মানবাধিকার কর্মী রঞ্জন কর্মকারের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক (জিএস), বিশিষ্ট মানবাধিকার কর্মী রঞ্জন কর্মকার গত ১২ আগস্ট ২০২৬ সকাল ১০.২০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। তাঁর প্রয়াণে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও মানবাধিকার অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে। আজ শনিবার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকার পোস্তগোলা মহাশ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়াদি সম্পন্ন হয়।
সকাল ১০ টায় রঞ্জন কর্মকারের মরদেহ বাডেমের মরচুয়ারি থেকে শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে আনা হয়। সেখানে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীগণ উপস্থিত হয়ে পুষ্পার্ঘ্য অর্পণ ও শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
মহানগর সার্বজনীন পূজা কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শুভাশিষ বিশ্বাস সাধন ও ঐক্য পরিষদের গণসংযোগ বিষয়ক সম্পাদক ব্রজগোপাল দেবনাথের সঞ্চালনায় আয়োজিত স্মরণসভায় রঞ্জন কর্মকারের বর্ণাঢ্য কর্মজীবন, মানবিক মূল্যবোধ এবং মানবাধিকার আন্দোলনে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করে বক্তব্য রাখেন—বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল দেবনাথ, ঢাকেশ্বরী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডিএন চ্যাটার্জী, বাংলাদেশ কম্যুনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এ্যাসোসিয়েশনের আনোয়ার আলম চৌধুরী পারভেজ, মনিসিংহ ফরহাদ স্মৃতি ফাউণ্ডেশনের আনোয়ার জাহিদ, জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক দেবাশিস পাল, মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি মফিদুল হল, গুলশান-বনানী পূজা ফাউণ্ডেশনের অলক সাহা, জগন্নাথ হল অ্যালামনাই এ্যাসোসিয়েশনের নিবাস মাঝি এবং প্রয়াত রঞ্জন কর্মকারের বোন তুলু কর্মকার। এ সময় আরও উপস্থিত ছিলেন—এ্যাড. সুব্রত চৌধুরী, কাজল দেবনাথ, মিলন কান্তি দত্ত, কানুতোষ মজুমদার, জয়ন্ত কুমার দেব, সন্তোষ শর্মা, রমেন মণ্ডল, ড. তাপস চন্দ্র পাল, সাগর হালদার, কিশোর কুমার বসু রায় চৌধুরী পিন্টু, নারায়ণ সাহা মনি, এ্যাড. দিপংকর ঘোষ, পদ্মাবতী দেবী, সুজন রায়, দিপংকর চন্দ্র শীল, সুশান্ত কুমার মহন্ত প্রমুখ।
স্মরণসভা শেষে পুষ্পার্ঘ্য অর্পণ করে রঞ্জন কর্মকারের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, মহানগর সার্বজনীন পূজা কমিটি, ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিচালনা কমিটি, বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ, বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ, নাগরিক সমাজ, নারী প্রগতি সংঘ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, স্টেপ টুয়ার্ডস ডেভেলপমেন্ট এবং মনিসিংহ ফরহাদ স্মৃতি ফাউণ্ডেশনের প্রতিনিধিবৃন্দ। পরে ঢাকেশ্বরী মন্দির মেলাঙ্গন থেকে বেলা ১২টায় রঞ্জন কর্মকারের মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ও সিনেট ভবনে নেওয়া হয়। সেখানে শুভানুধ্যায়ীগণ তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তাঁর মরদেহ পোস্তগোলা মহাশ্মশানে নেওয়া হয় এবং সেখানে শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়।
রঞ্জন কর্মকারের মৃত্যুতে মানবাধিকার, অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র ও সামাজিক ন্যায়বিচারের আন্দোলনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর দীর্ঘ কর্মময় জীবন, মানবিক আদর্শ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান সংশ্লিষ্ট সকলের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
(পিআর/এসপি/আগস্ট ১৫, ২০২৬)
পাঠকের মতামত:
- মানবাধিকার কর্মী রঞ্জন কর্মকারের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন
