সালথার কৃষিখাত হুমকির মুখে
পেঁয়াজের ন্যায্যমূল্যে থেকে বঞ্চিত কৃষক, পাটেও অনিশ্চয়তা
আবু নাসের হুসাইন, সালথা : একসময় যে ফসল ছিল স্বপ্নের সোনা। আজ সেই ফসলের ন্যাম্যমুল্যে না পাওয়ায় লোকসানে পড়ে দিশেহারা কৃষকেরা। দেশের অন্যতম পাট ও পেঁয়াজ উৎপাদনকারী ফরিদপুরে সালথায় এবার ভালো ফলন হলেও কৃষকের মুখে নেই হাসি। পেঁয়াজের বাজারমুল্যে উৎপাদন ব্যয়ের থেকে নিঁচে নেমে গেছে। অন্যদিকে পাটে উৎপাদন ব্যয়, আবহাওয়ার ঝুঁকি, সেচ সংকট ও বাজার অনিশ্চয়তা মিলিয়ে কৃষকের ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা তৈরি হয়েছে।
কৃষকদের একাংশ এখন বলছেন, এভাবে চলতে থাকলে তারা কৃষি ছেড়ে বিকল্প পেশার দিকে ঝুঁকতে বাধ্য হবেন।
সালথা উপজেলার ৮টি ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, মাঠে ফলন ভালো হলেও কৃষকের ঘরে স্বস্তি নেই। পেঁয়াজ বিক্রি করেও উৎপাদন খরচ উঠছে না। বাজারদরের ধাক্কায় অনেক কৃষকের ঘরে দুশ্চিন্তা বাড়ছে। ফসল বিক্রির আয় দিয়ে উৎপাদন ব্যয় মেটানো যাচ্ছে না; সংসার চালানোও কঠিন হয়ে পড়েছে চাষিদের।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার মোট কৃষি জমির পরিমাণ প্রায় ১৪ হাজার ৯৫০ হেক্টর। এরমধ্যে চলতি মৌসুমে প্রায় ১২ হাজার ৮৮৫ হাজার হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ করা হয়েছিল। এছাড়া প্রায় ১৩ হাজার ৬০০ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। আবাদকৃত জমির পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, এ অঞ্চলের কৃষিতে পাট ও পেঁয়াজই প্রধান ফসল হিসেবে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
কৃষকদের ভাষ্য, বীজ, সার, কীটনাশক, ডিজেল, সেচ ও শ্রমিকের মজুরি সবকিছুর দাম বেড়েছে। অথচ বাজারে তার প্রতিফলন নেই। বর্তমানে এক মণ পেঁয়াজের দাম ৮০০ থেকে ৯০০ টাকার মধ্যে থাকলেও উৎপাদন ব্যয় তার চেয়েও বেশি। এতে কৃষিখাত দিন দিন অলাভজনক হয়ে উঠছে।
পাট চাষিরাও একই ধরনের অনিশ্চয়তায় রয়েছেন। অনেক এলাকায় সেচ ব্যয় বৃদ্ধি, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে উৎপাদন খরচ বেড়েছে। বাজারে ন্যায্য মূল্য না থাকায় কৃষকেরা আগাম লাভের হিসাব করতে পারছেন না। ফলন ভালো হলেও বাজারদরের পতন ও উৎপাদন ব্যয়ের ঊর্ধ্বগতির কারণে কৃষকেরা এখন দ্বিমুখী চাপে পড়েছেন। ভালো উৎপাদনের পরও লাভ না হওয়ায় কৃষিখাত ক্রমেই অনিশ্চয়তার দিকে যাচ্ছে।
সালথার সোনাপুর এলাকার কৃষক আকবর বলেন, সারাবছর পরিশ্রম করে চাষ করি। কিন্তু শেষে লাভ তো দূরের কথা, মূলধনই ফেরত পাই না। এভাবে কৃষিকাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে যাচ্ছে। কৃষক মিলন মুন্সি ক্ষোভ প্রকাশ করে বলেন, পেঁয়াজে লোকসান, পাটেও লাভের নিশ্চয়তা নেই। এর চেয়ে তামাক চাষ করলে অন্তত লাভের আশা থাকে। কৃষক রাকিব মোল্যা বলেন,যে কৃষক দেশের মানুষের খাবারের যোগান দেয়, সেই কৃষকই যদি নিজের সংসার চালাতে না পারে, তাহলে কৃষি টিকবে কীভাবে।
জানা যায়ফরিদপুরে আধুনিক পেঁয়াজ সংরক্ষণ প্রযুক্তি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হলেও তা এখনও সব কৃষকের কাছে পৌঁছেনি। ফলে অধিকাংশ কৃষক বাধ্য হয়ে মৌসুমেই কম দামে ফসল বিক্রি করেন। সংরক্ষণ ব্যবস্থার অভাবে অনেকের মজুত ফসলও নষ্ট হয়ে যাচ্ছে।
কৃষকদের আশঙ্কা, বর্তমান পরিস্থিতির পরিবর্তন না হলে আগামী কয়েক বছরে পেঁয়াজ ও পাটের আবাদ উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। এর প্রভাব শুধু ফরিদপুরেই নয়, দেশের কৃষি উৎপাদন, গ্রামীণ কর্মসংস্থান ও খাদ্য নিরাপত্তার ওপরও পড়তে পারে।
