ফরিদপুরে তেল সংকটে ভুগছে পাট ও তিল চাষীরা
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরে সদর উপজেলা এলাকায় পাট ও তিল চাষীরা তেল সংকটে ভুগছেন। প্রয়োজন অনুযায়ী তেল না পাওয়ায় ব্যহত হচ্ছে কৃষকদের চাষাবাদ। এ এলাকায় সবচেয়ে বেশি উৎপাদিত কৃষিপন্যের মধ্যে পাট, তিল অন্যতম ও গুরুত্বপূর্ণ। কৃষকের হাতে এসব কৃষিজাত পণ্যের বীজ বপনের সময় রয়েছে আর মাত্র পাঁচ থেকে সর্বোচ্চ সাত দিন, অথচ তাঁরা তেলের অভাবে চাষাবাদ করতে পারছেন না অনেকেই। তবে, ফরিদপুর সদর উপজেলার কৃষি অফিস বলছে সমস্যা সমাধানে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তাঁরা। তেল সংকটে অধিকাংশ ট্রাক্টর গুলোও বসে রয়েছে। উপজেলার শুধুমাত্র কানাইপুর ইউনিয়নে চাষাবাদের জন্য ট্রাক্টর রয়েছে ৫০ টিরই বেশি। তেল সংকটে যার অধিকাংশ ট্রাক্টরই গত ৩ থেকে ৭ দিন বসে রয়েছে।
বৃহস্পতিবার চাষাবাদ ব্যহত হওয়ার কথা জানান স্থানীয় ২১ জন ট্রাক্টর মালিক ও ১৬ জন কৃষক। যারা সবাই তেল সংকটে পাট ও তিল খেতের চাষ করতে পারছেন না বলে জানান তারা। তেলের কারণে অনেক কৃষকদের জমি বীজ বপনের উপযুক্ত করে তুলতে পারছেন না বলে অভিযোগ তাদের। আর মাত্র কয়েকদিন হাতে থাকায় উপস্থিত কৃষকগণ হতাশা প্রকাশ করেছেন। মুলতঃ ভৌগলিক কারণে পাট এ অঞ্চলের কৃষকদের অন্যতম প্রধান অর্থকরী কৃষিপণ্য হওয়ায় এবং চাষের সময় শেষ পর্যায়ে আসায় কৃষকদের হতাশা ও ক্ষোভ তীব্র থেকে তীব্রতর হচ্ছে।
এমতাবস্থায় পাট ও তিল চাষের জন্য জরুরী ভিত্তিতে তাঁদের প্রয়োজনীয় তেল সাপ্লাই ঠিকঠাকভাবে না পেলে এ এলাকায় ওই দুই ফসলের সরকারি লক্ষ্যমাত্রা অর্জন হুমকিতে থাকার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে স্থানীয় কৃষকেরা এতে কোনো প্রকার সন্দেহ নেই।
ফরিদপুর উপজেলা কৃষি অফিসের তথ্যমতে ২০২৪-২৫ অর্থ বছরে ফরিদপুর সদর এলাকায় সর্বমোট পাট চাষ হয়েছিলো ১৩,৩৪০ হেক্টর জমিতে। চলতি (২০২৫-২০২৬) অর্থবছরে যার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩৪০০ হেক্টর। এছাড়া, গত অর্থবছরে তিল চাষ হয়েছিল ২১৯৪ হেক্টরে এবং এ অর্থবছরে তিল চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২২৫০ হেক্টর জমিতে। উভয়ের লক্ষ্যমাত্রা গত বছরের তুলনায় বেশি ধরা হলেও তা পুরণে কৃষকদের জরুরি ভিত্তিতে তেল সংকট নিরসনের ব্যবস্থা করা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় কৃষকগণ। অন্যথায়, এ দুইটি কৃষি পণ্যের উৎপাদন আশানুরূপ ফলাফল না হওয়ার সম্ভাবনাই বেশি।
কৃষকের এমন তেল সংকট বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফরিদপুর উপজেলা কৃষি অফিস কতটুকু অবগত আছে এবং তা নিরসনে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে- প্রভৃতি প্রশ্নের উত্তর খুঁজতে কথা হয় ফরিদপুর উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেনের সাথে।
তিনি জানান, 'পাট ও তিল কৃষকদের তেল সংকট নিরসনে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আমাদের সাথে যেসব কৃষক তেলের সমস্যা নিয়ে যোগাযোগ করেছেন আমি প্রত্যেককে কমপক্ষে ১০ লিটার করে তেল দেওয়ার স্লিপ করে দিয়েছি। এতে তাঁদের চাহিদা মিটেনি বলে জানিয়েছেন স্থানীয় কৃষকেরা। কিন্তু এর বেশি দেওয়ার এখতিয়ার আমার নেই। অপরদিকে, ১০ লিটারের বেশি দিলে পাম্পগুলোও তেল দিতে চায় না।' এসময় এক সম্পূরক প্রশ্নের জবাবে এ উপজেলা কৃষি কর্মকর্তা আরও জানান, 'আমি কৃষকদের তেলের চাহিদা মেটাতে তাঁদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর জরুরি ভিত্তিতে আবেদন করতে পরামর্শ দিয়েছি। কৃষকদের আবেদনের ভিত্তিতে আমরা টিএনও স্যারের সাথে কথা বলে কৃষকদের এ তেল সংকট নিরসনের চেষ্টা করে যাচ্ছি'। আনোয়ার আরও জানান, 'পাট ও তিল বীজ বপনে কৃষকদের হাতে আর মাত্র পাঁচ দিন বা বড়জোর এক সপ্তাহ সময় অবশিষ্ট আছে। তাই আমরা এ ব্যাপারে জরুরি পদক্ষেপ গ্রহণের মাধ্যমে কৃষকদের সমস্যা সমাধানে চেষ্টা অব্যাহত রাখবো'।
