সামাজিক আন্দোলনেই দূষণমুক্ত হবে নদী-বায়ু-পরিবেশ
স্টাফ রিপোর্টার : দূষণমুক্ত পরিবেশ, নদী ও বায়ু জনগণের প্রচেষ্টা এবং সামাজিক আন্দোলনের মাধ্যমে অর্জিত হবে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।
তিনি বলেন, ‘পরিবেশ নিয়ে সচেতন ও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে এমন সংগঠনের কারণেই আজকে পরিবেশ আন্দোলন বৈঠকখানার আলোচনা থেকে মাঠপর্যায়ের কার্যক্রমে পরিণত হয়েছে।’
শনিবার (২৬ নভেম্বর) দুপুরে দূষণমুক্ত নদীর দাবিতে ‘বালু নদী উৎসব’-এ বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ওয়াটারকিপার্স বাংলাদেশ কনসোর্টিয়াম এবং বারোগ্রাম বালু নদী মোর্চা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। বালু নদীর তীরের ইটাখোলা, ত্রিমোহনী, খিলগাঁও এলাকায় দুই দিনব্যাপী এ উৎসব হয়।
উৎসবে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবীরও। তিনি বলেন, জনপ্রতিনিধিদের দায়িত্ব হলো দূষণ ও দখলের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলা। দল-মত নির্বিশেষে সবাইকে নদী দূষণ ও দখল বন্ধের জন্য একত্রে কাজ করতে হবে। বর্তমান সরকারের গৃহীত যেকোনো প্রকল্প যেন নদী, খাল, বিল বা পরিবেশের ক্ষতি না করে, সেদিকে খেয়াল রেখে প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়ে আসছি আমরা।
উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন খুশি কবির। তিনি বলেন, নদীর নিজস্ব গতি আছে। ব্যক্তি বা গোষ্ঠীস্বার্থে নদী দখল ও দূষণ করে এর প্রবাহে বাধা দিলে পরিবেশের ক্ষতি হয়। পরিবেশ রক্ষা করে জনগণের সুবিধার্থে নীতি প্রণয়ন করা উচিত।
সামাজিক আন্দোলনেই দূষণমুক্ত হবে নদী-বায়ু-পরিবেশ
অনুষ্ঠানের শুরুতে বক্তৃতা করেন ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল। তিনি বলেন, বালু নদীসহ ঢাকার চারপাশের নদী দখল ও দূষণের কারণে দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে। নদী হয়ে পড়েছে জনবসতির পেছনের অংশ। নদী যেন আবার জনবসতির সম্মুখভাগে আসে, সেজন্যই আমাদের এ আয়োজন।
শুভেচ্ছা বক্তৃতায় বারোগ্রাম বালু নদী মোর্চার আহ্বায়ক মো. সুরুজ মিয়া বলেন, ঢাকা শহরের বর্জ্যের কারণে বালু, দেবধোলাই, নড়াই নদী ধ্বংস হয়ে গেছে। আমরা এ নদী দূষণ প্রতিরোধ করে দূষণমুক্ত নদী গড়া ও নদী সম্পদ রক্ষার প্রত্যয়ে আন্দোলন চালিয়ে যাবো।
উৎসবের দ্বিতীয় পর্বে লাঠিখেলা ও বালিশ নিক্ষেপ খেলার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দুদিনব্যাপী উৎসব শেষ হয়।
উৎসবে বিশেষ অতিথি ছিলেন ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক এ কে এম শহীদ উদ্দীন। সংহতি প্রকাশ করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৭৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. আকবর হোসেন, ২নং ওয়ার্ডের কাউন্সিলর আনিসুর রহমান, ৭৪নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আজিজুল হক।
অন্যদের মধ্যে বক্তৃতা করেন কাউন্টার পার্ট ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি মাইনুদ্দিন আহমেদ। রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা মোহাম্মাদ এজাজ বালু নদীর ইতিহাস ও সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার আয়োজকদের পক্ষে ধন্যবাদ জানান।
(ওএস/এএস/নভেম্বর ২৬, ২০২২)
পাঠকের মতামত:
- সাতক্ষীরায় ভারতীয় রেনুপোনাসহ ৬৬ লাখ টাকার মালামাল জব্দ, আটক ২
- ২৫ বছর পূর্তিতে দেশের সবচেয়ে ইমপ্যাক্টফুল ২৫টি প্রতিষ্ঠানকে ব্র্যাক ব্যাংকের সম্মাননা
- সাতক্ষীরায় বিপুল পরিমান মাদকসহ গ্রেপ্তার ২
- সাতক্ষীরায় প্রথমবারের মতো পল্লী উন্নয়ন দিবস পালিত
- পরানদহে ভাড়াটিয়া বাহিনী নিয়ে হিন্দু সম্প্রদায়ের জমি দখলের চেষ্টা শুকুর আলীর
- শ্যামনগরে বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা, শিক্ষার্থীদের দুর্ভোগ
- ফরিদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- এইচএসসি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন, রাজবাড়ীতে ৩ পরীক্ষার্থী বহিস্কার
- ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণা
- পাংশা উপজেলা প্রেসক্লাবে মাসিক সভা অনুষ্ঠিত
- রাজৈরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
- গোপালগঞ্জে স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ
- সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড
- ব্রেন টিউমারে আক্রান্ত ছেলেকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি
- নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা
- এমপি আতাউরের স্বজনপ্রীতিতে ইমেজ সংকটে জামায়াত
- সোনাতলায় নানান আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
- ফুলপুর পৌরসভায় প্লাস্টিক গার্ভেজ বিন স্থাপনের উদ্বোধন
- গোপালগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন
- ‘চোখের নিমিষে বাড়িভিটা নদী খায়া গেল বাহে’
- টুঙ্গিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
- গোপালগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন
- সংসদের সামনে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনের নিন্দা সিপিবির
- ঈশ্বরদীতে র্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৪
- গোপালগঞ্জে ১০ শয্যার আইসিইউ ইউনিটের ৯টি ভেন্টিলেটর অকেজো
- সিরাজগঞ্জ-৪ আসনের এমপি তানভীর ইমাম’র চা আড্ডা
- কেএনএফের স্থানীয় সমন্বয়ক লাল লিয়ান সিয়াম বম কারাগারে
- ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ
- ৫৪৮ কোটি ৫৪ লাখ টাকার সার কিনবে সরকার
- শ্রীমঙ্গলে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস পুরস্কার বিতরণ
- পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে শরীয়তপুরের ডিসিকে লিগ্যাল নোটিশ
- রামগরুড়ের ছানা
- জৈন্তাপুর থানার ওসির নামে প্রতিদিন বিপুল পরিমানে চাঁদা তোলার অভিযোগ
- সালথায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ
- কুড়িগ্রামে সবুজ ধান ক্ষেতে জাতীয় পতাকা
- পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- সুন্দরবনে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে রাস উৎসব
- চুল দিয়ে ৫৪, কান দিয়ে ৩২ কেজি তুলে বিশ্বরেকর্ড নারীর
- ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের দাবিতে বাদির সংবাদ সম্মেলন
- পলাশবাড়ীতে জুলাই শহীদ দিবস পালিত
- কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার
- ভোলার তজুমদ্দিনে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
- কাঁচা মরিচ
- রাজৈরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
- এইচএসসি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন, রাজবাড়ীতে ৩ পরীক্ষার্থী বহিস্কার
০৬ জুলাই ২০২৬
- ‘প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা’
- ‘গ্রামবাংলা আমাদের শিকড়-শক্তি ও সম্ভাবনার আধার’
- অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন
-1.gif)







