‘ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে সহায়তা দেওয়া হবে’
স্টাফ রিপোর্টার : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, কক্সবাজারে পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় দুর্গত মানুষের পাশে সরকার প্রথম থেকেই আছে। উদ্ধার এবং ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।
কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নের চান্দের পাড়ায় ত্রাণ বিতরণের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, আমরা প্রতিটি উপজেলার সব ইউনিয়নে একজন করে প্রথম শ্রেণির কর্মকর্তাকে ট্যাগ অফিসার নিয়োগ করেছি। যাতে করে তিনি ওই ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড, প্রতিটি গ্রামের তথ্য আমাদের কাছে দিতে পারেন।
যাতে প্রতিটি দুর্গত মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়া যায়।
প্রতিমন্ত্রী বলেন, আমি আপনাদের আশ্বস্ত করতে পারি, বাসা-বাড়ি পুনর্নির্মাণ থেকে শুরু করে গবাদিপশু, মৎস্য খামারি কিংবা কৃষি জমির যে ক্ষয়ক্ষতি হয়েছে; তা সরকার পুশিয়ে দিতে চায়।
যাতে করে মানুষগুলো আবার দ্রুততম সময়ের মধ্যে স্বাভাবিক জীবনে ফিরতে পারে।
তিনি বলেন, আমি মনে করি এ সরকার অত্যন্ত সংবেদনশীল; যে কারণে জনগণের কষ্ট লাঘবে দ্রুততম সময়ের মধ্যে পূর্ণ প্রস্তুতি নিয়েই প্রতিটি সংস্থা মাঠে আছে।
এ সময় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, যারা নিহত হয়েছেন, এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা; যা আমাদের মনোবেদনার কারণ হয়ে দাঁড়িয়েছে। একটি মৃত্যুও কাম্য নয়। প্রাথমিকভাবে নিহতদের পরিবারকে সরকার নগদ অর্থ সহায়তা দিয়েছে। তবে আপনারা নিশ্চিত থাকতে পারেন, এ এককালীন নগদ অর্থ সহায়তা দিয়ে আমরা আমাদের দায়িত্ব শেষ করবো না। পরিবারগুলোর হয়তো উপার্জনক্ষম ব্যক্তি চলে গেছেন। ইনশা আল্লাহ প্রশাসনের মাধ্যমে, স্থানীয় সংসদ সদস্যদের মাধ্যমে সরকার তাদের ঘুরে দাঁড়াবার জন্য পাশে থাকবে।
পাহাড় ধসে মৃত্যুর কারণ প্রসঙ্গে তিনি বলেন, এখানে আমাদের সবার সম্মিলিত একটি প্রচেষ্টা থাকতে হবে। প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক কর্মী, সামাজিক ব্যক্তিবর্গ, গণমাধ্যম সবাই মিলে যদি সচেতনতা তৈরি করতে পারি, তাহলে আমি মনে করি পাহাড়ের পাদদেশে এভাবে অবৈধভাবে বাসস্থানের সংখ্যা কমবে এবং ঝুঁকিও আমরা কমাতে পারবো। এটা হচ্ছে আমাদের প্রাথমিক লক্ষ্য। এ পাহাড়ের পাদদেশে বসবাসরত মানুষগুলোকে যদি আমরা সবাই মিলে বুঝিয়ে তাদের জন্য বিকল্প বাসস্থানের ব্যবস্থা করে দিতে পারি; ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে ঝুঁকি কমে আসবে।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান, চট্টগ্রামের অ্যাডিশনাল ডিআইজি মো. নাজিমুল হক, পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তাহমিনা আখতার।
(ওএস/এএস/জুলাই ১৪, ২০২৬)
পাঠকের মতামত:
- কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণ, আহত দুই দিনমজুর, চিকিৎসা ব্যয় নিয়ে দুশ্চিন্তা
- পাংশায় বসত বাড়িতে হামলা ভাংচুর,থানায় লিখত অভিযোগ
- নড়াইলের ৬০ শতাংশ গ্রামীণ সড়কই কাঁচা, বর্ষায় ভোগান্তি
- জামালপুরে এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও খাবার বিতরণ
- এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ফুলপুরে ঋষিদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ
- নদীবন্দরে কোনো সতর্কতা নেই
- আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কাতার বিশ্বকাপ ফাইনালের সেই রেফারি
- ‘ফ্যাসিস্টের অপরিকল্পিত উন্নয়নেই বন্যা পরিস্থিতির অবনতি’
- ৮ বছর পর রাজের নাটকে জাহিদ হাসান, সঙ্গে তটিনী ও খাইরুল বাসার
- এজেএফবি স্টার অ্যাওয়ার্ড পেলেন মোশাররফ করিম
- নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সেলিম প্রধানকে
- ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ট্রাম্প
- ‘৫ আগস্টের মধ্যেই জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন’
- ‘ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে সহায়তা দেওয়া হবে’
- সোনার দাম আরও কমলো
- বিপৎসীমার নিচে তিস্তার পানি, কমছে বন্যার পানি
- 'মুক্তিফৌজের সাহসিকতায় বাংলাদেশ স্বাধীন হবেই'
- যৌতুকের দাবিতে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
- গাড়ি বহর থেকে হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বন্যায় নিহত বেড়ে ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
- পহেলা আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা
- দ্বিতীয় শ্রেণির শিশুকে ধর্ষণ, তথ্য লুকাতে হাসপাতালে সাংবাদিক প্রবেশে বাধা
- প্রাথমিক বৃত্তিতে নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য
- কাপ্তাইয়ে অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে ৫ বছর বয়সী শিশুর মৃত্যু
- গোবিন্দগঞ্জে হাত-পায়ে লোহার শিকল বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
- দীঘিনালায় গোলাগুলিতে নিহত ৪
- বগুড়া লেখক চক্র সম্মাননা পেলেন ৫ বিশিষ্টজন
- আয়না থাকুক ঝকঝকে
- আগৈলঝাড়ায় মারামারির ঘটনার ৩ মাস পর একজনের মৃত্যু
- লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
- গৌরীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ‘জাতির ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়’
- গাইবান্ধায় তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার বিষয়ক আলোচনা সভা
- নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সেলিম প্রধানকে
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও আবিষ্কার প্রতিযোগিতা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- চাষী
- ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা স্মৃতি পাঠাগারের কমিটি গঠন
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- বরগুনায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ট্রাম্প
১৪ জুলাই ২০২৬
- নদীবন্দরে কোনো সতর্কতা নেই
- ‘৫ আগস্টের মধ্যেই জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন’
- ‘ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে সহায়তা দেওয়া হবে’
-1.gif)







