শীতে ধান রোপনে কিছুটা বাধাগ্রস্ত
সোনাতলায় ১০ হাজার হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা
বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ার সোনাতলা উপজেলায় ১০হাজার ৩৪০হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নিয়ে বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ফলে সকাল থেকে শুরু করে দিনভর মাঠে চলছে রোপনের কাজ। তবে শীতের তীব্রতায় ধান রোপনে কিছুটা বাধার সন্মুখীন হতে হচ্ছে। এবার নতুন কিছু ভিন্ন জাতের ধানগুলোর মধ্যে প্রথমেই এই উপজেলায় ব্রি-১০৮ জাতের ধান এসেছে। প্রাথমিক ভাবে প্রদর্শনী সহ ধান রোপনে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে। যদিও অফিস বলছে এটি গুনগুত মানসম্পন্ন জাত এবং উচ্চ ফলনশীল। এছাড়াও উল্লেখযোগ্য ব্রি-৮৯/৮১, ব্রি- ১০০/১০২ অন্যান্য জাত ছাড়াও উচ্চ ফলনশীল ২৮/২৯ জাত রয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ইরি-বোরো ধানের চারা রোপণের পুরো মৌসুম শুরু হয়েছে। তবে শ্রমিক সংকটের কারণে ধানের চারা রোপণ নিয়ে বেশ বিপাকে রয়েছেন কৃষকরা। বিশেষজ্ঞদের মতে জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র চলছে উৎসবের আমেজ। তবে নির্বাচন পরবর্তীতে ধানের চারা রোপণে ধুম পড়ে যাবে। এদিকে সকাল থেকে শুরু করে দিনভর মাঠে চলছে কৃষকদের মহা ব্যস্ততা। জমিতে জল সেচ, হালচাষ, বীজতলা থেকে চারা তুলে রোপণ সব কিছু মিলিয়ে একেবারেই ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকরা।
কৃষক জানায়, পৌষ মাসের শেষের দিকে বোরো ধান রোপণের কাজ শেষ হয়ে যায়। কিন্তু এবার ধান রোপন মৌসুমের শুরুতেই কনকনে শীতের কারণে মাঠে পানিতে নেমে ধানের চারা রোপন কষ্টসাধ্য হয়ে পড়েছে। সে কারণে চলতি মৌসুমে বোরো ধান রোপণে কিছুটা বিলম্ব হতে পারে। তবে আর ক'দিন পর কৃষকেরা পুরো দমে চারা রোপণ কাজে পুরোদমে মনযোগ দেবেন।
উপজেলার মধুপুর ইউনিয়নের মধুপুরের কৃষক নিখিল চন্দ্র রায় জানান, কিছুদিন আগেও প্রচন্ড শীতের কারণে দুশ্চিন্তায় ছিলাম। তবে শীত কমার সম্ভাবনা কম থাকায় এর মধ্যেই জমিতে ধানের চারা রোপণ শুরু করেছি।
দিগদাইড় ইউনিয়নের চিল্লিপাড়ার কৃষক মানিক চন্দ্র মহন্ত ও ইসমাইল হোসেন জানান, চলতি বছর জমি রোপণে অনেকটাই দেরি হয়ে গেছে এজন্য তিনিও শীতকে দায়ী করলেন।
তিনি আরও বলেন, এবারে জমিতে হালচাষ, রাসায়নিক সার ও ধান রোপণ সব মিলিয়ে ৬ হাজার টাকা বিঘা প্রতি খরচ দাঁড়াবে। এছাড়াও নির্বাচন ও কনকনে শীতের কারণে কৃষিকাজে শ্রমিকের সংকট দেখা দিয়েছে।
সোনাতলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন জানান, কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠ পর্যায়ে কৃষকদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। এই মৌসুমে ১০ হাজার ৩৪০ হেক্টর জমিতে বোরো ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে এই উপজেলার ১২শ কৃষকের মাঝে ৫ কেজি বীজ ও আনুপাতিক হারে রাসায়নিক সার সরকারি ভাবে বিনামূল্যে দেয়া হয়েছে। এবার একেবারেই নতুন ব্রি-১০৮ জাতের ধান এসেছে এবং কৃষকেরা সেটি রোপন করছেন।
তিনি আরও বলেন, এই নতুন জাতের ধান রোপণ করে ঠিকমত পরিচর্যা করলে প্রতি বিঘায় ৩০ থেকে ৩৫ মন উৎপাদন সম্ভব।
(বিএস/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য নিরাপত্তা চ্যালেঞ্জ’
- ঐক্যবদ্ধ পাকিস্তান রক্ষা করাই মার্কিন সরকারের নীতি
- আশাশুনির সাবেক এসিল্যাণ্ড বিজয় জোয়ার্দার কারাগারে
- চাকরির প্রলোভনে টঙ্গীতে যুবক হত্যা, ড্রেন থেকে মরদেহ উদ্ধার
- ‘রামপাল-মোংলায় নদী ভাঙ্গ রোধে দেয়া হবে পাইলিং বাঁধ পাইলিং বাঁধ’
- পলাশবাড়ীতে আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনি সভা
- চাটমোহরে তরুণদের উদ্যোগে পুঁথি পাঠের আসর বসবে বৃহস্পতিবার
- পারমাণবিক নিয়ন্ত্রণ কাঠামো উন্নয়নে ইন্দোনেশিয়াকে রাশিয়ার বিশেষ সহযোগিতা
- জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা
- ঈশ্বরগঞ্জে একজনের কারাদণ্ড, দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা
- অপহরণ ধর্ষণ নির্যাতনের পৃথক মামলায় তিনজনের যাবজ্জীবন, তিনজনের বিভিন্ন মেয়াদে সাজা
- স্কুল ছাত্রী ফারজানা হত্যার আসামি মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন
- ৪ জনের নাম উল্লেখ করে ছেলের মামলা, গ্রেপ্তার ১
- খুলনার জোড়া হত্যাকাণ্ডের দুই আসামি টুঙ্গিপাড়া থেকে গ্রেপ্তার
- সোনাতলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা
- ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন
- স্কুল প্রতিষ্ঠায় জমি দান, অব্যবহৃত দেড় একর জমি ফেরত চান দত্ত পরিবার
- জহির খান’র কবিতা
- ব্যাঙছড়ি পাহাড়ে বিরল ‘ধনেশ’ পাখির সংসার
- সুবর্ণচরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
- নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটিতে তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান
- বগুড়ায় সাবেক ইউপি সদস্য সাইফুলকে কুপিয়ে হত্যা
- পঁচা ডিমে জন্মদিনের কেক তৈরি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
- বিএনপির কমিটি নিয়ে ঈশ্বরদীতে উত্তেজনা: পাল্টাপাল্টি ঝাড়ু ও আনন্দ মিছিল
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
-1.gif)








