রায়ের বাজারে রাজুকের অভিযানে ১২টি ভবনের ভাঙা অংশ ফের নির্মাণ
মোহাম্মদ সজীব, ঢাকা : গত ১৭ মে রবিবার বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা রাজধানীর রায়েরবাজার বারুইখালীতে নকশাবহির্ভূত ও অনুমোদনহীন ভবনের বিরুদ্ধে অভিযান চালায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানে ১২টি ভবনের বেশকিছু অংশ পিলার, বারান্দার একাধিক অংশ ভেঙে দেওয়াসহ, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে জব্দ করা হয় ৯টি ভবনের মিটার।
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসানের নেতৃত্বে ভবনের বাড়তি অংশ ভেঙে অপসারণ করা হয়েছিল, সাথে ৯ টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়েছিল। এই এলাকাটিতে বিশেষ অভিযান পরিচালনার কোথাও জানান তিনি। তবে অভিযানের কয়েকদিন না যেতেই সংশ্লিষ্ট ভবনগুলোর মালিকরা আবারও ভাঙা অংশ পুননির্মাণ করে আগের অবস্থায় ফিরিয়ে এনেছেন। এ ঘটনায় রাজউক কর্মকর্তার ইমারত পরিদর্শক আমিনুল ইসলামের বিরুদ্ধে ঘুষ গ্রহণের মাধ্যমে অনিয়মকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে।
ভবনগুলো ভাঙ্গার কারণ কি ছিল? এবং পুনরায় আবার কিভাবে নির্মাণ হচ্ছে সে বিষয়ে জানতে চাইলে স্থানীয় ভবন মালিক আবুল বাশার উত্তরাধিকার ৭১ নিউজকে বলেন, আমরা একাধিক বার রাজুকের অফিসে গিয়েছি তারা আমাদের শুধু ঘুরাচ্ছে, অনুমোদন প্লান পাশ কোনো কিছুই দিচ্ছে না। অন্যান্য আরও কত ভবন আছে সেইগুলোর বিরুদ্ধে অভিযান চালায় না। তিনি আরও বলেন, রাজুকের ইমারত পরিদর্শক আমিনুল ইসলাম প্রায়ই তাদেরকে ব্যাক্তিগত ভাবে দেখা করতে বলেন, বিভিন্ন কারন দেখিয়ে টাকা দাবি করেন, টাকা না দেওয়ার ফলে এই অভিযান হয়েছে বলে অভিযোগ করেন আবুল বাশার। ঈদ আসলেই ভবন মালিকদেরকে দেখা করতে বলেন রাজুক কমকর্তা আমিনুল ইসলাম। তিনি অভিযোগ করে বলেন, টাকা দিলেই সব ঠিক হয়ে যায়, না দিলেই তারা টার্গেট করে ভবন গুলোতে অভিযান চালায়।
নকশা লঙ্ঘন করে নির্মিত অংশ অপসারণে রাজউক অভিযান পরিচালনা করলেও তা স্থায়ী ফল বয়ে আনতে পারেনি। অভিযানের পরপরই ভবন মালিকরা পুনরায় নির্মাণকাজ শুরু করেন এবং অল্প সময়ের মধ্যেই ভাঙা অংশ আগের মতো তৈরি করে ফেলেন। এতে রাজউকের অভিযানের কার্যকারিতা ও তদারকি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, রাজউকের অসাধু কর্মকর্তা আমিনুল ইসলামের সঙ্গে ভবন মালিকদের সমঝোতার মাধ্যমে মোটা অঙ্কের ঘুষ লেনদেন হয়েছে। এর ফলে প্রশাসনিক নজরদারি শিথিল করে পুনর্নির্মাণের সুযোগ করে দেওয়া হয়েছে বলে দাবি স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দারা বলেন, “রাজউক অভিযান চালিয়ে অবৈধ অংশ ভেঙে দিলেও কয়েকদিন পর আবার সব আগের মতো হয়ে যায়। তাহলে এসব অভিযান করে কী লাভ? যদি নিয়ম ভঙ্গকারীরা বারবার একই কাজ করতে পারে, তাহলে আইনের প্রতি মানুষের আস্থা কমে যাবে।”
নগর পরিকল্পনাবিদদের মতে, শুধু অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা ভাঙলেই হবে না, পরবর্তী সময়ে কঠোর নজরদারি ও আইনি ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অন্যথায় প্রভাবশালী ব্যক্তিরা জরিমানা বা সাময়িক ক্ষতি মেনে নিয়ে পুনরায় একই অনিয়ম করতে উৎসাহিত হবে।
এ বিষয়ে জানতে রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
(এস/এসপি/জুন ২২, ২০২৬)
পাঠকের মতামত:
- কুড়িগ্রামে তিস্তার পানিতে বাদাম চাষের ব্যাপক ক্ষতি