এ বিষয়ে সালথা উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারী বলেন, এ বছর সালথা উপজেলায় ১৩ হাজার ৬০০ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। এর মধ্যে তোষা পাট-৯ (সবুজ সোনা) জাতের আবাদ প্রায় ১ হেক্টর এবং জেআরও-৫২৪ (নাবিন) জাতের আবাদ সবচেয়ে বেশি। আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকরা ভালো ফলন পেয়ে লাভবান হবেন। বর্তমানে বাজারে প্রতি মণ পাটের দাম প্রায় সাড়ে চার হাজার টাকা। মৌসুমের শুরুতে কৃষকরা আরও ভালো দাম পাবেন বলে আশা করছি।
উপজেলা কৃষি কর্মকর্তা সুদর্শন শিকদার বলেন, এ বছর পেঁয়াজের ফলন ভালো হয়েছে। বর্তমানে দাম কিছুটা কম থাকলেও কৃষকরা শেষ পর্যন্ত ন্যায্যমূল্য পাবেন বলে আশা করছি। গত বছর পাটের ভালো দাম পাওয়া গেছে। এবারও ভালো দামের পাশাপাশি পাট পচানোর জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা হবে বলে আশা করছি।
(এএন/এসপি/জুলাই ০৪, ২০২৬)
পাঠকের মতামত:
- বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৪৮
- ‘শুধু কর্মসূচি নয়, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিকল্প পরিকল্পনা দিন’
- বিশ্ব খাদ্যবাজারে নতুন ঝুঁকি, বাড়ছে দাম
- ‘সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে’
- মুক্তিবাহিনী চট্টগ্রামের কাছে রাজাকার ক্যাম্পের ওপর আক্রমণ চালায়
- সালথায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
- সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান
- ধামরাইয়ে দু’দিন ব্যাপী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব
- পাংশায় বসতবাড়ির রান্নাঘরের আগুনে ৫ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি
- সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
- ফরিদপুরে মহাসমারোহে জন্মাষ্টমী উদযাপিত
- বাগেরহাটে নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে জন্মাষ্টমী পালিত
- কাপাসিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানান কর্মসূচি পালন
- চাটমোহরে জন্মাষ্টমী উৎসব উদযাপিত
- শ্যামনগরের চকবার-গাইনবাড়ী সড়ক ভেঙে গেছে, চরম দুর্ভোগে এলাকাবাসী
- সোনাতলায় উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন
- বাংলাদেশ-চীন সম্পর্ক: এখনই সময় নতুন উচ্চতায় পৌঁছানোর
- আদমদীঘিতে উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত
- রাজারহাটে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন
- স্তন ক্যানসারে ধুঁকছেন দুই সন্তানের জননী সামাথুই মারমা
- স্বেচ্ছাসেবক লীগ নেতা হলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি
- সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত
- ঈশ্বরদীতে উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত
- ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
- টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা, স্কুলছাত্র নিহত
- খাদ্যবান্ধব কর্মসূচির ৫৬০ মেঃটন খাদ্যশস্য কালোবাজারে, দুই কোটি টাকা খাদ্য কর্মকর্তার পেটে
- আল্লাহ আগামীতে যেন দাঁড়িপাল্লাকে সংসদে পাঠায়: আমির হামজা
- নেত্রকোনা জেলা প্রশাসকের কেন্দুয়ায় ব্যাস্ততম সারাদিন
- পলাশবাড়ীতে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
- কলাপাড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা
- পটুয়াখালীতে গ্রাহকদের টাকা নিয়ে পলাতক রিক কর্মকর্তা গ্রেফতার
- জীবন তো বহমান স্রোত
- পুরোনো পিয়াস
- চেয়ারম্যান পদে লড়ছেন ৬ প্রার্থী
- হাজীগঞ্জে বসতঘরে জোড়া খুন
- পঞ্চগড় জেলা পর্যায়ে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
- খালেদা জিয়াকে ১৬ বছর নির্যাতন করেছে স্বৈরাচার হাসিনা : রিজভী
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- টাঙ্গাইলে ‘বিরতি’ রিসোর্ট থেকে তিন খদ্দেরসহ সাত যৌনকর্মী গ্রেপ্তার
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
-1.gif)








