কোপের দৃশ্য দেখে নারী অচেতন
হাজারীবাগে মাদক সিন্ডিকেটের চাপাতির কোপে যুবক গুরুতর জখম
মোহাম্মদ সজীব, ঢাকা : ঢাকার হাজারীবাগ এলাকায় মাদক ব্যবসার আধিপত্য নিয়ে দুটি গ্রুপের সংঘর্ষে শুক্কুর (৩২) নামে এক যুবককে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। ঘটনায় একজন নারী কোপের দৃশ্য দেখে অচেতন হয়ে পড়েন। বর্তমানে আহত শুক্কুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনাটি ঘটে গত বুধবার দুপুরের দিকে হাজারীবাগ থানার রায়েরবাজার নিমতলী এলাকায়।
স্থানীয়রা জানায়, মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকার একটি মাদক সিন্ডিকেট, যা “বেলচা গ্রুপ” নামে পরিচিত, নিমতলী বস্তি এলাকায় তাদের প্রভাব বিস্তার ও দখল নিতে গিয়ে শুক্কুরের ওপর হামলা চালায়। এ সময় ৫ থেকে ৭ জন ধারালো অস্ত্র নিয়ে শুক্কুরকে ধাওয়া করে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ধাওয়া খেয়ে শুক্কুর একটি দোকানের টিনের চালে উঠে পড়েন। পালানোর সময় পাশের একটি মোদি দোকানের বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। এরপর হামলাকারীরা তাঁকে রাস্তায় ফেলে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার কোপ দেয় এবং দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। হামলার সময়ের ভয়াবহ দৃশ্য দেখে পাশে থাকা এক নারী অচেতন হয়ে পড়েন।
এলাকাবাসী জানান, রায়েরবাজার এলাকায় একাধিক মাদক সিন্ডিকেট সক্রিয় রয়েছে। ব্যবসায়িক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ হামলা হয়েছে। তবে মাদক ব্যবসায়ীদের ভয়ে কেউ প্রকাশ্যে কথা বলতে রাজি হচ্ছেন না। ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। এটি মাদক ব্যবসায়ীদের মধ্যে আধিপত্য নিয়ে সংঘর্ষের ফল। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
(এসকেডি/এসপি/নভেম্বর ২৭, ২০২৫)
পাঠকের মতামত:
- জিঞ্জিরায় নিরীহ আশ্রয়প্রার্থীদের ওপর পাকসেনাবাহিনী আক্রমণ চালায়
- ৩০ এপ্রিল সিলেট যাবেন প্রধানমন্ত্রী
- জামালপুরে ১০ দিনব্যাপী বিসিক উদ্যােক্তা মেলা শুরু
- শিক্ষার্থী সেজে শিক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণ করলেন লৌহজংয়ের ইউএনও
- ‘প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে’
- ইউনূসসহ সকল উপদেষ্টা অপরাধী : মোমিন মেহেদী
- অসুস্থতা ও একাকিত্বের জ্বালা সইতে না পেরে কাপ্তাইয়ে বৃদ্ধের আত্মহনন
- নগরকান্দায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
- ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার মেট্রিক টন ডিজেল
- ঈশ্বরদীতে ভুয়া জজ পরিচয়ে প্রতারণার চেষ্টা, সাবেক সেরেস্তাদার আটক
- নড়াইলে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন জেলা পুলিশ সুপার
- মুদি দোকানে ৩৫০ টাকা লিটারে পেট্রোল বিক্রি, জরিমানা ৫০ হাজার
- নড়াইলে রাস্তার ধারে দৃষ্টিনন্দন সজনের বাহার
- সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২৩ এপ্রিল
- বিএনপি নেতার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা
- মোটরসাইকেলের বৈধ কাগজ না থাকায় মিলছে না জ্বালানি তেল, ১২ জনের জরিমানা
- গোপালগঞ্জে ৭০ বোতল উইনসেরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- একটি সেতুর কারণে ৯ বছরের দুর্ভোগে ১০ গ্রামের মানুষ
- হামের টিকাদান কর্মসূচি শুরু ৫ এপ্রিল
- ‘মাদক সম্পৃক্ততা প্রমাণ করতে পারলে আত্মহত্যা করবো’
- কাশিয়ানীতে রেস্টুরেন্টে নারীকে ধর্ষণের অভিযোগে কর্মচারী গ্রেফতার
- ‘পাচার হওয়া অর্থ ফেরাতে সব পদক্ষেপ নেবে সরকার’
- মেলেনি লাইসেন্স, পেছাচ্ছে জ্বালানী লোডিং
- মহম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৭ ইয়াবাসেবী আটক
- সুন্দরবনের মধু আহরণ ও জলদস্যু নির্মূল কার্যক্রমের উদ্বোধন
- কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রী, মানুষের নাভিশ্বাস
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
- একুশে বইমেলায় ‘দেখা শোনা জানা কথা’
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
- চুলের যত্নে জানতে হবে যে ১০ তথ্য
- শরীয়তপুরে তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
- ‘নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’
- কৃষ্ণচূড়ার ডালে ডালে
- মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সার্কেল চ্যাম্পিয়ান
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
- মেহেরপুরে বিভিন্ন আয়োজনে দিনব্যাপী প্রবীণদের মিলন মেলা
- শরীয়তপুরে সমকাল প্রতিনিধিকে হাতুড়িপেটার প্রতিবাদে মানববন্ধন
- ‘কেউ ভাবেনি গাজায় যুদ্ধবিরতি সম্ভব’
- রংপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা
- পবিত্র মহন্ত জীবন এর দু’টি কবিতা
- ‘কুমিল্লায় সন্ত্রাসী-চাঁদাবাজদের যেকোনো মূল্যে প্রতিহত করা হবে’
- একাত্তরে নিখোঁজ হওয়া পিতার প্রথম মৃত্যু সংবাদ পেলাম পঁচাত্তরের ১৫ আগস্ট
- ফরিদগঞ্জে তিন সন্তানের জননী ও যুবকের আত্মহত্যা
-1.gif)








