‘৫ আগস্টের মধ্যেই জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন’
স্টাফ রিপোর্টার : আগামী ৫ আগস্টের মধ্যে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
মঙ্গলবার (১৪ জুলাই) সচিবালয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ সময় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব কানিজ মাওলা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, অনেকে প্রশ্ন করেন, জুলাই জাদুঘর এখনো উদ্বোধন হচ্ছে না কেন।
৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার যে গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছিল, সেই আন্দোলনের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যেই এ জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে। গণ-অভ্যুত্থানের তাৎপর্য, গভীরতা ও ব্যাপকতা বিবেচনায় নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় জাদুঘরটি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়।
তিনি বলেন, পরবর্তী সময়ে আমরা জাদুঘর পরিচালনার জন্য নতুন আইন প্রণয়ন এবং পরিচালনা কমিটি গঠনের উদ্যোগ নিয়েছি। গেজেট প্রকাশ, পরিচালনা কমিটি গঠন এবং জনবল নিয়োগের প্রক্রিয়ায় কিছুটা সময় লেগেছে।
ইতোমধ্যে নতুন পরিচালনা কমিটি গঠিত হয়েছে। আগামী দুই-এক দিনের মধ্যে তাদের প্রথম সভা অনুষ্ঠিত হবে। এরপর প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধন করা হবে।
তবে নির্দিষ্ট তারিখ উল্লেখ না করে মন্ত্রী বলেন, অতি দ্রুতই জাদুঘর উদ্বোধন করা হবে।
জাদুঘর নির্মাণে ১১৫ কোটি টাকা ব্যয় এবং সম্ভাব্য অনিয়মের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে নিতাই রায় চৌধুরী বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা অবশ্যই তদন্ত করব। আমরা ক্ষমতায় এসেছি মাত্র কয়েক মাস। আমাদের সময়ে নতুন কোনো নিয়োগ বা অতিরিক্ত উন্নয়নকাজ হয়নি। যদি আগে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়ে থাকে এবং সে বিষয়ে নির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়, তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমাদের সরকারের লক্ষ্য শতভাগ দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করা।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, দুর্নীতির অভিযোগ এবং জাদুঘরের উদ্বোধন-দুটি ভিন্ন বিষয়। জাদুঘরটি যথাযথভাবে নির্মিত হয়েছে কি না, সেটি একটি বিষয়। আর ব্যয় ও দুর্নীতির অভিযোগ আরেকটি বিষয়। এ দুটি বিষয়কে আলাদাভাবে বিবেচনা করা উচিত।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক সময়ের বাসভবন গণভবনকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ করা হয়েছে।
(ওএস/এএস/জুলাই ১৪, ২০২৬)
পাঠকের মতামত:
- কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণ, আহত দুই দিনমজুর, চিকিৎসা ব্যয় নিয়ে দুশ্চিন্তা
- পাংশায় বসত বাড়িতে হামলা ভাংচুর,থানায় লিখত অভিযোগ
- নড়াইলের ৬০ শতাংশ গ্রামীণ সড়কই কাঁচা, বর্ষায় ভোগান্তি
- জামালপুরে এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও খাবার বিতরণ
- এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ফুলপুরে ঋষিদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ
- নদীবন্দরে কোনো সতর্কতা নেই
- আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কাতার বিশ্বকাপ ফাইনালের সেই রেফারি
- ‘ফ্যাসিস্টের অপরিকল্পিত উন্নয়নেই বন্যা পরিস্থিতির অবনতি’
- ৮ বছর পর রাজের নাটকে জাহিদ হাসান, সঙ্গে তটিনী ও খাইরুল বাসার
- এজেএফবি স্টার অ্যাওয়ার্ড পেলেন মোশাররফ করিম
- নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সেলিম প্রধানকে
- ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ট্রাম্প
- ‘৫ আগস্টের মধ্যেই জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন’
- ‘ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে সহায়তা দেওয়া হবে’
- সোনার দাম আরও কমলো
- বিপৎসীমার নিচে তিস্তার পানি, কমছে বন্যার পানি
- 'মুক্তিফৌজের সাহসিকতায় বাংলাদেশ স্বাধীন হবেই'
- যৌতুকের দাবিতে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
- গাড়ি বহর থেকে হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বন্যায় নিহত বেড়ে ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
- পহেলা আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা
- দ্বিতীয় শ্রেণির শিশুকে ধর্ষণ, তথ্য লুকাতে হাসপাতালে সাংবাদিক প্রবেশে বাধা
- প্রাথমিক বৃত্তিতে নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য
- কাপ্তাইয়ে অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে ৫ বছর বয়সী শিশুর মৃত্যু
- গোবিন্দগঞ্জে হাত-পায়ে লোহার শিকল বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
- দীঘিনালায় গোলাগুলিতে নিহত ৪
- বগুড়া লেখক চক্র সম্মাননা পেলেন ৫ বিশিষ্টজন
- আয়না থাকুক ঝকঝকে
- আগৈলঝাড়ায় মারামারির ঘটনার ৩ মাস পর একজনের মৃত্যু
- লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
- গৌরীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ‘জাতির ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়’
- গাইবান্ধায় তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার বিষয়ক আলোচনা সভা
- নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সেলিম প্রধানকে
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও আবিষ্কার প্রতিযোগিতা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- চাষী
- ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা স্মৃতি পাঠাগারের কমিটি গঠন
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- বরগুনায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ট্রাম্প
১৪ জুলাই ২০২৬
- নদীবন্দরে কোনো সতর্কতা নেই
- ‘৫ আগস্টের মধ্যেই জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন’
- ‘ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে সহায়তা দেওয়া হবে’
-1.gif)







