নতুন সরকার যেন জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের ভুলে না যায়
স্টাফ রিপোর্টার : ‘গত দেড় বছর উন্নত চিকিৎসা না পাওয়ায় আমার চোখ পচে যাচ্ছে। শুধু আমি নই, এমন অনেক জুলাই যোদ্ধা চিকিৎসার অভাবে দিন দিন আরও খারাপ অবস্থায় চলে যাচ্ছেন।’
কথাগুলো বলছিলেন আহত জুলাই যোদ্ধা ইমরান। চব্বিশের গণঅভ্যুত্থান চলাকালে ১৮ জুলাই ঢাকার উত্তরার আজমপুরে গুলিবিদ্ধ হয়ে ডান চোখে গুরুতর আঘাত পান তিনি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মানিক মিয়া অ্যাভিনিউয়ে দাঁড়িয়ে তিনি যখন এসব কথা বলছিলেন, ঠিক তখনই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় চলছিল নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান।
ইমরান জানান, নতুন সরকারের শপথ অনুষ্ঠানে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রবেশের অনুমতি থাকবে এমনটি তারা জেনেছিলেন। কিন্তু সেখানে গিয়ে নিরাপত্তায় দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে জুলাই যোদ্ধার পরিচয়পত্র দেখিয়েও কোনো সুফল পাননি। বরং তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ইমরান বলেন, ‘নতুন সরকার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে। আমাদের লড়াই সার্থক হয়েছে। তবে আমরা চাই, তারেক রহমানের নেতৃত্বাধীন এই সরকার আমাদের অবদানের কথা মনে রাখুক। আমাদের যেন ভুলে না যায়।’
জুলাই ফাউন্ডেশনের কার্যক্রম নিয়েও ক্ষোভ প্রকাশ করেন ইমরান। তিনি বলেন, আহত যোদ্ধাদের অনেকেই এখনও উন্নত চিকিৎসা পাননি। দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করা এবং আহত ও শহীদ পরিবারের সদস্যদের চিকিৎসা ও আর্থিক সহায়তার মাধ্যমে সরকারি পুনর্বাসনের দাবি জানান তিনি।
তিনি আরও আশা প্রকাশ করেন, ক্ষমতাসীন দল জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে এবং প্রয়োজনীয় সংবিধান সংস্কার দ্রুত সম্পন্ন করবে।
একই স্থানে কথা হয় ২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে গুলিবিদ্ধ হওয়া মিজানুর রহমানের সঙ্গে। তিনি জানান, চোখে গুলি লাগার পর অস্ত্রোপচারের মাধ্যমে গুলি বের করা হলেও বর্তমানে তার চোখে জটিলতা দেখা দিয়েছে এবং পচন ধরার উপক্রম হয়েছে। নতুন সরকারের কাছে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান তিনি।
মিজানুর রহমান বলেন, ‘নতুন বাংলাদেশে সবাই যেন নিরাপদে বসবাস করতে পারে—এটাই আমাদের প্রত্যাশা।’
(ওএস/এএস/ফেব্রুয়ারি ১৮, ২০২৬)
পাঠকের মতামত:
- গণভোট বাতিল চেয়ে রিট
- ক্রীড়াকে পেশা হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
- কলেজ-মাদরাসায় ৩৯ দিনের ছুটি শুরু, খোলা প্রাথমিক-মাধ্যমিক স্কুল
- ‘পৃষ্ঠপোষকতার অর্থনীতি আমরা চলতে দিতে পারি না’
- সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
- নতুন সরকার যেন জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের ভুলে না যায়
- তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদিতে রমজান মাসের চাঁদ দেখা গেছে, বুধবার রোজা শুরু
- রমজানে নতুন সূচিতে চলবে মেট্রোরেল, নেওয়া যাবে ২৫০ মিলি পানি
- ভুট্টো বলেন, ‘পাকিস্তানের চেয়ে আমার কাছে প্রিয়তম অন্য কিছু নয়'
- তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন জহির উদ্দিন স্বপন
- দেবহাটায় ব্যবসায়ী নাসিরউদ্দিনকে পিটিয়ে হত্যার চেষ্টা, ৩ আসামি জেল হাজতে
- প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন
- নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী যারা
- রাজবাড়ীতে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
- প্রথমবার এমপি হয়েই মন্ত্রী পরিষদে ঠাঁই পেলেন টুকু
- সালথায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান
- রাজনীতি হোক মানুষের জন্য, মানুষ নিয়ে নয়
- ৫টি ঘর পুড়ে ছাই, প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
- মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলায় অন্তর্বর্তী সরকারের টার্গেটের শিকার সাংবাদিক আনিস আলমগীর, অভিযোগ পরিবারের
- কাপ্তাইয়ে কাবাডির লড়াই: শিরোপা জিতল চিৎমরম উচ্চ বিদ্যালয়
- গোপালগঞ্জে অত্যাচার, হামলা ও মিথ্যা মামলার হয়রানী থেকে বাঁচতে মানববন্ধন
- বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- দেশীয় অস্ত্রসহ শ্রমিকলীগ নেতার ভিডিও ভাইরাল
- ঝাল মুড়ি বিক্রেতা আলম শরীফ বাঁচতে চায়
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- নবীনগর রিপোর্টার্স ক্লাব কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- মেজর জেনারেল জিয়া বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিমকে পরম উষ্ণতায় জড়িয়ে ধরে বলেছিলেন, ‘ইউ হ্যাভ ডান সাচ এ গ্রেট জব! কিস মি! কিস মি!’
- সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
- গুলি করে বাংলাদেশি ৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- বাংলাদেশীদের জন্য অবকাশ ভ্রমণে জনপ্রিয় গন্তব্য সৌদি
- নতুন সরকার যেন জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের ভুলে না যায়
- 'ধানমন্ডির ৩২ নম্বরে রক্তের দাগ শুকায়নি; বঙ্গবন্ধুর মন্ত্রী সভার অনেকেই ঘাতক মোশতাকের মন্ত্রী সভায় ঠাঁই করে নিয়েছেন'
- ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৬২
- মহম্মদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- ‘ভারত ভাগ হয়েছে ধর্মের জন্যে, ভাতের জন্যে নয়’
- চাঁদপুরে জাহাজে ৭ খুন : ঘাতক ইরফান সম্পর্কে যা জানা গেলো
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- ‘বাড়ানো হচ্ছে সৈয়দপুর রেলকারখানার উৎপাদন সক্ষমতা’
- মেহেরপুর জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৮ ফেব্রুয়ারি ২০২৬
- সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
- নতুন সরকার যেন জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের ভুলে না যায়
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- রমজানে নতুন সূচিতে চলবে মেট্রোরেল, নেওয়া যাবে ২৫০ মিলি পানি
-1.gif)








