সংবিধান সংস্কার কমিটি বরাবর ঐক্য পরিষদের সুপারিশ
চার রাষ্ট্রীয় মূলনীতি বহাল রেখে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মকে অন্যতম রাষ্ট্রধর্ম করা হোক
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতিত্রয় (ভারপ্রাপ্ত) এ্যাড. সুব্রত চৌধুরী, সাবেক সাংসদ ঊষাতন তালুকদার ও নির্মল রোজারিও এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মনীন্দ্র কুমার নাথ গতকাল বুধবার সন্ধ্যায় যৌথ স্বাক্ষরে সংবিধান সংশোধন সম্পর্কিত বিষয়ে ই-মেইলযোগে সুপারিশনামা প্রেরণ করেছেন সংবিধান সংশোধন সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে।
স্মারকলিপিতে বলা হয়, “আমরা ইতোমধ্যে লক্ষ্য করেছি যে, আপনার নেতৃত্বে গঠিত সংবিধান সংশোধন সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটি সংবিধান সংশোধন বিষয়ে সুপারিশ গ্রহণের জন্য বিভিন্ন অংশীজনদের সাথে মতবিনিময় শুরু করেছেন। তবে অংশীজন হিসেবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাথে মতবিনিময়ের কোন আমন্ত্রণ অদ্যাবধি হস্তগত না হওয়ায় এ মানবাধিকার সংগঠনের কার্যনির্বাহী কমিটি গত ০৮ অক্টোবর, ২০২৬ এক সভায় মিলিত হয়ে আপনার বরাবরে প্রেরণের জন্যে নিম্নোক্ত সুপারিশ সম্বলিত সিদ্ধান্ত গ্রহণ করে। আপনার সহৃদয় বিবেচনার জন্যে তা নিম্নে উল্লেখ করা হল:
‘দেশে আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিতকরণের প্রত্যয়ে সংবিধানে বর্ণিত চার রাষ্ট্রীয় মূলনীতি অপরিবর্তিত রাখার জন্যে সংবিধান সংস্কার বিষয়ে গঠিত বিশেষ সংসদীয় কমিটির কাছে সংখ্যালঘু নেতৃবৃন্দ সুপারিশ করেছেন। তাঁরা একই সাথে আরো সুপারিশ করেছেন যে, বৈষম্যহীন, মানবিক, গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষে মদিনা সনদ ও হুদাইবিয়া সন্ধির আলোকে বিদ্যমান সংবিধান থেকে ধর্মীয় ও জাতিগত বৈষম্যের অবসানের উদ্যোগ গ্রহণ করা হোক, প্রয়োজনে সংবিধানের ২(ক) অনুচ্ছেদে বর্ণিত রাষ্ট্রধর্ম ইসলামের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মকে অন্তর্ভুক্ত করা হোক।’
গত ৮ অক্টোবর, ২০২৬ ইং তারিখে ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির উল্লেখিত সুপারিশাবলী সিদ্ধান্তাকারে গ্রহণ করা হয়। সভায় গৃহীত আরেক প্রস্তাবে রাষ্ট্রের বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান যথা- বাংলাদেশ জাতীয় সংসদ, জাতীয় নির্বাচন কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, সরকারি কর্মকমিশনসহ সকল ক্ষেত্রে এবং জনসংখ্যার আনুপাতিক হারে জাতীয় সংসদে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব নিশ্চিতের জোর দাবি জানানো হয়।”
(পিআর/এসপি/অক্টোবর ১৫, ২০২৬)
পাঠকের মতামত:
- গোবিপ্রবিতে ওবিই বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য জিএসি ও হোন্ডা গাড়িতে ব্র্যাক ব্যাংকের বিশেষ অফার
- মাদকাসক্ত ছেলের হাত থেকে মাকে বাঁচাতে গিয়ে খুন হলেন চাচী
- রূপপুরের আলো: জ্বালানি নিরাপত্তা ও স্বনির্ভর অর্থনীতির নতুন দিগন্ত
- মানসিক ভারসাম্যহীন স্বামী-সন্তানকে নিয়ে বেঁচে থাকার লড়াই দোলেনার
- চার রাষ্ট্রীয় মূলনীতি বহাল রেখে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মকে অন্যতম রাষ্ট্রধর্ম করা হোক
