সাভারে ট্যানারি শিল্প এখন মরণফাঁদ : সবুজ আন্দোলন
স্টাফ রিপোর্টার : ঢাকার হাজারীবাগ থেকে ট্যানারি শিল্পের কলকারখানা গুলোকে সাভারের হেমায়েতপুরে স্থানান্তর করা হয়। মূলত পরিবেশ দূষণ ও সামাজিক নিরাপত্তার জন্য জায়গা বরাদ্দ বন্দোবস্ত করা হলেও বর্তমান চিত্রটি হয়েছে বিপরীতমুখী। হাজারীবাগের শিল্প কলকারখানার বর্জ্য সরাসরি বুড়িগঙ্গা নদীর জীববৈচিত্র্য ধ্বংস করার পর বর্তমানে সাভারের বংশী নদীর ক্ষেত্রেও একই চিত্র দেখা যাচ্ছে। যা হয়ে উঠেছে সাভারের জনগণের জন্য মরণ ফাঁদ।
আজ রবিবার সকালে সাভারের এম কে টাওয়ারে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন ঢাকা জেলা উত্তরের "পরিচিতি সভা ও পরিবেশ দূষণ রোধে করণীয় শীর্ষক আলোচনা"র আয়োজন করা হয়।
সবুজ আন্দোলন ঢাকা উত্তর জেলার সভাপতি আশিফুল ইসলাম জনির সভাপতিত্বে জেলার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম পিন্টু সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান পরিবেশবিদ বাপ্পি সরদার।
উদ্বোধক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাভার সিটিজেন ক্লাবের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ কামরুজ্জামান, প্রধান আলোচক ছিলেন পরিবেশকর্মী ও সাভার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন খান নঈম।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, সাভার, আশুলিয়া,ধামরাই , কেরানীগঞ্জের একাংশ নিয়ে ঢাকা জেলা উত্তর গঠিত যার প্রত্যেকটি এলাকা দখল ও দূষণের জর্জরিত। বিশেষ করে সাভারের ট্যানারি শিল্প এখন জনগণের মরণ ফাঁদ হিসেবে প্রতিমান হয়েছে। শিল্প কলকারখানার বর্জ্য সরাসরি নদীতে পড়ায় জীববৈচিত্র্য ধ্বংস হয়েছে। ২০ বছরে সবুজায়ন কমেছে ৫০ শতাংশের বেশি। যা আগামী প্রজন্মের জন্য বসবাসের অনুপযোগী হয়ে গেছে। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য পরিকল্পিত নগরায়ন দরকার। বর্তমান সময়ে আরো বেশি সমস্যা হয়ে দাঁড়িয়েছে ট্যানারি শিল্পের বর্জ্য শোধন না করে সরাসরি নদীতে ফেলা হচ্ছে যার ফলে প্রবাহিত প্রাণী বিভিন্ন দুরারোগ্য রোগব্যাধি, জলজ প্রাণী ধ্বংস করছে। পানি শোধনের ব্যবস্থার কথা বলা হলেও সরকারি তদারকির অভাবে পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে। এছাড়াও অবৈধ ইটভাটা, সীসা কারখানা, টায়ার পুরানো বর্জ্য, ফ্যাক্টরি বর্জ্য জীববৈচিত্রকে সম্পূর্ণরূপে ধ্বংস করছে। পানি শোধনের জন্য সিইটিপি বাস্তবায়ন করার কথা থাকলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। প্রশাসনের নাকের ডগায় অবৈধ মাটি কাটার মহোৎসব হলো প্রশাসন রয়েছে নিশ্চুপ। আগামী সাত দিনের মধ্যে অবৈধ ইটভাটা ও মাটি কাটা বন্ধ না হলে প্রশাসন ভবন ঘেরাও কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
প্রধান আলোচক তার বক্তব্য বলেন, আমরা দীর্ঘদিন সাভার উপজেলাকে সামাজিক নিরাপত্তা ও পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে আন্দোলন সংগ্রাম করে আসছি কিন্তু রাজনীতিবিদদের অসহযোগিতার ফলে সঠিক পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হচ্ছে না।
এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অফিসার্স ক্লাবের সভাপতি আজমল আমিন টুটুল, ল্যাব জোন হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান মোঃ ওয়াকিলুর রহমান, সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নারী ও শিশু বিষয়ক সম্পাদক সেঁজুতি হোসাইন। নবগঠিত কমিটির সকল সদস্যকে শপথ বাক্য পাঠ করানোর পাশাপাশি পরিবেশ বিপর্যয় রয়েছে জনসচেতনতা তৈরিতে বিশেষ নির্দেশনা নির্দেশনা প্রদান করা হয়। জেলা কমিটির সহ-সভাপতি রানু সুলতানা, মোঃ লিয়াকত আলী সরকার, বিএম ফররুখ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার আলী, আব্দুল্লাহ আল ইমরান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
