ল্যাম্পি স্কিনে বিপর্যস্ত রাজবাড়ীর খামারিরা
একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীতে ল্যাম্পি স্কিন ডিজিজ ধীরে ধীরে গবাদিপশু খাতে এক ভয়াবহ সংকট হিসেবে দেখা দিচ্ছে। বিশেষ করে ছোট ও মাঝারি খামারিরা পড়েছেন দিশেহারা অবস্থায়। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে দুধের বাছুর, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ায় মৃত্যুর হারও আশঙ্কাজনক হারে বাড়ছে। এ রোগে আক্রান্ত গরু যেমন উৎপাদনশীলতা হারাচ্ছে, তেমনি খামারিরা পড়েছেন চরম আর্থিক ক্ষতির মুখে। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো- টিকা দিতে চাইলেও সহজে টিকা দিতে পারছে না।
জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে সরেজমিনে ঘুরে দেখা যায়, গ্রামের প্রায় প্রতিটি পরিবারে কেউ না কেউ ল্যাম্পি স্কিনে আক্রান্ত গরুর মালিক। দেখা যায়, ঘরের পেছনের ছোট গোয়ালঘরে বাছুর গরুর গায়ে ফুসকুড়ির মতো গুটি উঠেছে, কারো কারো গুটি ফেটে গেছে, রক্তমাখা ক্ষতের মতো ভয়াবহ চিত্র। বাচ্চা গরুগুলো একেবারেই নিস্তেজ হয়ে পড়ে থাকে। অনেকেই দাঁড়াতে পারে না। কয়েকটি বাছুর ঘাস তো দূরের কথা, পানি পর্যন্ত খেতে পারছে না।
এ গ্রামে ইতোমধ্যে ৮টি দুধের বাছুর মারা গেছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় খামারিরা। বাঁচিয়ে রাখার চেষ্টা করে পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়ছে।
খামারিরা জানায়, এই রোগে আক্রান্ত হলে গরু ৩০-৪০ দিন পুরোপুরি অসুস্থ থাকে। এই সময় গরু দুধ দেয় না, খাবার খায় না, কিছু ক্ষেত্রে স্থায়ীভাবে দুর্বল হয়ে পড়ে। ফলে আর্থিকভাবে বিশাল ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।
স্থানীয় খামারি মো. বিল্লাল হোসেন জানান, আমার গাভিটা দিনে ১০ কেজির বেশি দুধ দিত। সেই গাভির বাছুরটা আড়াই মাস বয়সে হঠাৎ জ্বরের পর গায়ে গুটি দেখা দিল। ডাক্তার দেখিয়ে চিকিৎসা করালাম কিন্তু আটদিনের মাথায় মরে গেল। এখন গাভিটাও দুধ দেয় না। বাছুর মারা যাওয়ায় সব নষ্ট হয়ে গেল।
তিনি আরও জানান, টিকার জন্য ডাক্তার বলল ১০টা গরু লাগবে। আমি ১০টা গরু যোগাড় করতে পারলাম না। তাই টিকাও দিতে পারলাম না। এটা কী ব্যবস্থা! এক গরুর এক টিকা হলে আমার গরুটা হয়তো বেঁচে যেত।
একই গ্রামের নারী খামারি সাদিয়া আফরিন জানান, আমার তিন মাস বয়সী বাছুরের গা জুড়ে এখনো গুটি। কিছু কেটে গেছে কিন্তু এখনও ভয়ংকর রকম ক্ষত। এক মাস ধরে চিকিৎসা করছি। ১২ হাজার টাকার বেশি খরচ হয়েছে। এক সময় তো দাঁড়াতেও পারত না। এখন একটু দাঁড়ালেও ওর মুখের দিকে তাকালে কান্না আসে।
গোয়ালন্দ উপজেলা প্রাণিসম্পদ অফিসের এআই টেকনিশিয়ান সাহাবুদ্দিন শেখ জানান, আমাদের উপজেলায় ব্যাপক হারে এই রোগ ছড়িয়েছে। দুধের বাছুর আক্রান্ত হচ্ছে সবচেয়ে বেশি। আমার ধারণা, আক্রান্ত বাছুরের ৪০ শতাংশই মারা যাচ্ছে। এটা খুবই উদ্বেগজনক।
গত মঙ্গলবার রাজবাড়ী সদর উপজেলা পশু হাসপাতালে গিয়ে দেখা যায়, ভ্যানে করে বিভিন্নস্থান থেকে খামারিরা বাছুর নিয়ে এসেছে চিকিৎসার জন্য। তামিম হোসেন নামের এক খামারি জানান, আমার তিনটা গরু আক্রান্ত। বড় গরুগুলো একটু খাচ্ছে কিন্তু ছোট বাছুরটা খেতেই পারছে না, দাঁড়াতে পারছে না। তাই হাসপাতালে এনেছি। তিনি বলেন, টিকা নিতে গেলে বলে ১০টা গরু লাগবে। আমার আছে তিনটা। এখন বাকিটা কোথা থেকে আনব? এমন ব্যবস্থায় গ্রামের ছোট খামারিরা বঞ্চিত হচ্ছে।
