সালথায় মাঠজুড়ে সোনালী আঁশ পাট, ভালো ফলনের স্বপ্ন চাষিদের
সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলার মাঠজুড়ে সবুজে ঘেরা পাটক্ষেত। এ অঞ্চলের প্রধান অর্থকরী ফসল পাট ও পেঁয়াজ। এবছর ১৪ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়েছে। গত বছরের তুলনায় প্রায় ৮ শতাংশ বেশি। আবহাওয়া পাটের অনুকূলে থাকলে ভালো ফলনের আশা করছেন কৃষকরা।
উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকরা ব্যস্ত সময় পার করছেন পাটক্ষেতে। কোথাও আগাছা পরিষ্কার, কোথাও পোকামাকড় দমনে ওষুধ ছিটানো, সব মিলিয়ে এখন মাঠে কাজের চাপ বেশি।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, জমি সেচ, বীজ, সার, আগাছা পরিষ্কার ও পোকা দমন সব মিলিয়ে উৎপাদন খরচ বেড়েছে উল্লেখযোগ্য হারে। বিশেষ করে জ্বালানি তেলের দাম বাড়ায় সেচ খরচ অনেক বেশি হচ্ছে।
সালথা উপজেলার কৃষক দবির মোল্যা, হায়দার মোল্যা ও কাইয়ুম মোল্যা বলেন, এবার পাটের গাছ ভালো হয়েছে। কিন্তু খরচ অনেক বেড়েছে। তেলের দাম বাড়ায় জমিতে সেচ করতে বেশি টাকা খরচ হয়েছে। পাটের দাম যদি ভালো না হয়, তাহলে পাটে লাভ হবে না।
তারা আরো জানান, এক বিঘা জমিতে পাট চাষ করতে আগে যেখানে ২০ থেকে ২২ হাজার টাকা খরচ হতো, এখন সেখানে ২৫ থেকে ২৭ হাজার টাকা পর্যন্ত খরচ হচ্ছে। শ্রমিকের মজুরি, সার, কীটনাশক সবকিছুর দামই এখন বেশি।
এদিকে পাটের দাম নিয়েও রয়েছে অনিশ্চয়তা। কৃষকরা বলছেন, গত বছর তুলনামূলক ভালো দাম পেলেও প্রতি বছরই দামের ওঠানামা থাকে। তাই এবার উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে পাটের দাম নির্ধারণের দাবি তাদের।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রেজাউল করিম বলেন, গত বছর পাটের দাম ভালো পেয়েছে চাষিরা। এবছর জমিতে পাট গাছের গঠন অনেক ভালো আছে। আমাদের কৃষি বিভাগ থেকে চাষিদের সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা ও তাদেরকে সব ধরনের পরামর্শ দেওয়া হয়েছে।
(এএন/এসপি/মে ০৩, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘আজ আমারও জন্মদিন’
- প্রস্তুতি ম্যাচে হারের পরও আশাবাদী তাসকিন
- ‘গণতান্ত্রিক দেশে ইস্যু থাকবে, আলোচনায় সমাধান হবে’
- মহম্মদপুরে মিশ্র ফলের বাগান করে সফল মিজানুর রহমান
- সংকটাপন্ন ৪ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
- ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের অর্থনীতি, জুলাইয়ে পিএমআই ৫৭.৮
- নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক জোরদারে বাংলাদেশের উদ্যোগ
- হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
- হংকংয়ে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড
- ‘এসএসসির ফলাফল খারাপ নয়’
- এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- মুক্তিবাহিনী রাজাকারদের চতুলবাজার ঘাঁটি আক্রমণ করে
- সাতক্ষীরায় ছাত্রদল নেতা বাপ্পি ও ইউপি সদস্য লাল্টুর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫, গ্রেপ্তার ৩
- দিনাজপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
- গোপালগঞ্জ-ঢাকা রুটে সোমবার থেকে চলবে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন
- মুন্সীগঞ্জে নারী-পুরুষের মরদেহ উদ্ধার
- ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘মিসির আলী সিরিজ’ নিয়ে আলোচনা
- হাজার ছাড়ালো সুপারশপ স্বপ্নের আউটলেট
- বাগেরহাটে বাসের ধাক্কায় অটোচালকের মৃত্যু, আহত ৪
- চিৎমরমে দুই বছর ধরে ঝুঁকির মুখে ৩৫ পরিবার: বসতঘর ও রাস্তায় পড়ে আছে বিদ্যুতের খুঁটি ও তার
- বাগেরহাটে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
- ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
- দেশের বাজারে স্যামসাং নিয়ে এল ‘গ্যালাক্সি এ২৭ ৫জি’ স্মার্টফোন
- নিরবচ্ছিন্ন যোগাযোগ ও ডিজিটাল সেবা দিতে বুরো বাংলাদেশের সঙ্গে বাংলালিংকের চুক্তি
- ভৈরবে পাদুকা শিল্পের উন্নয়ন বিষয়ক স্মার্ট প্রকল্পের পরিচিতি সভা ও মতবিনিময় কর্মশালা
- দেশের শ্রেষ্ঠ স্মার্ট ইউনিয়ন গঠনে কাজ করছেন ইয়াসিন আরাফাত চেয়ারম্যান
- খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে
- নবীনগরকে একটি 'মডেল উপজেলা' হিসেবে গড়ে তোলার অঙ্গীকার চার প্রার্থীর
- ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের অর্থনীতি, জুলাইয়ে পিএমআই ৫৭.৮
- বরগুনায় ছাত্রলীগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি
- ‘জুলাই সনদের আগে নির্বাচনী রোডম্যাপ প্রতিশ্রুতি ভঙ্গের সামিল’
- কারাগারে বন্দি দিনগুলো নিয়ে সিনেমা বানাতে চান পরীমনি
- কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল মামা-ভাগ্নের
- কুষ্টিয়ায় নিখোঁজের সাত ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার
- সংকটাপন্ন ৪ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
- নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক জোরদারে বাংলাদেশের উদ্যোগ
- সাবেক এমপি শফিকুল ইসলাম অপুর দুই দিনের রিমাণ্ড
- কৃতী শিক্ষার্থীদের মাঝে ত্রুটিপূর্ণ সাইকেল বিতরণ
- গোপালগঞ্জ সদর উপজেলার জলাবদ্ধ অনাবাদী জমিতে ভাসমান কৃষির আবাদ বাড়ছে
- ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস
- পঞ্চগড় জোন পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি
- ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা প্রকাশ করলো দক্ষিণ আফ্রিকা
- ‘আমাদের উদ্দেশ্য নির্বাচন করা, এটা এখন পরিষ্কার’
-1.gif)








