ভয় দেখিয়ে, ষড়যন্ত্র করে দেশ গড়ার কাজ থামানো যাবে না: প্রধানমন্ত্রী
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ছাত্র-জনতার চরম আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশে ষড়যন্ত্র করে উন্নয়ন ও দেশ গড়ার কাজ থামানো যাবে না। তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, “আওয়ামী লীগের ভূত এখন অন্য একটি দলের কাঁধে চেপেছে। যখন আমরা মানুষের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র সংস্কারে ব্যস্ত, তখন একটি গোষ্ঠী পর্দার আড়ালে ফ্যাসিবাদের দোসরদের সাথে গোপন বৈঠক করে ষড়যন্ত্রের জাল বুনছে। কিন্তু ষড়যন্ত্র করে লাভ নেই, দেশের মানুষ তাদের চিনে ফেলেছে।”
আজ সোমবার যশোর জেলা বিএনপি আয়োজিত ঐতিহাসিক ঈদগাহ ময়দানের বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে আজ গোটা যশোর জেলা উৎসবের নগরীতে পরিণত হয়।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে ৫ আগস্ট পরবর্তী ‘জুলাই সনদ’ বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জুলাই সনদের প্রতিটি শব্দ বিএনপি সংসদে পাস করবে। বিগত ১৭ বছরে শুধু যশোরেই ৬৮ জন শহীদ হয়েছেন, সারাদেশে কয়েক লাখ মানুষ নির্যাতনের শিকার হয়েছেন। তাদের এই ত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। কোনো কোনো রাজনৈতিক দল গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে উল্লেখ করে তিনি বলেন, যারা স্বৈরাচারকে ক্ষমা করার কথা বলে, তারা মূলত জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ভিন্ন খাতে নিতে চায়।
দেশের নারী সমাজের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী একগুচ্ছ নতুন ঘোষণা দেন। তিনি বলেন, মা-বোনদের রান্নার কষ্ট লাঘবে সরকার এখন থেকে ‘ফ্যামিলি কার্ড’-এর পাশাপাশি ‘এলপিজি কার্ড’ প্রদান করবে। এর মাধ্যমে সাধারণ পরিবারগুলো সুলভে গ্যাস সুবিধা পাবে। এছাড়া নারী শিক্ষাকে উৎসাহিত করতে মেয়েদের স্নাতক (ডিগ্রি) পর্যন্ত পড়াশোনা সম্পূর্ণ অবৈতনিক করার ঘোষণা দেন তিনি।
সকালে শার্শা উপজেলার উলাশী-যদুনাথপুর এলাকায় চার কিলোমিটার দীর্ঘ ঐতিহাসিক ‘উলশী খাল’ (স্থানীয়ভাবে জিয়া খাল নামে পরিচিত) পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ১৯৭৬ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে শুরু হওয়া এই প্রকল্পের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আগামী ৫ বছরে সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। এর ফলে সেচ সুবিধা বাড়বে, জলাবদ্ধতা দূর হবে এবং মৎস্য চাষের মাধ্যমে স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে। তিনি আরও জানান, ইতোমধ্যে ১২ লক্ষ কৃষকের কৃষিঋণ সুদসহ মওকুফ করার প্রক্রিয়া শুরু করেছে সরকার।
দুপুরে যশোর মেডিকেল কলেজ চত্বরে ৫০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, আমাদের লক্ষ্য কেবল চিকিৎসা নয়, বরং মানুষকে সুস্থ রাখা। সরকারি হাসপাতালের সক্ষমতা অনুযায়ী চিকিৎসা নিশ্চিতের পাশাপাশি আমরা ‘প্রাইভেট পার্টনারশিপ’ মডেলে কাজ করতে চাচ্ছি। গুরুতর রোগীদের প্রয়োজনে সরকারি খরচেই বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে।”
উল্লেখ্য, এটি যশোর-৩ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, যার মাধ্যমে দীর্ঘ ১৭ বছর পর যশোরের স্থবির উন্নয়ন চাকা পুনরায় সচল হলো।
সকাল ১০টায় বিশেষ বিমানে যশোর বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানায় হাজারো জনতা। দিনভর কর্মসূচিতে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বিকেলে জনসভা আগে প্রধানমন্ত্রী যশোর ইনস্টিটিউটের পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন এবং জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন। জনসভার সমাপ্তিতে তিনি দৃঢ় প্রত্যয়ে বলেন, আমরা কোনো বায়বীয় টিকিট বিক্রি করতে চাই না; আমাদের প্রতিশ্রুতি একটিই—করবো কাজ, গড়বো দেশ।
(এসএ/এসপি/এপ্রিল ২৭, ২০২৬)
পাঠকের মতামত:
- বারিনগর ঘাঁটি আক্রমণ, ৩১ রাজাকার নিহত
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মদক্ষতা ও উৎপাদন কার্যকারিতা মূল্যায়নে বিশেষ প্রশিক্ষণ
- বড়াইগ্রামে ৪ মাদকাসক্ত যুবককে আটক ও জেল
- আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে এসে পিওন সিরাজুলের অস্বীকার
- পাংশায় ইসলামী চক্ষু হাসপাতালের নতুন ভিশন সেন্টারের উদ্বোধন
- সুন্দরবনের পর্যটন স্পটে ৩ দিনের পরিচ্ছন্নতা অভিযান
- দড়ি টেনে খেয়া পার করেন প্রতিবন্ধী জনি, সেই আয়ে চলে ছয় সদস্যের সংসার
- কাশিয়ানীতে পল্লী বিদ্যুতের স্বেচ্ছাচারিতায় গ্রাহক হয়রানি
- কাশিয়ানী এম এ খালেক কলেজে অধ্যক্ষের কক্ষে তালা
- ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর ফলক উন্মোচন করলেন রাষ্ট্রপতি
- নড়াইলে শিশু বলাৎকারের দায়ে মাদ্রাসার শিক্ষকের যাবজ্জীবন
- লৌহজংয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
- কাপাসিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকর
- দেবহাটা উপজেলার সাবেক চেয়ারম্যান মুজিবর রহমান কারাগারে
- গুরুত্ব বিবেচনায় একটি সংক্ষিপ্ত বিশ্লেষণ
- শক্তিশালী স্থানীয় সরকার উন্নয়নের ধারক-বাহক
- বিরামপুর সীমান্তে ২ দফা পুশইন চেষ্টা প্রতিহত: সতর্ক অবস্থানে বিজিবির গ্রামবাসী
- কোহিনুর হত্যা: গ্রেপ্তার সোবহানের ২ দিনের রিমাণ্ড মঞ্জুর
- গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন
- বজ্রপাতের ঝুঁকি কমাতে তালবীজ রোপণ করলেন রাজারহাট ইউএনও
- ফোবানাকে ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান
- খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
- ফরিদপুরে দিনে দুপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ভাঙচুর, লুটপাট
- ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ভাতা দেবে সরকার
- ‘উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য’
- টাঙ্গাইলে ‘বিরতি’ রিসোর্ট থেকে তিন খদ্দেরসহ সাত যৌনকর্মী গ্রেপ্তার
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- হেমন্ত মানে
- কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- কুমিল্লায় কাউন্সিলরসহ দুজনকে গুলি করে হত্যা
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- জলে ডোবা স্বপ্ন
-1.gif)