- ঈশ্বরগঞ্জ অগ্রণী ব্যাংকে আর্থিক সাক্ষরতা কর্মসূচি
- রায়ের বাজারে রাজুকের অভিযানে ১২টি ভবনের ভাঙা অংশ ফের নির্মাণ
- ‘জামায়াত-এনসিপির ডাকে জনগণ আর সাড়া দেবে না’
- লৌহজংয়ে অবৈধ বালু ভরাট বন্ধে প্রশাসনের অভিযান
- সালথায় খাল পুনঃখনন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক
- মুন্সীগঞ্জে হত্যা মামলায় মহিলা মেম্বার ও তার ছেলে গ্রেপ্তার
- কামড় দেওয়া সাপ নিয়ে হাসপাতালে যুবক
- শ্যামনগরে চিংড়ি পোনা ক্রয়-বিক্রয় কেন্দ্রের মধ্য দিয়ে অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন
- ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল
- পাঁচ মাসে ১.৫ বিলিয়ন মার্কিন ডলারের রেমিটেন্স মাইলফলক অতিক্রম করেছে ব্র্যাক ব্যাংক
- বিস্কুটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ, ধর্ষকের ১০ বছরের আটকাদেশ
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
- আ.লীগ মানেই বাংলাদেশ, আ.লীগ মানেই বাঙালি জাতির ইতিহাস
- ইরানের যুদ্ধ বহুমেরুকামী বিশ্বের পথকে শক্তিশালী করছে
- বাবা: স্মৃতির আকাশে এক চিরস্থায়ী নক্ষত্র
- এআই দিয়ে ব্রাজিল সমর্থককে আর্জেন্টিনার জার্সি পরানোয় যুবককে লিগ্যাল নোটিশ
- আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার
- প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বহুমাত্রিক সম্ভাবনার নতুন দুয়ার
- ‘এই আর্জেন্টিনা কাতারজয়ী দলের চেয়েও উন্নত’
- রোহিঙ্গা সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর
- পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
- ‘ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের’
- বাবার ভরসার হাতটা চলে গেলে বোঝা যায় পৃথিবী কত ফাঁকা
- রাজৈরের টেকেরহাট বন্দরে বাঁশবোঝাই ট্রাক উল্টে চালক নিহত
- রামগরুড়ের ছানা
- ঘুরে আসুন টিউলিপ রাজ্যে
- ঘন কুয়াশায় শরীয়তপুরের দুই রুটে ফেরি বন্ধ
- নিউ ইয়র্কে সাংবাদিক ইলিয়াস হোসেন গ্রেপ্তার
- খুলনায় মাহিন্দ্রা-লরি সংঘর্ষে নিহত ৩
- ‘বাংলা বললেই কি বাংলাদেশি’, মোদী সরকারের জবাব চাইল আদালত
- পালক কোচ রায়চাঁদ বর্মন রচিত কোচ ভাষা শিক্ষা বইয়ের মোড়ক উন্মোচন
- মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের নির্দেশ
- ভাসানী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ১৯ শিক্ষার্থী বহিষ্কার
- মহেশখালীর রাজনীতিবিদ ও উদ্যোক্তা মুহিবুল্লাহর দাফন সম্পন্ন
- প্রেমের টানা কুষ্টিয়ায় চীনা যুবক, বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ
- ‘ফেনীর বন্যা সমাধানে সেনাবাহিনীর মাধ্যমে নদীর বেড়িবাঁধ নির্মাণ হবে’
- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগ প্রদানের দাবি
- শ্রীমঙ্গলে যুবলীগ নেতার বিরুদ্ধে গ্রাম্য সালিশে দিনমজুর বৃদ্ধকে মারধরের অভিযোগ
- ‘আমরা সম্মিলিতভাবে মানুষের ভেতরের সুন্দর মনটা গড়ে তোলার চেষ্টা করছি’
- শ্যামনগরে চিংড়ি পোনা ক্রয়-বিক্রয় কেন্দ্রের মধ্য দিয়ে অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- উত্তম ও অধম
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
২২ জুন ২০২৬
- রায়ের বাজারে রাজুকের অভিযানে ১২টি ভবনের ভাঙা অংশ ফের নির্মাণ
- প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বহুমাত্রিক সম্ভাবনার নতুন দুয়ার
- রোহিঙ্গা সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর
-1.gif)







