পাটের আঁশে আশার আলো, ফলনে মেঘের ছায়া
পাট চাষে মিশ্র প্রতিক্রিয়া কালীগঞ্জের চাষিদের
কালীগঞ্জ প্রতিনিধি : চলতি মৌসুমে অধিক বৃষ্টিপাতের প্রভাব পড়েছে পাটচাষে। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার পাটচাষীদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।
সরজমিনে ঘুরে দেখা গেছে, অতিবৃষ্টির কারণে খাল-বিল ও নিচু জমিগুলোতে পানি জমে যাওয়ায় পাট পচানোর উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। পানি সঙ্কটের কারণে গত কয়েক বছর ধরে যেখানে পাট পচাতে হিমশিম খেতে হয়েছে, সেখানে এবার পর্যাপ্ত পানির প্রাপ্যতা পাট পচানোর জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে। এতে পাটের আঁশ সহজে ও মানসম্মতভাবে সংগ্রহ করা সম্ভব হয়েছে বলে জানান অনেক চাষী। তাদের মতে, এবারের পাটের রং ও আঁশের মান বিগত বছরের তুলনায় অনেক ভালো।
তবে সুবিধার পাশাপাশি কৃষকরা কিছু সমস্যার কথাও তুলে ধরেছেন। অতিরিক্ত বৃষ্টির কারণে অনেক জমিতে পানি জমে গেছে। তাই পাটগাছ নির্ধারিত সময়ের আগেই কাটতে হচ্ছে, যার ফলে গাছ পুরোপুরি পরিপক্ক হওয়ার আগেই সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। এতে করে ফলন কিছুটা কম হওয়ার আশঙ্কা করছেন তারা। অন্যদিকে মেঘলা ও আর্দ্র আবহাওয়ার কারণে আঁশ শুকাতে বেগ পেতে হচ্ছে। যদি এ অবস্থা আরো কিছুদিন চলতে থাকে তবে পাট শুকিয়ে বাজারজাতকরণে বিপদ হতে পারে বলে আশঙ্কা করছেন চাষীরা।
কালীগঞ্জ উপজেলার আগমুন্দিয়া গ্রামের পাটচাষী তাজউদ্দীন বলেন, “আমরা সুবিধা-অসুবিধা দুইটাই পাচ্ছি। জমি পানিতে তলিয়ে যাওয়ায় পাট কেটে পচানোর জায়গায় আনতে খরচ বেশি হচ্ছে। শ্রমিকও বেশি লাগছে।”
কালীগঞ্জ কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ৩ হাজার বিঘা জমিতে পাট চাষ হয়েছে। প্রধানত চাপরাইল, বরেবাজার, আগমুন্দিয়া, কেলা-কালা, বাবরা ও দুলাল মুন্দিয়া এলাকাগুলোতে চাষের বিস্তার ঘটেছে।
কালীগঞ্জ উপজেলার উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ ফারুক হোসেন বলেন, “ফলন কিছুটা কম হবে, তবে পাটের মান এ বছর অনেক ভালো।”
বাজার বিশ্লেষণে দেখা গেছে, চলতি মৌসুমে পাটের দাম প্রতি মণ ৩৫০০ থেকে ৩৬০০ টাকা পর্যন্ত উঠেছে। যেখানে গতবছর দাম ছিল ২৮০০ থেকে ৩২০০ টাকার মধ্যে। পাইকারি ক্রেতারা ধারণা করছেন, চাহিদা বাড়ার কারণে এই দাম আরো ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বাড়তে পারে।
কালীগঞ্জ ভূষণ হাই স্কুল রোড সংলগ্ন “আপন এন্টারপ্রাইজ”এর ম্যানেজার শাকিল আহমেদ জানান, “এবার পাটের রং ও আঁশের মান ভালো। এজন্য খুলনা, যশোর, নড়াইল ও ফরিদপুরের জুটমিলগুলো আগ্রহ নি কালীগঞ্জ এলাকার পাট কিনছে।”
পাট বিপণন নিয়েও কিছু অভিযোগ উঠেছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, পাইকাররা প্রতি মণে ২ থেকে ৩ কেজি বেশি ওজন ধরে দর নির্ধারণ করছেন। তারা জানিয়েছেন, বেশিরভাগ পাট আংশিক ভেজা অবস্থায় থাকায় এই ব্যবস্থা নিতে হচ্ছে।
সবমিলিয়ে বলা যায়, চলতি মৌসুমে পাটচাষে যেমন রয়েছে আশাবাদ, তেমনই রয়েছে চ্যালেঞ্জ। এখন দেখার বিষয়, এই বৈরী আবহাওয়া শেষ পর্যন্ত কৃষকদের জন্য সুফল বয়ে আনে, না কুফল -তা সময়ই বলে দেবে।
(এসএস/এসপি/আগস্ট ০৩, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হলেই মানবিক বাংলাদেশ সম্ভব’
- সোনার দামে সকালে পতন সন্ধ্যায় উত্থান
- ‘পাকিস্তানি বাহিনীর অত্যাচারের থেকে বাঁচার জন্যে লাখ লাখ বাঙালি ভারতে আশ্রয় নেয়’
- ‘আমরা পাবনাকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো’
- ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
- অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে প্রাণ গেলো রোগীর
- সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু
- ব্রহ্মপুত্রের ভাঙনে আতঙ্কে জনপদ, স্কুল বাঁচাতে মানববন্ধনে শিশুদের কান্না
- সাতক্ষীরায় ভ্যান চুরির সময় দুই যুবক আটক, পুলিশে সোপর্দ
- বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে
- গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি
- কাপাসিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন
- গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে টার্নিটিন সফটওয়ার ব্যবহার
- পঙ্গু স্বামী ও ৩ বছরের কন্যাকে রেখে প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী
- সমালোচনার জবাবে মুখ খুললেন ড. জীবন দেবনাথ
- ফরিদপুরে নিখোঁজের ছয়দিন পর শিশু কবিতার লাশ উদ্ধার
- কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন
- গোপালগঞ্জে চর সরসপুর ও আন্ধারকোটা বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন
- কাপ্তাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চিৎমরম ও কারিগর পাড়া প্রাথমিক বিদ্যালয়
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- চিৎমরমে বুদ্ধ পূর্ণিমায় উৎসবের আমেজ বোধিবৃক্ষে জল ঢেলে মৈত্রী প্রার্থনা
- শ্রমিকবান্ধব বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ: অধিকার ও মর্যাদার পথরেখা
- সোনাতলায় ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সাবেক মন্ত্রী মোশাররফের ২৭ কোটি টাকার এফডিআরসহ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
- ফুলপুরে নাতির হাতে দাদি খুন
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- বাধাহীন প্রত্যাশা
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
-1.gif)








