‘সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই’
স্টাফ রিপোর্টার : স্থানীয় প্রশাসনের হেলিকপ্টার চাওয়ার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিভিন্ন যে দুর্ঘটনাগুলো ঘটে, সেই সমস্যাগুলোর সমাধান হেলিকপ্টার করতে পারবে না। এগুলোর সমাধান করতে পারবো আমরা ও আপনারা সবাই মিলে। আমরা সবাইকে যদি সচেতন করি এবং যার যার দায়িত্ব যদি ঠিকমতো পালন করি, তবে কোনো অঘটন ঘটবে না। এছাড়া রাজনৈতিক নেতা ও তার কর্মীরা যদি ঠিকমতো কাজ করেন, তাহলে কোনো সমস্যা হবে না, কিন্তু হেলিকপ্টার এসে কোনো সমস্যার সমাধান করে দিতে পারবে না।
সোমবার (২ ফেব্রুয়ারি) বরিশাল শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, এবারের নির্বাচনে সর্বোচ্চ ফোর্স দেওয়া হয়েছে। আর এখানে নদীনালা ও খালবিল প্রচুর থাকায় কোস্টগার্ড এবং নেভির সংখ্যা অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে এবং তাদের ও মালামাল পরিবহনের জন্য স্পিডবোট এবং অন্যান্য যানবাহন বাড়িয়ে দেওয়া হয়েছে।
প্রশাসন একপাক্ষিক আচরণ করছে—প্রার্থীদের এমন অভিযোগের বিষয়ে উপদেষ্টা বলেন, প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে, এটা সবাই দেখছে।
কিন্তু যার যার বক্তব্য, সেটা তো সে দেবেই। পলিটিক্যাল বক্তব্য একেকজন একেকভাবে দেবেন, কিন্তু তার তো ভোট টানতে হবে, আর এজন্য তাদের বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয়। এটা তাদের সেই কৌশলও হতে পারে। কিন্তু আমরা এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাই নিরপেক্ষভাবে কাজ করবে—এতে কোনো সন্দেহ নেই।
তিনি বলেন, বরিশালের মতবিনিময় সভায় নির্বাচন সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সবার বক্তব্য শোনা হয়েছে। এখানে নির্বাচন নিয়ে সবার প্রস্তুতি বেশ ভালো। নির্বাচন যাতে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর হয়, সেজন্য সবাই ভালোভাবে প্রস্তুত।
উপদেষ্টা বলেন, নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয় সে লক্ষ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালন করলে নির্বাচন সুষ্ঠু হবে।
তিনি বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে এক লাখ সেনাবাহিনী, দেড় লাখ পুলিশ, ৫ হাজার নেভি, ৩৭ হাজার বিজিবি, ১০ হাজার র্যাব, প্রায় ৫ হাজার কোস্ট গার্ড এবং প্রায় ৬ লাখ আনসার মোতায়েন করা হচ্ছে। উপকূলীয় এলাকায় কোস্ট গার্ড এবং নেভির সংখ্যা আগের থেকে বাড়ানো হয়েছে। এবার নির্বাচনে বিএনসিসিও নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি এবার বডি ক্যামেরা রাখা হয়েছে। এছাড়া সিসি ক্যামেরা এবং ড্রোন ব্যবহার করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়া ডগ স্কোয়াড এবং নিরাপত্তা অ্যাপও ব্যবহার করা হবে।
মতবিনিময় সভায় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, বরিশাল বিভাগের ছয় জেলার সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৩, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘নারীদের নিয়ে অসম্মানজনক মন্তব্য দুঃখজনক’
- রিজার্ভ বেড়ে ৩৩ বিলিয়ন ডলার
- ‘সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই’