এ ব্যাপারে রাজবাড়ী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রকাশ রঞ্জন বিশ্বাস জানান, এটি একটি ভাইরাসজনিত রোগ যা মূলত মশা-মাছির মাধ্যমে ছড়ায়। তাই আক্রান্ত গরুকে আলাদা রাখতে বলছি, খামার পরিষ্কার রাখার পরামর্শ দিচ্ছি। বাছুরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় মৃত্যু হার বেশি।
তিনি আরও জানান, বর্তমানে বাজারে যেসব টিকা পাওয়া যাচ্ছে সেগুলো আমদানিকৃত এবং এক ফাইল টিকা ১০টি গরুকে দিতে হয়। এটা একটা সমস্যা। তবে দেশের গবেষণাগারে ইতিমধ্যে ল্যাম্পি স্কিনের টিকা তৈরির কাজ চলছে। বাজারে এলে টিকা সহজলভ্য হবে এবং এই সংকট কমে যাবে।
(একে/এসপি/জুলাই ১৩, ২০২৫)
পাঠকের মতামত:
- মুক্তিবাহিনী সাতক্ষীরায় রাজাকারদের আশাশুনি ক্যাম্প আক্রমণ করে
- সুন্দরবনে আশ্রয় নেয়া জেলেবহরে বনদস্যুদের হানা, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ
- হাঁস নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, ছেলে হাসপাতালে ভর্তি
- বাগেরহাটে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ষাটর্দ্ধো বৃদ্ধ গ্রেপ্তার
- ৮৫৩ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দিল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
- রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ঐক্য পরিষদের
- ২ হাজার চা-শ্রমিক ও পরিবারের দৃষ্টিসেবায় ব্র্যাক ব্যাংক ও ভিশনস্প্রিং
- ‘এমব্রায়োনিক শিফটস’ প্রদর্শনীর উদ্বোধন
- বিশ্বকাপের সাফল্যের ধারাবাহিকতায় নতুন ইপিএল মৌসুমে টফি
- কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল
- পাউরুটি কিনতে গিয়ে ধর্ষণচেষ্টার শিকার দুই শিশু বোন
- নিরাপদ সমাজ গড়তে পুলিশ-জনগণকে একসঙ্গে কাজ করতে হবে: এমপি মহিত
- কুড়িগ্রামে ফের অপসাংবাদিকতা ও সরকারি ঘর বাতিলের দাবিতে বিক্ষোভ মানববন্ধন
- ঈশ্বরদীতে ২৭০০ কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ
- গলায় ফাঁস নিয়ে রূপপুর প্রকল্পে কর্মরত সেনাসদস্যের মৃত্যু
- রূপপুর পারমানবিকের প্রথম ইউনিট চালু হলে বছরে সাশ্রয় হতে পারে ১০০ কোটি ডলার
- গোপালগঞ্জে ১ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস
- আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠন শুনানি ২৪ সেপ্টেম্বর
- মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স কাপ্তাইয়ে পুলিশের মাদকবিরোধী র্যালি ও সমাবেশ
- ‘জনগণের জানার অধিকার রয়েছে সরকার কী করছে’
- ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান
- জুনে এমএফএসের মাধ্যমে প্রবাসী আয় কমেছে
- ‘প্রতিটি ক্ষেত্রে সরকারের কাজের জবাবদিহিতা থাকবে’
- ‘চলচ্চিত্রকে টিকিয়ে রাখতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রয়োজন’
- রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
- বায়ুদূষণ রোধে ৯ নির্দেশনা ৩ সপ্তাহের মধ্যে বাস্তবায়ন চান হাইকোর্ট
- ভৈরবে সড়ক দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- তজুমদ্দিনে মেজর হাফিজকে গণসংবর্ধনা
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শনিবার
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