(পিআর/এসপি/আগস্ট ০২, ২০২৬)
পাঠকের মতামত:
- দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
- সাভারে ট্যানারি শিল্প এখন মরণফাঁদ : সবুজ আন্দোলন
- বুনিয়াদপুর সিনিয়র আলিম মাদরাসার ৪ তলা একাডেমিক ভবনের উদ্বোধন
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা, সাবেক স্বামী আটক
- বাংলাদেশ ও নেপালের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি পাবে: মির্জা ফখরুল
- সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন
- ব্র্যাক ব্যাংকের কর্পনেটে এক মাসে ৩০ হাজার কোটি টাকা লেনদেনের মাইলফলক
- ঈশ্বরদীতে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার
- স্কুলছাত্রী-যুবককে গাছে বেঁধে নির্যাতনের মূল হোতা বিএনপি নেতা নয়ন আটক
- আগস্টের রক্তাক্ত ইতিহাস: শোকের মহাসমুদ্র ও অশ্রুঝরা ট্র্যাজেডি
- একটি সরকার ২৯ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে: জিলানী
- জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে জামায়াতের গণমিছিল
- বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মৃত্যুর রহস্য এখনো উদঘাটিত হয়নি
- গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিল
- তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল, নেতৃত্বে টিপু
- 'আমি নিশ্চিত, পিতা মুজিব যদি রাষ্ট্রপতির প্রটোকল মেনে বঙ্গভবনে থাকতেন, তাহলে বাঙালির এতো বড় মহাসর্বনাশ কেউ করতে পারত না'
- টুঙ্গিপাড়ায় দুপুরে ৩৬ জুলাই’র তোরণ নির্মাণ রাতে আগুন
- ফুলপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রস্তুতিমূলক সভা
- পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে আইনি নোটিশ
- ‘ঢাকার নৌপথে আবারও ওয়াটার বাস চালু করা হবে’
- ‘দেশের কঠিন অতীত নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে’
- দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পেলেন বেনজীর
- পোকার নিয়ে নতুন ব্যবসায়িক ভাবনায় নেইমার
- ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্য সম্পন্ন
- প্রতিশোধের লাল নিশানা হাতে কারবালার পথে লাখো পুণ্যার্থী
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- আমতলীতে ফোরকান ও তালতলীতে মিন্টু উপজেলা চেয়ারম্যান নির্বাচিত
- কালের সাক্ষী সিংহ বাড়ি এখন শুধুই ইতিহাস
- বাউফলে ভয়াবহ কালবৈশাখী ঝড়ে নিহত ২, আহত ২০
- থানায় হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের চেষ্টা, আটক ৯
- পঞ্চগড়ে গলায় গুলি ফুটিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা
- বাংলাদেশ-ভারতই চালাবে দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি ও সমৃদ্ধি
- স্বপ্ন নিয়ে অবাক করা তথ্য
- সিরাজগঞ্জে ১৫ নারী বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা
- সকলের সহযোগিতায় পড়াশোনা করতে চান দৃষ্টি প্রতিবন্ধী পলাশ
- দুই দিনের রিমান্ডে গ্রেপ্তারকৃত সাইফুলের জিজ্ঞাসাবাদ চলছে
- ট্রাম্পের কাছে নালিশ নিয়ে মুখ খুললেন প্রিয়া সাহা
- সাংবাদিকতা ফেলোশীপ পেলেন সাংবাদিক অমর ডি কস্তা
- ‘করোনার কথা’ বইয়ের প্রাসঙ্গিক কিছু কথা
- নিউইয়র্ক সিটির নতুন মেয়র ইসলামভীতি দূর করবেন?
- পলাশবাড়ী পৌরসভার বহুমুখী উন্নয়নে কাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা
- চাপের মুখে দেশের অর্থনীতি
- ফরিদপুরে নারীকে ধর্ষণ ও হত্যার দায়ে ৪ জনের আমৃত্যু কারাদণ্ড
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
০২ আগস্ট ২০২৬
- সাভারে ট্যানারি শিল্প এখন মরণফাঁদ : সবুজ আন্দোলন
- বাংলাদেশ ও নেপালের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি পাবে: মির্জা ফখরুল
- ‘ঢাকার নৌপথে আবারও ওয়াটার বাস চালু করা হবে’
-1.gif)