- বাগেরহাটে জোয়ারের পানিতে তলিয়ে থাকে মাজিডাঙ্গা আশ্রয়ণে ভূমিহীনদের বাড়িঘর, বেড়িবাঁধের দাবি
- কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় হ্যামকোর ডেলিভারিম্যান নিহত
- কালিগঞ্জে ৬টি হিন্দু পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে ২৫ শতক জমি দখল সাইফুল বাহিনীর
- আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাপ্তাই সুইডেন পলিটেকনিকে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১১
- আধুনিক একাডেমিক ব্যাংকিং সেবার লক্ষ্যে প্রাইম ব্যাংক ও সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা
- ২০২৬ সালের প্রথমার্ধে ব্র্যাক ব্যাংকের লক্ষণীয় প্রবৃদ্ধি
- পাকশী রেলওয়ে পুলিশের অভিযানে ৩ কোটি ৭৪ লাখ টাকার মাদক জব্দ
- মহম্মদপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া ও আলোচনা সভা
- ফুলপুরে পরিস্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিনে টুঙ্গিপাড়ায় দোয়া-আলোচনা সভা
- বঙ্গবন্ধু কি অশ্রদ্ধার পাত্র!
- ‘ফোবানার ভিশন ২০৪০ বাস্তবায়নই এখন আমার দিবারাত্রির স্বপ্ন’
- বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জনসহ নিহত ৪
- হাইকোর্টে ১২ কার্যদিবসে মোট ৬২৬৩৭ মামলা নিষ্পত্তি
- পারমাণবিক আইসব্রেকারে বাংলাদেশের প্রত্যয়ের রোমাঞ্চকর উত্তর মেরু অভিযান সম্পন্ন
- ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা
- বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভী-আমানসহ চারজন
- ডিভোর্স হলেও সম্পত্তি ভাগাভাগি হবে না রোনালদোর
- খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ
- বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাত বার্ষিকী আজ
- বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নেবে মিয়ানমার
- জায়েদ খানের ‘শিকারি’র টিজার প্রকাশ
- ইনফান্তিনোর বিরুদ্ধে এএফসির অবস্থান নিয়ে প্রশ্ন তুলল কাতার
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা
- ‘বাজি’ দিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা
- শ্রীনগরে ভাইস চেয়ারম্যান প্রার্থী এড.কামরুল হাসানের উঠান বৈঠক অনুষ্ঠিত
- শরতের কাশফুল বাংলার প্রকৃতির সাদা শোভা
- কুমিল্লায় বিধবা আনোয়ারা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল-আমিন গ্রেফতার
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- অনুমোদন নেই, তবুও সীমানা প্রাচীর ভেঙে গেইট নির্মাণের দাবি
- মহম্মদপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া ও আলোচনা সভা
- মানুষ এবং বৈষম্য অসুখ
- বাংলাদেশের প্লাস্টিক পণ্য রপ্তানি বেড়েছে ২৬ শতাংশ
- প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিবারের সাক্ষাত
- ৮ ডিসেম্বর লোহাগড়া হানাদার মুক্ত দিবস
- জাকসু নির্বাচনে ছাত্রদলের ভোট বর্জন
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি
- লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
- জিসান হত্যা মামলায় কিশোর গ্যাং’র মূলহোতা বাইক বাপ্পি গ্রেফতার
- ভৈরবে হিন্দু সম্প্রদায়ের শ্মশানগুলোর নাজুক চিত্র
- সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন খানের নামে আমলকী বৃক্ষ রোপণ
- ‘আমাকে বিতর্কিত করতে আওয়ামী দোসরদের অপচেষ্টা’
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
১৫ আগস্ট ২০২৬
- মানবাধিকার কর্মী রঞ্জন কর্মকারের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন
- আধুনিক একাডেমিক ব্যাংকিং সেবার লক্ষ্যে প্রাইম ব্যাংক ও সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা
- ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা
- খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ
- বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাত বার্ষিকী আজ
-1.gif)