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নামে দুই কলেজের নামকরণ
- 'পাকিস্তান ভারতের কাছে দুঃখ প্রকাশ করে'
- ‘মাদকমুক্ত আধুনিক কাপাসিয়া গড়তে ধানের শীষ প্রতীকে ভোট দিন’
- নির্বাচনী প্রচারণায় ভিন্ন আমেজ: কাপ্তাইয়ে ট্রাকে চড়ে চলছে সংগীতানুষ্ঠান
- ‘স্বাধীনতা বিরোধীরা ভোটারদের বেহেশতের প্রলোভন দেখাচ্ছে’
- সুন্দরবনে কাঁকড়া ধরার অপরাধে ৩ জেলে আটক
- ‘জামায়াত দেশটাকে আফগানিস্তান বানাতে চায়’
- ‘একটি দল প্রকাশ্যে নারীর নেতৃত্বে বিশ্বাস করে না’
- মেডিকেলে চান্স পাওয়া স্বর্ণকলির চার প্রাক্তন শিক্ষার্থীকে সংবর্ধনা
- ‘মৃত্যুর মুখে দাঁড়িয়ে ফ্যাসিবাদের জনক হাসিনাকে আমরা বিদায় দিয়েছি’
- বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের
- টাঙ্গাইলে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন
- নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে
- কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাষ্টের প্রতিনিধি দলের সাথে জিওসি'র সৌজন্য সাক্ষাৎ
- সুন্দরবনের ৭ হাজার ৫০০ কেজি শামুক-ঝিনুক ট্রাক থেকে জব্দ
- ভৈরবে জনতা ব্যাংকের বাসস্ট্যান্ড শাখার স্থান পরিবর্তন
- ধানের শীষ ছেড়ে ঘোড়ায় উঠলেন যুবদলের দুই নেতা
- পরিবেশগত ভারসাম্য রক্ষায় জলাভূমি সুরক্ষার অঙ্গীকার সাতক্ষীরা উপকূলবাসীর
- দুগ্ধজাত পণ্য উৎপাদনে স্বাবলম্বী সোনাতলার নিত্য ঘোষ
- তিন দিনের মাথায় সন্ধান মিললো পদ্মায় নিখোঁজ শিক্ষার্থী আবু নাঈমের
- ব্যালট ছিনতাইয়ের চেষ্টা প্রতিহত করা হবে: মামুনুল হক
- ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সোহাগের নেতৃত্বে ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচারণা
- তজুমদ্দিন চাঁদপুর ইউনিয়ন (দক্ষিণ) বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত
- নরসিংদীতে ট্রাকচাপায় সিএনজির ৬ যাত্রী নিহত
- ‘নোটিশ, আমিরগঞ্জ স্টেশন বন্ধ’
- পরিবর্তন হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার নাম
- সরকারি প্রশিক্ষণে স্বাবলম্বী হচ্ছেন গ্রামীণ জনপদের নারীরা
- গলাচিপায় নানা প্রজাতির আম চাষে সফলতা
- কুমিল্লায় রাস্তা থেকে তুলে নিয়ে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেপ্তার ১
- কুমারী পূজা কী কেন করা হয় এবং কুমারী পূজার ইতিহাস কী?
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক মেহেদী গ্রেপ্তার
- সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু
- আওয়ামী লীগের প্রতি দলীয় নেতাকর্মীদের আনুগত্য : একটি ঐতিহাসিক প্রেক্ষাপট
- নিউ ইয়র্কে এনসিপি নেতা আখতারের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় আ.লীগ কর্মী গ্রেপ্তার
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- মাসউদ হত্যায় ৯ সাংবাদিকসহ ১৩ জনকে আসামি করে বরগুনা থানায় ‘হত্যা’ মামলা
- সাভারে দর্শনার্থীদের নজর কাড়ছে ১৬ ফুটের শ্যামা প্রতিমা
- বিসিবি প্রধানকে হুমকি, নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন
- বন্যার্ত মানুষের মাঝে দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করেছে মনিরুল চৌধুরী
- হেমন্ত এলো
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
-1.gif)








