চারা পেঁয়াজে আগাম ফুল, দুশ্চিন্তায় কৃষকরা
প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলায় চারা পেঁয়াজের মাঠজুড়ে অস্বাভাবিকভাবে সাদা ফুল বা কদম ফুল দেখা দেওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। এতে করে ফলন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন চাষিরা।
জানা গেছে, এ বছর নগরকান্দা ও সালথা উপজেলায় প্রায় ২০ হাজার হেক্টর জমিতে চারা পেঁয়াজের আবাদ হয়েছে। উপজেলার পুরাপাড়া, বনগ্রাম, কাজুলী, চারযশোরদি ও বল্লভদীসহ বিভিন্ন এলাকার মাঠে পেঁয়াজ গাছে ব্যাপকভাবে ফুল দেখা গেছে।
মেহেদিয়া গ্রামের কৃষক জাকির মোল্লা বলেন, “এ বছর পেঁয়াজের গাছে অস্বাভাবিকভাবে ফুল চলে এসেছে। এর আগে কখনও এমন পরিস্থিতি দেখিনি। গাছে ফুল আসায় কন্দ বড় হয়নি, ফলে পেঁয়াজের উৎপাদন অনেক কমে যাবে। উপজেলা কৃষি অফিস থেকে এখনো কোনো পরামর্শ পাইনি।”
একই গ্রামের আরেক কৃষক রহিম শেখ বলেন, “আমরা অনেক আশা নিয়ে পেঁয়াজের আবাদ করেছি। কিন্তু গাছে ফুল আসায় পুরো ক্ষেত নষ্ট হওয়ার মতো অবস্থা। এই পেঁয়াজ মাচায় রেখে সংরক্ষণ করা যাবে না, উঠানোর পরপরই বিক্রি করতে হবে। এতে আমাদের বড় ক্ষতি হবে।”
বনগ্রামের কৃষক রুহুল মুন্সী জানান, “পেঁয়াজে ফুল আসলে কন্দ শক্ত হয় না, বাজারেও ভালো দাম পাওয়া যায় না। আমরা বাধ্য হয়ে কম দামে বিক্রি করবো। এতে খরচই উঠবে না।”
কাজুলী এলাকার কৃষক সুমন মোল্লা বলেন, “যদি আগে থেকে সঠিক দিকনির্দেশনা পেতাম, তাহলে হয়তো এই ক্ষতি হতো না। মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের আরও সক্রিয় হওয়া দরকার।”
ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, ফুল হওয়া পেঁয়াজ দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব নয়। ফলে দ্রুত বিক্রি করতে বাধ্য হওয়ায় বাজারে চাপ বাড়তে পারে এবং দাম কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে নগরকান্দা উপজেলা কৃষি কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন,
“অনেক কৃষক নির্ধারিত সময়ের আগেই চারা রোপণ করেছেন। সময়ের আগে রোপণ এবং আবহাওয়ার প্রভাবে গাছে ফুল এসেছে। কৃষকদের মাঠ পর্যায়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।”
কৃষকরা বলছেন, সময়মতো প্রশিক্ষণ ও সঠিক পরামর্শ পেলে এ ধরনের পরিস্থিতি এড়ানো সম্ভব হতো। ভবিষ্যতে এমন ক্ষতি রোধে কৃষি বিভাগের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
(পিবি/এএস/মার্চ ১৭, ২০২৬)
পাঠকের মতামত:
- নবাবগঞ্জে চার হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- কালিগঞ্জে বিএনপি অফিসের সামনে থেকে ককটেল উদ্ধার
- বর্ষার প্রতিকৃতি কদম ফুল প্রকৃতির বুকে সৌন্দর্য ও স্নিগ্ধতা
- সালথায় মারামারির ঘটনায় মুফতি শফিকুল ইসলাম জড়িত নয় দাবি এলাকাবাসীর
- রাম চন্দ্রের মূর্তি নির্মাণ বন্ধ করে দেওয়া ও মূর্তি ভাঙার হুমকির প্রতিবাদে মানববন্ধন
- ভগবান রামচন্দ্রের প্রতি অবমাননা এবং মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন
- ফুলপুরে মউক চেয়ারম্যানকে সাংবাদিকদের সংবর্ধনা প্রদান
- সালথায় মাদকের বিরুদ্ধে রাস্তায় নেমেছে গ্রামবাসী
- সালথার সোনাপুরে কে.এম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- শাশুড়ির নির্যাতনে গৃহবধূর ঠাঁই হলো বাবার বাড়িতে
- নড়াইলে কাঠ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণলংকার লুট
- বিশ্বকাপের বিশ্বরেকর্ড ফের দখলে ব্রাজিলের
- ‘একই রাস্তা বারবার খনন নয়, সমন্বিত উন্নয়নে জোর’
- নিবন্ধিত ৬০ জেলের মাঝে বকনা বাছুর বিতরণ
- ‘গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’
- অনুদানের টাকা না আসায় বন্ধ সিনেমার শুটিং, বিপাকে নির্মাতারা
- ‘মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে’
- জামালপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- রিসোর্টের ৫০১ নম্বর কক্ষের ঘটনার ব্যাখ্যা দিলেন মামুনুল হক
- টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগল তুলতে নেমে ৪ জনের মৃত্যু
- ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করলেন ওবামা
- দেশে খাদ্যশস্যের মজুদ ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে
- সোনার দাম ভরিতে কমলো ২২১৬ টাকা
- ‘আগরতলা ষড়যন্ত্র মামলা বানোয়াট ছিল না’
- ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ
- দিনাজপুরে ব্যতিক্রম পেশায় লক্ষাধিক নারী
- শ্রীমঙ্গলে নিরাপদ সড়ক চাই’র উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ
- ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ‘প্রশ্নবিদ্ধ’ সম্মেলনে সশস্ত্র হামলায় কেন্দ্রীয় নেতা এখন হাসপাতালে
- কুড়িগ্রামে এক শিক্ষককে দিয়ে চলছে বিদ্যালয়ের সব কাজ
- জাফলংয়ে পাথর বোঝাই ৫০ নৌকা জব্দ
- সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
- অবৈধ স্থাপনা উচ্ছেদে শ্রীমঙ্গল পৌরসভার অভিযান
- চাঁদপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার নবনির্বাচিত গভর্নিং কমিটির সভা অনুষ্ঠিত
- পর্যটকে টইটম্বুর কুয়াকাটা
- ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র নতুন বাজার, আহত ২৫
- কৃষকস্বার্থে বিদ্যমান সার বিতরণ নীতিমালা বহাল রাখার জোর দাবি
- পলাশবাড়ী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
- রামগরুড়ের ছানা
- শ্রীমঙ্গলে জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার অভিযোগ
- প্রেসক্লাব নির্বাচনের মাধ্যমে যে বার্তা পেল নীলফামারীর সাংবাদিক মহল
- মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের নির্দেশ
- ‘বাংলা বললেই কি বাংলাদেশি’, মোদী সরকারের জবাব চাইল আদালত
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







