খুলতে পারে নতুন দিগন্ত
রাজারহাটে প্রথমবার মতো পেঁয়াজের বীজ উৎপাদনে কৃষকের সাফল্য
পিএম সৈকত, কুড়িগ্রাম : কুড়িগ্রামের রাজারহাটে কৃষিতে যুক্ত হলো এক নতুন সম্ভাবনা। প্রথমবারের মতো এখানে শুরু হয়েছে পেঁয়াজের বীজ উৎপাদন, যা স্থানীয় কৃষকদের জন্য খুলে দিতে পারে লাভজনক নতুন পথ।
আজ বৃহস্পতিবার উপজেলার সদর ইউনিয়নের ছাটমাধাই গ্রামের কৃষক রাসেল আহমেদের পেঁয়াজ ক্ষেতে গিয়ে দেখা যায়, ক্ষেতজুড়ে শুধু পেঁয়াজের সবল ও সুস্থ গাছ। গত ডিসেম্বর মাসে প্রায় ৬০ শতক জমিতে তিনি পেঁয়াজ রোপণ করেন। প্রতিদিন ১০/১২ জন নারী-পুরুষ শ্রমিক এখানে কাজ করছেন। এপ্রিল মাসের শুরুতেই কিছু বীজ সংগ্রহ শুরু করে। তবে এ মাসের মাঝামাঝিতে পূর্ণাঙ্গভাবে বীজ সংগ্রহ করবেন তিনি। এই উদ্যোগ শুধু রাসেল আহমেদের জন্যই নয়, স্থানীয়দের জন্যও আশীর্বাদ হয়ে উঠছে। দৈনিক ৩০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত আয় করছেন। ফলে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে।
এ বিষয়ে পেঁয়াজ চাষী রাসেল আহমেদ বলেন, এতদিন ধান ও আলু চাষের ওপর নির্ভরশীল ছিলাম। কিন্তু ধারাবাহিক লোকসানের কারণে বিকল্প কিছু করার চিন্তা করে এবার সাহসী উদ্যোগে নিয়ে পলিক্রস জাতের পিয়াজের বীজ রোপন করি। শখের বসেই শুরু করেছিলাম। আগামীতে আরও বড় পরিসরে করবো। বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে লাভের আশা করছি।
রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা সামছুন্নাহার সাথী বলেন, কুড়িগ্রামে এবারই প্রথম পেঁয়াজের বীজ উৎপাদন শুরু হয়েছে। এতদিন এই বীজ ফরিদপুর থেকে সংগ্রহ করতে হতো। এখন স্থানীয়ভাবে উৎপাদন বাড়লে খরচ কমবে এবং কৃষকরাও লাভবান হবেন।
এ ব্যাপারে বৃহস্পতিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, পেঁয়াজ একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল এবং কুড়িগ্রামের আবহাওয়া এ চাষের জন্য অত্যন্ত উপযোগী। আগ্রহী কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হচ্ছে।
(পিএস/এসপি/এপ্রিল ০৯, ২০২৬)
পাঠকের মতামত:
- ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- ‘প্রতিটি ম্যাচই জিততে চাই’
- রূপপুরে দ্বিতীয় দফায় গ্রিডে বিদ্যুৎ সংযোগ : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে আরেক মাইলফলক
- দীর্ঘ বিরতির পর নাটকে ফিরছেন তাসনিয়া ফারিণ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই
- এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
- ‘অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে বছরে সোয়া লাখ মানুষের মৃত্যু’
- রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি-স্ট্যামফোর্ড প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকার বস্তি উন্নয়নে পরীক্ষামূলক প্রকল্প নিতে চায় বিশ্বব্যাংক
- ‘শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে আমরা যাবো না’
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
- সমুদ্রসীমার নিরাপত্তায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইতালি
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
- পাকবাহিনীর তীব্র আক্রমণে চন্দ্রপুর (কসবা) মুক্তিযোদ্ধাদের হাতছাড়া হয়
- ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে পুণ্যার্থীদের যাত্রা শুরু
- ফরিদপুরে কন্যাশিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড
- বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকে আটক
- কাল ভোরে রাস পুণ্যস্নান, দুবলায় গেছেন দশ সহস্রাধিক তীর্থ যাত্রী
- মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
- সোনাতলায় ৩ হাজার ২'শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য
- যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ
- নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
- তিনতলা ভবনে গোপনে বিদেশি মদ তৈরি, রূপপুরের কর্মীসহ গ্রেপ্তার ২
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- নেমন্তন্ন
- ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসায় অগ্নিসংযোগ
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- শেরপুরে অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে, ২ হাসপাতালে জরিমানা
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি-স্ট্যামফোর্ড প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- জামালপুরে হেরোইন কারবারির ৪ বছরের কারাদণ্ড
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- মতলবে মাইক্রো ও স্কুটারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
-1.gif)








