‘১৬ মার্চ দিনাজপুর থেকে দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করবেন প্রধানমন্ত্রী’
শাহ্ আলম শাহী, দিনাজপুর : পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, খাল খনন কর্মসূচি একটি বিপ্লব, যা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করেছিলেন। খাল খনন বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে অন্যতম।দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার পুনর্খনন কর্মসূচির আওতায় ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলার বড়রামপুরে সাহাপাড়া খাল খনন কার্যক্রমের উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে দেশের বাকি ৬৩টি জেলায় সরকারের মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা একযোগে এ কর্মসূচির উদ্বোধন করবেন। খাল খননের মাধ্যমে মানুষের জীবন-জীবিকার আমূল পরিবর্তন হবে।
আজ রবিবার দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় খাল পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে গণমাধ্যমে কর্মীদের প্রশ্নোত্তরে তিনি এ কথা বলেন।
পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন করে মানুষের হৃদয় জয় করেছিলেন। তিনি এ কর্মসূচিকে বিপ্লবে রূপ দিয়েছিলেন। দীর্ঘকাল খনন কার্যক্রম বন্ধ থাকায় সেচ সংকট ও জলাবদ্ধতায় জনদুর্ভোগ বেড়েছে। বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার, জনবান্ধব সরকার, জনকল্যাণে সরকার দায়িত্ব নেওয়ার পরদিন থেকে কাজ শুরু করেছে। কৃষি কাজে সেচের ব্যবস্থা করা, মাছ উৎপাদন বৃদ্ধি, পানির প্রবাহ বৃদ্ধি এবং জলাবদ্ধতা দূরীকরণের জন্য সরকার খাল খননকে গুরুত্ব দিচ্ছে।
মন্ত্রী বলেন,দিনাজপুরসহ সারাদেশে খাল খননের পাশাপাশি খালের উভয়পাশে বৃক্ষ রোপণসহ সৌন্দর্য বর্ধন করা হবে। এজন্য ইতোমধ্যে একাধিক আন্তঃমন্ত্রণালয় সভার মাধ্যমে ১৮০ দিনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। খাল খননের দৃশ্যমান কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে।
এসময় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে।
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে জনকল্যাণে কাজ করেছে। আগামী ৫ বছরে দেশব্যাপী ২০ হাজার কি. মি. খাল-পুকুর-জলাশয় খনন-পুনঃখননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকার ইতোমধ্যে ১০ হাজার টাকা কৃষি ঋণ মওকুফ করে দিয়েছে, আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী ১৫ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন এবং ১৬ মার্চ দিনাজপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে উদ্বোধন করবেন খাল খনন কর্মসূচি। এই উদ্বোধনের মধ্যদিয়ে দেশব্যাপী শুরু হবে খাল খনন কর্মসূচি।
এই বিশেষ কর্মসূচি বাস্তবায়নে তিনি সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। মানুষের মাঝে এই কর্মসূচি নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী ফরহাদ বলেন, এই খাল খনন করা হলে ৬ হাজার বিঘা জমিতে সেচ সুবিধা পাবে।
অতিরিক্ত ফসল উৎপাদন হবে। কৃষক ও দেশ উপকৃত হবে।'
এ সময় দিনাজপুর- ১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু, রংপুর রেঞ্জ পুলিশের ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, এসপি জেদান আল মুসা দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক হোসেনসসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(এসএস/এসপি/মার্চ ০৮, ২০২৬)
পাঠকের মতামত:
- ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল
- পটুয়াখালীতে বজ্রপাতে একদিনে ৪ জনের মৃত্যু
- ‘মুক্তিবাহিনী চট্টগ্রামের রামগড়ে শক্ত প্রতিরোধ ব্যুহ গড়ে তোলে’
- ভুয়া ফুয়েল কার্ডে তেল নিতে গিয়ে দুই যুবকের অর্থদণ্ড
- সাতক্ষীরায় কেমিক্যাল মিশিয়ে পাকানো ৯ হাজার কেজি আম জব্দ
- সুবর্ণচরে ভূমি দখলবাজ বিএনপি নেতা কামাল মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন
- সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার
- স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ
- সোনাতলায় বিএসটিআই’র অভিযানে অদিতী দই ভান্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা
- ঈশ্বরদীতে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন
- শ্যামনগরে মাছের প্রজেক্ট থেকে রান্না করা হরিণের মাংস উদ্ধার
- চাটমোহরে খাস জলাশয়ে মাছ ছাড়া নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত ১০
- টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, গর্ভবতী নারীসহ আহত ১০
- নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রী নিহত, ট্রলি জব্দ
- ‘সাতক্ষীরার গাবুরা থেকে ইলিশপুর পর্যন্ত লিগ্যাল এইড থাকবে অসহায়ের শেষ ঠিকানা’
- হারানো ৪৭ মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হস্তান্তর
- টুঙ্গিপাড়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, আহত ১৫
- সড়কের কাজ চলাকালে বজ্রপাতে কিশোর শ্রমিকের মৃত্যু
- ২৮ বছরে রাশিয়ার ৯০ শতাংশ ঋণ পরিশোধ করতে হবে
- গোপালগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২ প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- মাছ ধরতে নদীতে নেমে বজ্রপাতে যুবকের মৃত্যু
- রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র চালু হচ্ছে
- মহম্মদপুরে ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক
- আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী, স্মৃতিচারণে গৌরবময় ৭৫ বছর
- কাশির ধরনে বুঝে নিন ডেল্টা না ওমিক্রনে আক্রান্ত
- প্রকৃত অপরাধীদের বিচার সত্যিই হবে তো?
- দেশব্যাপী সন্ত্রাস ও ধর্ষণের প্রতিবাদে শরীয়তপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
- নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- বাধাহীন প্রত্যাশা
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
-1.gif)