- ‘সমাজ হিসেবে আমরা কোথায় এসে দাঁড়িয়েছি’
- ‘দুর্গা উৎসবকে ব্যাহত করতে একটি দলের দোসররা নানা ভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে’
- বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চায় ওয়েস্ট ইন্ডিজ
- পাকিস্তানে স্কুল ভবন ধস, নিহত ২১
- মিষ্টির শূন্য আসনে শুক্রবার মনোনয়ন ফরম দেবে বিএনপি
- ‘জিআই নিবন্ধনই শেষ নয়, পণ্যের বাণিজ্যিকীকরণ করতে হবে’
- চীনের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ বাড়াতে উদ্যোগ
- ‘দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে ২ লাখ আনসার সদস্য’
- ‘শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বাসেডর’
- পাংশায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির মিটিং অনুষ্ঠিত
- ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুইদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর
- মুক্তিবাহিনীর বিমান সেনারা মোগলহাটে পাকবাহিনীর অবস্থানের ওপর গোলাবর্ষণ করে
- সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে দুর্নীতি ও স্বজন প্রীতির অভিযোগ
- সালথায় মুস্তাক ৮ দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- বাগেরহাটের ভাগা রেলস্টেশন চালুর দাবীতে মানববন্ধন
- প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য জিএসি ও হোন্ডা গাড়িতে ব্র্যাক ব্যাংকের বিশেষ অফার
- তিস্তায় মাছের আকাল, জেলেপল্লিতে ম্লান পূজার আনন্দ
- চাটমোহরে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা
- হোম ডেলিভারিতে পাওয়া যাচ্ছে ‘মা’ ইলিশ
- সুপ্রীম কোর্ট’র আপিল বিভাগের এডভোকেট আরিফ মন্ডলকে সংবর্ধনা
- ভৈরব পৌরসভার আয়োজনে নাগরিক সুবিধার্থে এই প্রথম ভিন্নধর্মী মেলা
- চুয়াডাঙ্গার গাছে গাছে আমের মুকুল, কাঙ্খিত উৎপাদন নিয়ে শঙ্কা
- বিএমএসএফ’র কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক শাহী
- কাদেরকে আয়নায় মুখ দেখতে বললেন ফখরুল
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’
- যশোরে জুলাইযোদ্ধা, যুবদল নেতাসহ আটক ৪, অস্ত্র ও মাদক উদ্ধার
- ব্যারিস্টার সোলায়মান তুষারের বই ‘বাংলাদেশ আফটার এ গোরি ডন’ প্রকাশিত
- স্বাক্ষী নেই-দলিল নেই, দখলদারের শক্তিতে উত্তরাধিকারীরা বঞ্চিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- বৃষ্টির ছড়া
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
- পটুয়াখালী সংরক্ষিত মহিলা আসনের এমপি নাজনিন রশিদকে সংবর্ধনা
- ভৈরবে জাতীয় ও বিভাগীয় পর্যায়ে বিশেষ কৃতিত্বের জন্য শিশু কিশোরদের সংবর্ধনা
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'তোমার সহজাত উদারতা তোমাকে আকাশের সীমানায় উন্নীত করলেও তোমার ঘনিষ্ঠ অনেকের প্রশ্নবিদ্ধ আচরণ তোমার নৃশংস মৃত্যুর পথে কোনই বাধা হয়ে দাঁড়াতে পারেনি'
১৫ অক্টোবর ২০২৬
- চার রাষ্ট্রীয় মূলনীতি বহাল রেখে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মকে অন্যতম রাষ্ট্রধর্ম করা হোক
- ‘দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে ২ লাখ আনসার সদস্য’
- ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুইদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর
-1.gif)