এ বিষয়ে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া জানান, 'যাচাই বাছাই করে প্রকৃত কৃষক ও ট্রাক্টর মালিকদের শনাক্ত করে চাহিদা অনুযায়ী তেল সাপ্লাই দিতে ইতিমধ্যে কৃষি কর্মকর্তা ও তেলের পাম্পগুলোকে নির্দেশনা দেওয়া রয়েছে। তারপরও কোনো কৃষক বা ট্রাক্টর মালিক তাঁদের প্রয়োজন অনুসারে তেল না পেলে হয়তো তিনি এ বিষয়ে অবগত নন বলেই বঞ্চিত হচ্ছেন'। এসময় কোনো প্রকৃত কৃষক তাঁদের প্রয়োজনীয় তেল না পেলে সরাসরি তাঁর (ইউএনও) এর সাথে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন রাবেয়া। এমনকি কোনো পাম্প কৃষি কর্মকর্তার স্লিপের প্রয়োজনীয় তেল দিতে অস্বীকৃতি জানালে ওই তেল পাম্পের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। সেক্ষেত্রে কৃষি কর্মকর্তা কোনো কৃষককে ৫০ লিটার তেল দেওয়ার সুপারিশ করলেও পাম্পগুলো ওই কৃষককে সমপরিমাণ তেল দিতে বাধ্য বলেও জানান এ উপজেলা নির্বাহী কর্মকর্তা।
তাছাড়া, এ সংকট নিরসনে কৃষকদের যখনই তেলের প্রয়োজন হবে শুক্রবার বা শনিবার বা ছুটির দিন বলতে কোনো কথা নেই, বরং ২৪ ঘন্টা স্থানীয় পাট ও তিল চাষী তথা কৃষকদের জন্য ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস খোলা রয়েছে বলেও জানান ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া।
(আরআর/এএস/এপ্রিল ১০, ২০২৬)
পাঠকের মতামত:
- কুমিল্লার সিঙ্গারবিলে মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকবাহিনীর ১৩ জন সৈন্য নিহত হয়
- মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলো ৩০০ অসহায় ও দুস্থ রোগী
- জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফরিদপুরে ছাত্রদলের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
- শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে নগরকান্দায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল
- নারায়ণগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন
- মব সৃষ্টি করে বসতবাড়ির উঠান কেটে চলাচলের রাস্তা নির্মাণ
- ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- মুন্সীগঞ্জের মহাসড়কে নারীর ছিন্নভিন্ন মরদেহ, পদ্মা নদীতে যুবকের গলিত লাশ
- রক্তদান ও আলোচনা সভার মধ্য দিয়ে ঈশ্বরদীতে জিয়াউর রহমানকে স্মরণ
- জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান জানালেন বিএনপি নেতা জাকারিয়া পিন্টু
- সালথায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
- গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা
- ৮ বছরের শিশুকে বলৎকারের অভিযোগ, কিশোর গ্রেপ্তার
- সাতক্ষীরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
- জীবন তো বহমান স্রোত
- প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ৪ জুন
- ঈশ্বরদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- সংখ্যালঘু অধিকার ও ঐক্যের বার্তা নিয়ে বগুড়ায় ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সামাজিক প্রতিহিংসার শিকার এক অসহায় নারীর ঘর ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা
- পদ্মার স্রোতে ভেসে গেল ঈদের আনন্দ, ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
- আমেরিকা এটিকে ‘জোকস’ হিসাবে নিলে ভালো!
- ঈশ্বরদীর কালিকাপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- যৌতুকের টাকার দাবিতে স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া, স্বামী-ননদ গ্রেপ্তার
- কুড়িগ্রাম কারাগারে বন্দীদের বর্ণিল ঈদ উৎসব: খাবারে রাজকীয় মেন্যু
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- কেন্দুয়া হানাদার মুক্ত হয়েছিল আজ
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- মধুখালীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা
- মোহররম
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বোদা টুস্টার
- কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা
- শরীয়তপুরে জমিজমার দ্বন্দে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা
- সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
- ছেংগারচর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
- ছেলের মাদককাণ্ড নিয়ে অবশেষে মুখ খুলছেন শাহরুখ খান
- মব সৃষ্টি করে বসতবাড়ির উঠান কেটে চলাচলের রাস্তা নির্মাণ
- রাজারহাটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- বেলকুচি উপজেলা যুবলীগের কক্ষে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও শেখ মনির সাথে একই সারিতে পৌর মেয়র রেজার ছবি, সমালোচনার ঝড়
- চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত ৫ কিশোর গ্যাং সদস্য আটক
- আট বছর আগে একদিন
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
-1.gif)








