির জন্য কল্যানকর বিবেচিত হয়, সেগুলোকে ইউনেস্কো ‘বিশ্ব সভ্যতার স্পর্শাতীত সাংস্কৃতিক ঐতিহ্য’ হিসেবে মূল্যায়ন করে থাকে। বাঙ্গালীর বর্ষ বরণ অনুষ্ঠানের মঙ্গল শোভাযাত্রা এই অনন্য সম্মান অর্জন করায় বাংলাদেশের জাতীয় সংস্কৃতির মানবিক সৌন্দর্য ও শক্তি সম্পর্কে বিশ্ব আরো বেশি করে জ্ঞাত হতে পারবে।
ইউনেস্কো যথার্থই বলেছে যে, “অশুভ কে দূর করা, সত্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক সংস্কৃতির প্রতীক-‘ মঙ্গল শোভাযাত্রা’। এই শোভাযাত্রার মাধ্যমে বাঙ্গালীর ধর্ম, বর্ণ, লিঙ্গ, জাতিগত সব ধরণের বৈশিষ্ট এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে হস্তান্তরিত হয়।” প্রতি বছর পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় লাখো মানুষ প্রাণের উৎসব উদযাপন করতে আসেন। সারা দেশও হয়ে ওঠে যেন এই শোভাযাত্রার সঙ্গী । নববর্ষের মঙ্গল শোভাযাত্রার এই বিশ্বজয় আমাদেরকে আরো সাহসী করবে। এর মাধ্যমে বাঙ্গালী সংস্কৃতির উদার, মানবিক ও প্রকৃতিমুখী বার্তা প্রজন্ম থেকে প্রজন্মে সঞ্চারিত হবে।
মাতৃভাষার আন্তর্জাতিক স্বীকৃতির পর নববর্ষের মঙ্গল শোভাযাত্রার স্বীকৃতি উদযাপনের সময় আমাদের একথা স্মরণ রাখা দরকার যে, বিশ্ব ঐতিহ্যের অন্যান্য স্মারককেও যথাযথ ভাবে রক্ষা করতে হবে। তা না হলে সব অর্জন ম্লান হয়ে যাবে। নববর্ষের মঙ্গল শোভাযাত্রা অসাম্প্রদায়িক দেশ গড়ার অঙ্গীকার। দানবীয় শক্তি বিনাশে ঐক্যবদ্ধ বাঙ্গালীর প্রাণের স্ফুরণ।
(আরএম/এএস/ডিসেম্বর ০৩, ২০১৬)
পাঠকের মতামত:
- মাছ ধরার সময় বজ্রপাতে পল্লী চিকিৎসক নিহত
- ফরিদপুরে চায়ের দোকানিকে কুপিয়ে হত্যা, আহত ৩
- ঘরে পুঁতে রাখা ছিল শিশুর লাশ, জেলহাজতে ঘরমালিক
- সাতক্ষীরায় বাসচাপায় সাইকেল আরোহীর মৃত্যু
- তাজিকিস্তানের পরিত্যাক্ত ইউরেনিয়াম সাইটে পুনর্বাসন কাজ শুরু করেছে রসাটম
- বাগেরহাটে নৌকায় শতবর্ষী সবজির হাট, মৌসুমে বেচাকেনা ৪ কোটি টাকা
- ‘বাক্স্বাধীনতা চাই, চরিত্রহনন ও ইয়েলো জার্নালিজম নিয়ন্ত্রণও জরুরি’
- ‘গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই’
- ‘সাইবার বুলিং প্রতিরোধে আইন সংস্কারে অংশীজনের মতামত নেওয়া হচ্ছে’
- শফি মন্ডলের নতুন গান ‘দয়ালে কি জানে না’
- ‘আমাদের তো কোনো লিগই নেই’
- প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধ চেয়ে রিট
- আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ
- পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর
- ‘বারবার মামলা না দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলেন’
- ‘স্বাস্থ্যসেবা করুণা নয়, মানুষের অধিকার’
- ‘মোহাম্মদপুরে কিশোর গ্যাং বলে কোনো শব্দ থাকবে না’
- ‘বগুড়া তার ন্যায্য পাওনাটুকু পাক’
- সালথায় বাঁশের সাঁকো দেওয়া নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫
- ট্রাম্পকে নতুন সঙ্কটে ফেলেছে হুথিরা
- মুক্তিযুদ্ধে বৈদ্যুতিক প্রক্রিয়ায় প্রথম ট্রেন ধ্বংস করা হয়
- ফরিদপুরে অজ্ঞাত ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার
- অন্তহীন সমস্যায় জর্জরিত গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি
- সরবরাহব্যবস্থার ভূরাজনীতি : সীমান্তের সংকেত থেকে ছোট ব্যবসার আর্থিক ঝুঁকি
- লৌহজংকে ডেঙ্গুমুক্ত রাখতে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
- ২০২১ ও ২০২২ সালের শিল্পকলা পদক পাচ্ছেন ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান
- ‘জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্টরা সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে’
- চাঁদপুরে ব্যবসায়ী নারায়ণ ঘোষ হত্যা মামলায় রাজু শীলের যাবজ্জীবন
- পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় অস্ত্রসহ ৬ ডাকাত আটক
- বাউফলে মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে প্রধান শিক্ষক বাবার মৃত্যু
- ভোট বর্জন সার্থক: রিজভী
- প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধ চেয়ে রিট
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- বগুড়া জেলা ছাত্রলীগ নেতা মাহফুজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও গ্রেফতারের দাবি
- চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহে নষ্ট হচ্ছে কৃষি ফসল
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- তারাকান্দায় নির্যাতিত ও অসহায় পরিবারের পাশে ওসি ওয়াজেদ
- কলাপাড়ায় কৃষকদের সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণ
- বৃত্তির দাবিতে কেন্দুয়ায় কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ
- ‘বিএনপি নির্বাচিত হলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে’
- সরকারি জমি আত্মসাৎ চেষ্টার অভিযোগে ইউনিয়ন আ.লীগ সভাপতির বিরুদ্ধে মামলা
- ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার
- শফি মন্ডলের নতুন গান ‘দয়ালে কি জানে না’
- ‘বারবার মামলা না দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলেন’
-1.gif)








