ঈশ্বরগঞ্জে কম্বাইন্ড পদ্ধতিতে আউশ চাষে কৃষকের মুখে হাসি
ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কম্বাইন্ড পদ্ধতিতে আউশ ধান চাষে কৃষকের মুখে হাসি ফোঁটে উঠেছে। সরকারী প্রণোদনা, চাষের খরচ কম ও উপজেলা কৃষি অফিসের উদ্বুদ্ধ করণের ফলে ফসল ভালো হওয়ায় কৃষকরা আবারও আউশ ধান চাষে স্বপ্ন দেখছেন। ইতোমধ্যে বোরো ও আমন ধানের চাষ বৃদ্ধি পাওয়ায় মাঠে একেবারেই কমে যাচ্ছে আউশ ধানের চাষ।
মাঠে গিয়ে দেখা যায়, আউশ ধান হলদে রং ধারণ করেছে। দু সপ্তাহ পরেই শুরু হবে এসব ধান কাটা। এবছর সঠিক সময়ে বৃষ্টিপাত হওয়ায় ধানের ফলনও ভালো হয়েছে বলে জানান কৃষক। এবছর উপজেলায় প্রায় ৩শ ৪৫ হেক্টর জমিতে আউশের ব্রি ধান-৯৮, ৪৮, ৮৫ ও বিনা ধান ১৯ জাতের চাষ হয়েছে বলে কৃষি অফিস সূত্রে জানা যায়। কৃষকদের মাঝে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রণোদনা হিসেবে প্রদান করা হয়েছে।
উপজেলার বড়হিত ইউনিয়নের চরপুম্বাইল, নিজপুবাইল, পাঁড়া পাঁচাশি, বৃ-পাঁচাশি, রংপুর ও পাইকুড়া এলাকায় গিয়ে দেখা যায় কৃষকরা কম্বাইন্ড পদ্ধতিতে আউস ধানের আবাদ করেছেন।
চর পুম্বাইল গ্রামের কৃষক সিরাজ আলী পাঠান (৬০), এমদাদুল হক (৬৫) আলী হোসেন (৫৮) আলম মিয়া (৩৫) ও আলম মিয়ার (৩৫) সাথে কথা হলে তারা জানান, অন্য ফসল না থাকার কারণে মাঠে গরু ছাগল বিচরণ করে খুব বেশি ফলে একসাথে চাষ করলে দেখাশুনা করার সুযোগ তৈরি হয় এবং পোকামাকড়ের হাত থেকেও ফসলকে রক্ষা করা যায় এবং পাকা অবস্থায় বাবুই পাখির আক্রমন থেকে সহজেই রক্ষা পাওয়া যায়। ফসল ভালো হওয়াতে প্রতি কাঠায় এবছর প্রায় সাড়ে তিন মন থেকে সাড়ে চার মন ধান উৎপাদন হবে বলে কৃষকরা জানান। বিশেষ করে এসময় বেশির ভাগ জমিই পতিত থাকে। দুটি ফসলের মধ্যে আরেকটি ফসল খুব দ্রুত সংগ্রহ করা যায় এবং পরবর্তীতে সঠিক সময়ে রোপা আমান চাষ করা যায়। এছাড়াও গরুর প্রয়োজনীয় খাদ্য ন্যাড়া পাওয়া যায়।
কৃষক দীন ইসলাম (২৫) জানান, কৃষি অফিসের পরামর্শে পতিত জমিতে আমরা কম্বাইন্ড পদ্ধতিতে আউশ চাষ করেছি। কম্বাইন্ড পদ্ধতিতে চাষের ফলে আমরা অনেক সুবিধা পাচ্ছি। এবং অন্য কোন ফসল চাষে চাপও পড়ছে না।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলী আখসার খান বলেন, আউশ ধান চাষের ফলে ফসলের নিবিরড়া বৃদ্ধি পাচ্ছে। আর কম্বাইন্ড পদ্ধতিতে চাষের ফলে কৃষকরা উপকৃত হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান জানান, সরকারের পক্ষ থেকে প্রণোদনা ও পরামর্শ প্রদান করে আউশ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে।
(এন/এসপি/আগস্ট ০৬, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হলেই মানবিক বাংলাদেশ সম্ভব’
- সোনার দামে সকালে পতন সন্ধ্যায় উত্থান
- ‘পাকিস্তানি বাহিনীর অত্যাচারের থেকে বাঁচার জন্যে লাখ লাখ বাঙালি ভারতে আশ্রয় নেয়’
- ‘আমরা পাবনাকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো’
- ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
- অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে প্রাণ গেলো রোগীর
- সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু
- ব্রহ্মপুত্রের ভাঙনে আতঙ্কে জনপদ, স্কুল বাঁচাতে মানববন্ধনে শিশুদের কান্না
- সাতক্ষীরায় ভ্যান চুরির সময় দুই যুবক আটক, পুলিশে সোপর্দ
- বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে
- গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি
- কাপাসিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন
- গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে টার্নিটিন সফটওয়ার ব্যবহার
- পঙ্গু স্বামী ও ৩ বছরের কন্যাকে রেখে প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী
- সমালোচনার জবাবে মুখ খুললেন ড. জীবন দেবনাথ
- ফরিদপুরে নিখোঁজের ছয়দিন পর শিশু কবিতার লাশ উদ্ধার
- কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন
- গোপালগঞ্জে চর সরসপুর ও আন্ধারকোটা বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন
- কাপ্তাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চিৎমরম ও কারিগর পাড়া প্রাথমিক বিদ্যালয়
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- চিৎমরমে বুদ্ধ পূর্ণিমায় উৎসবের আমেজ বোধিবৃক্ষে জল ঢেলে মৈত্রী প্রার্থনা
- শ্রমিকবান্ধব বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ: অধিকার ও মর্যাদার পথরেখা
- সোনাতলায় ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সাবেক মন্ত্রী মোশাররফের ২৭ কোটি টাকার এফডিআরসহ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
- ফুলপুরে নাতির হাতে দাদি খুন
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- বাধাহীন প্রত্যাশা
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
-1.gif)








