সালথায় বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন আমন চাষিরা
আবু নাসের হুসাইন, সালথা : ফরিদপুরের সালথায় আমন ধানের বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন চাষীরা। উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে ধানের ঘন সবুজের পাতা ও কাঁচা শীষ দোল খাচ্ছে। ধানের কাঁচা শীষের এমন চিত্র দেখে আনন্দে চাষীদের বুক ভরে উঠছে। এবছর উপজেলায় ১১ হাজার ৫শ ৭৭ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে বলে উপজেলা কৃষি অফিস জানিয়েছেন।
জানা যায়, এবার পানি না হওয়ায় পাটের যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে ধানের উপর গুরুত্ব দেন চাষীরা। প্রথম দিকে ধান আবাদ করতে গিয়েও বিপাকে পড়েন তারা। সেচ দিয়ে ধানের বীজ বপন ও ধানের চারা রোপন করতে হয়েছিল তাদের। পরে প্রচন্ড খড়ায় ধানের বীজ ও চারা নষ্ট হয়ে যাচ্ছিল। এই সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে টানা বৃষ্টি হওয়ার পর ধানের গাছ সতেজ হয়ে ওঠেছে। বৃষ্টির পর ধান ক্ষেত পরিচর্যা ও কীটনাশক দেওয়া নিয়ে ব্যস্ত রয়েছে চাষীরা। কয়েকদিন পরেই পাকা ধান ঘরে আসবে, এই স্বপ্ন দেখছেন চাষীরা।
উপজেলার সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা গ্রামের চাষী আওয়াল মোল্যা ও দেলোয়ার মোল্যা বলেন, পানি না থাকায় এবছর পাটের মান তেমন ভালো হয়নি। মুল্যেও কম পেয়েছি। পাটে কোন লাভ হয়নি। পাটের ক্ষতি পূরণ করতে ধান চাষে আগ্রহ হই। তাই বেশি টাকা খরচ করে পাটের মধ্যেদিয়ে জমিতে সেচ দিয়ে ধান আবাদ করেছি। ধানের ফলন ভালো হবে বলে আশা করছি।
ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামের ধান চাষী কাইয়ুম মোল্যা বলেন, এবার বৃষ্টি ও পানি না হওয়ায় প্রথমে পাটের মধ্যেদিয়ে ধানের বীজ বপন করি। প্রচন্ড খড়ার কারনে ধানের বীজ নষ্ট হয়ে যায়। সেচদিয়ে দ্বিতীয়বার ৫বিঘা জমিতে ধানের বীজ বপন করি। তারপরও ধানের গাছ ভালো হয়নি। কয়েকদিনের বৃষ্টিতে ধান গাছ বেড়ে ওঠেছে। এখন ধান গাছ যে অবস্থায় আছে তাতে আশা করছি ধানের ফলন অন্যান্য বছরের চেয়েও ভালো হবে।
বারখাদিয়া গ্রামের ইমদাদুল মোল্যা বলেন, এবছর সাড়ে ৩ বিঘা জমিতে ধান চাষ করেছি। বৃষ্টি না থাকায় প্রথমদিকে ধান নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। কয়েকদিন আগে টানা বৃষ্টি হওয়ার পর ধান গাছের গঠন খুব ভালো হয়েছে। এখন ধানের শীষ বের হতে শুরু করেছে। আল্লাহুর রহমতে এবার ধানের ফলন খুব ভালো হবে ইনশাল্লাহ।
উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ জীবাংশু দাস বলেন, এবছর উপজেলায় ধান চাষের লক্ষ্যমাত্রা ছিলো ১১ হাজার ২৪৭ হেক্টর। তা অতিক্রম করে ১১ হাজার ৫শ ৭৭ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। বর্তমানে ফসলের অবস্থা খুব ভালো আছে। নিয়মিত কৃষকদের যাবতীয় পরামর্শ দেওয়া হচ্ছে। আশা করি এবার ফলনও ভালো হবে।
(এএন/এসপি/সেপ্টেম্বর ২০, ২০২২)
পাঠকের মতামত:
- সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
- ফরিদপুরে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় নিহত ৬
- সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বগুড়ার সাহেদের দাফন সম্পন্ন
- সালথায় মুস্তাক আট দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব
- সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা
- তালায় ক্ষিতিশ মণ্ডল হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে সড়কবাতি, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ
- দেশে এলো সৌদিতে বোমা হামলায় নিহত বাংলাদেশির মরদেহ
- মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- ‘আ.লীগ ছিল অপপ্রচারকারী, তাদের সাথে যুক্ত হয়েছে গুপ্ত দল’
- ভরিতে সোনার দাম কমলো ২১৫৮ টাকা
- ২৫ অক্টোবর শুরু হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ
- মধুমতির বুকে বৈঠার ঝংকার, নৌকা বাইচ ও গ্রামীণ মেলায় মানুষের ঢল
- অপ্রতিম হত্যা মামলায় চার্জশিট দাখিল
- সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদণ্ডের তথ্য চাইল ঢাকা
- উপসাগরীয় ৭ দেশে হামলার হুমকি ইরানের
- ‘স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার’
- ‘বাংলাদেশ’ ধাপ্পার স্বরূপ এখন অনেকটা উম্মোচিত হয়েছে
- হেলিকপ্টারে বসে সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী
- সালথার ফুলবাড়িয়ায় ৩শ' ফুট রাস্তার অভাবে দুর্ভোগে এলাকাবাসী
- কাপ্তাইজুড়ে ওয়াগ্যোয়াই উৎসবের আমেজ, রথ ও ফানুস তৈরিতে ব্যস্ত তরুণরা
- ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের কাচারীঘাটে নির্বিঘ্নে প্রতিমা বিসর্জন
- মাদারীপুরে বোরকা পরে হামলা চালাতে গিয়ে যুবক নিহত, আহত ৩
- ফের ছাত্রীদের শ্লীলতাহানিসহ নানা অভিযোগ শিক্ষক শহীদুলের বিরুদ্ধে
- কুমিল্লা-৩ আসন থেকে মনোনয়নপত্র নিলেন আসিফ
- লাশবাহী অ্যাম্বুলেন্সে দুর্ঘটনা
- খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর
- বহুমাতৃক গবেষণা বৈজ্ঞানিক অগ্রগতির জন্য অপরিহার্য: গোবিপ্রবি উপাচার্য
- সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ
- সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের তিনজন নিহত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- ঝালকাঠিতে নির্বিচারে কাটা হচ্ছে শতবর্ষী গাছ!
- লিচু চোর
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- রাঙা প্রভাত
- আতংক সৃষ্টির জন্য গোলাবিহীন যে ট্যাংকগুলো সড়কে নামানো হয়েছিলো, ১৫ আগস্ট দুপুরের পর ওই ট্যাংকগুলোতে গোলা সরবরাহের নির্দেশ দিয়েছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ
-1.gif)








