নড়াইলে বোরো ধানের বাম্পার ফলন
রূপক মুখার্জি, নড়াইল : এ বছর নড়াইল জেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। সোনালী ধানের বাম্পার ফলনে খুশি জেলার কৃষকরা। কিন্তু গেল এপ্রিলের শেষ সপ্তাহে থেকে হঠাৎ ঝড়-বৃষ্টি কৃষকদের জন্য নতুন দুশ্চিন্তা তৈরি করেছে। ঝড়-বৃষ্টিতে মাঠে কেটে রাখা ধান ভিজে গেছে এবং প্রবল বাতাসে ধানগাছ মাটিতে নুয়ে পড়ায় ধানের গুণগত মান ও বাজার দর নিয়ে চিন্তিত স্থানীয় কৃষককূল।
জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে , এ বছর নড়াইল জেলার তিনটি উপজেলায় মোট ৫০,২৫০ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে নড়াইল সদর উপজেলায় ২৩,২৫৫ হেক্টর, কালিয়ায় ১৬,৫২০ হেক্টর এবং লোহাগড়ায় ১০,২৫০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে।
কৃষি বিভাগ আরও জানিয়েছে, এই আবাদ থেকে প্রায় ২,২০,৭৩০ মেট্রিক টন চাল উৎপাদনের সম্ভাবনা রয়েছে।
লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বাঁকা গ্রামের গোলজার মোল্যার ছেলে বর্গাচাষী চুন্নু মোল্যা (৪৩) বলেন, 'এ বছর তিনি ২ পাখি ১২ কানি জমিতে রড মিনিকেট জাতের ধানের আবাদ করেছেন। ধানের ফলনও ভালো হয়েছে।ইতোমধ্যে এক পাখি জমির ধান কেটে বাড়ি আনা হলেও বাকী এক পাখি জমির ধান মাঠে কাটা অবস্থায় রয়েছে। হঠাৎ শনিবার এবং রবিবারের বৃষ্টিতে সেই কাটা ধান ভিজে গেছে। এতে করে ধানের গুনগত মান কিছুটা খারাপ হবে বলে ওই কৃষক আলাপকালে জানিয়েছেন।
পার-মল্লিকপুর গ্রামের অপর ক্ষুদ্র বর্গা চাষী আনোয়ার হোসেন বলেন, 'এবার ধানের ফলন ভালো হয়েছিল। কিন্তু হঠাৎ ঝড়-বৃষ্টিতে কেটে রাখা ধান ভিজে গেছে। এখন সেই ধান শুকাতে পারছি না, ফলে চালের মান খারাপ হচ্ছে'।
কালিয়া উপজেলার কৃষক সাবিনা ইয়াসমিন বলেন, 'ধান কাটার সময় শ্রমিক পাওয়া যাচ্ছে না। যারা আছে, তারা বেশি মজুরি চাচ্ছে। আবার বৃষ্টির কারণে ধান শুকাতে পারছি না। ধান নিয়ে পড়েছি মহাবিপদে'।
নড়াইল সদর উপজেলার নোন্দখোল এলাকায় ৩ একর জমিতে ধান চাষ করেছিলেন পলাশ খান। তিনি জানান, 'ধান ভালো হলেও ধানের দাম কম'। ধানের এই দামে কৃষক বাঁচবে না। বর্তমানে নড়াইল জেলার বিভিন্ন হাটবাজারে নতুন ধান ১১৫০ টাকা থেকে শুরু করে ১৫৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
ধান নিয়ে কৃষকদের এহেন পরিস্থিতির পাশাপাশি স্থানীয় কৃষি বিভাগও এই পরিস্থিতিকে উদ্বেগজনক বলে মনে করছে।
নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার রায় বলেন, 'আমরা কৃষকদের দ্রুত ধান কাটার এবং ভেজা ধান শুকানোর পরামর্শ দিচ্ছি। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াও হচ্ছে'।
(আরএম/এএস/মে ০৫, ২০২৫)
পাঠকের মতামত:
- মহম্মদপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
- লোহাগড়ার হালখাতা : আর্থ-সামাজিক লোকজ উৎসব
- নড়াইলে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো চড়ক পূজা ও গ্রামীণ মেলা
- প্রাক্তন
- পাকাপাকি
- গোপালগঞ্জে ছেলের ধাক্কায় মায়ের মৃত্যুর অভিযোগ
- ‘যে জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে তার প্রতিটি শব্দ বাস্তবায়ন করব’
- যুক্তরাষ্ট্রে ঝড় তুলেছে ‘দম’, কানাডাসহ চলবে ৫৮ হলে
- পদ্মা ব্যারেজ প্রকল্পে ব্যয় ৩৪ হাজার কোটি টাকা, বাস্তবায়ন ২০২৬-২০৩৩
- রেফারির সিদ্ধান্তে হতাশ আরবেলোয়া
- ‘অধস্তন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০৪১৯২৪টি’
- লোডশেডিংয়ে বিপর্যস্ত পাংশা, চাহিদার তুলনায় মিলছে অর্ধেকেরও কম বিদ্যুৎ
- দীর্ঘমেয়াদী অর্থায়নে পুঁজিবাজারের কাঠামোগত রূপান্তর জরুরি
- আরও লাখ লাখ মানুষকে ক্ষুধার দিকে ঠেলে দেবে ইরান যুদ্ধ
- হাম উপসর্গে রামেক হাসপাতালে মৃত্যুর সংখ্যা ৫০ ছাড়ালো
- আওয়ামী আমলের বিসিএস নিয়োগ খতিয়ে দেখছে সরকার
- জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
- ‘দিনাজপুর শহর সম্পূর্ণরুপে পাকবাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়’
- বড়াইগ্রাম ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা, অনুপস্থিত ৩০%
- মুন্সীগঞ্জ কারাগারে মাসিক দরবার অনুষ্ঠিত
- সাইকেল চালিয়ে শিক্ষার্থীদের বৈশাখী শোভাযাত্রা, গ্রামবাসীকে শুভেচ্ছা
- ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত
- ২০ এপ্রিল বগুড়া যাবেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি পরিদর্শনে প্রতিমন্ত্রী
- দীর্ঘ ৪ বছর পর টাঙ্গাইলে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন
- মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, তরুণদল সভাপতিসহ গ্রেপ্তার ২
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ, চলছে না দূরপাল্লার বাস
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- রেফারির সিদ্ধান্তে হতাশ আরবেলোয়া
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
-1.gif)








