সাত বছরে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯৬৩ শিশু নিহত
স্টাফ রিপোর্টার : ২০২০ থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯৬৩ শিশুর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৩৭ শতাংশের বেশি মোটরসাইকেলের চালক ও আরোহী ছিল। এছাড়া পথচারী হিসেবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ২ হাজার ৮১২ শিশু।
বুধবার (২১ অক্টোবর) রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান স্বাক্ষরিত এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। সংগঠনটি ৯টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন সংবাদমাধ্যম, ইলেকট্রনিক গণমাধ্যম এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।
প্রতিবেদন অনুযায়ী, নিহত শিশুদের মধ্যে ২ হাজার ৯৫৮ জন (৩৭ দশমিক ১৪ শতাংশ) মোটরসাইকেলের চালক ও আরোহী ছিল। বিভিন্ন যানবাহনের যাত্রী হিসেবে প্রাণ হারিয়েছে ২ হাজার ১৯৩ শিশু (২৭ দশমিক ৫৩ শতাংশ)। এছাড়া রাস্তা পারাপার বা সড়কে হাঁটার সময় যানবাহনের ধাক্কায় নিহত হয়েছে ২ হাজার ৮১২ শিশু, যা মোট নিহতের ৩৫ দশমিক ৩১ শতাংশ।
পথচারী হিসেবে নিহত শিশুদের মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে তিন চাকার যানবাহনের ধাক্কায়। সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা, নছিমন ও ভটভটিসহ বিভিন্ন তিন চাকার যানবাহনের ধাক্কায় প্রাণ হারিয়েছে ১ হাজার ২৭১ শিশু। পথচারী হিসেবে নিহত শিশুদের মধ্যে এ সংখ্যা ৪৫ দশমিক ১৯ শতাংশ।
এছাড়া বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও পিকআপের মতো ভারী যানবাহনের চাপা বা ধাক্কায় নিহত হয়েছে ১ হাজার ১২৬ শিশু (৪০ দশমিক ৪ শতাংশ)। প্রাইভেট কার, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স ও জিপের ধাক্কায় প্রাণ হারিয়েছে ৩১৭ শিশু (১১ দশমিক ২৭ শতাংশ)। বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছে ৯৮ শিশু (৩ দশমিক ৪৮ শতাংশ)।
সড়কের ধরন বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি শিশু নিহত হয়েছে গ্রামীণ সড়কে। এ ধরনের সড়কে প্রাণ হারিয়েছে ২ হাজার ৭১৩ শিশু, যা মোট নিহতের ৩৪ দশমিক ৭ শতাংশ। আঞ্চলিক সড়কে নিহত হয়েছে ২ হাজার ৮২ শিশু (২৬ দশমিক ১৪ শতাংশ), মহাসড়কে ১ হাজার ৯৭৪ শিশু (২৪ দশমিক ৭৮ শতাংশ) এবং শহরের সড়কে ১ হাজার ১৯৪ শিশু (১৫ শতাংশ)।
প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া-আসার পথে নিহত হয়েছে ২ হাজার ৫১৩ শিশু, যা মোট নিহতের ৩১ দশমিক ৫৫ শতাংশ। এছাড়া বসতবাড়ির আশপাশের সড়কে খেলার সময় প্রাণ হারিয়েছে ৯৬২ শিশু (১২ দশমিক ৮ শতাংশ)।
রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ অনুযায়ী, গ্রামীণ সড়কগুলো সাধারণত বসতবাড়ির কাছ দিয়ে গেছে। এসব সড়কে যানবাহন চলাচলে নিয়ম-শৃঙ্খলার ঘাটতি রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিও সীমিত। অন্যদিকে, শিশুদের নিরাপদে সড়ক ব্যবহারের নিয়ম সম্পর্কে পর্যাপ্ত ধারণা নেই। ফলে এসব সড়কে শিশুদের হতাহতের ঝুঁকি বাড়ছে।
সময়ভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, বিকেলে সবচেয়ে বেশি শিশু নিহত হয়েছে। এ সময়ে প্রাণ হারিয়েছে ২ হাজার ৬৩৪ শিশু, যা মোট নিহতের ৩৩ দশমিক ৭ শতাংশ। সকালে নিহত হয়েছে ২ হাজার ১৬৮ শিশু (২৭ দশমিক ২২ শতাংশ) এবং দুপুরে ১ হাজার ৮১৩ শিশু (২২ দশমিক ৭৬ শতাংশ)। এছাড়া রাতে ৫৯৮, সন্ধ্যায় ৫৪৬ এবং ভোরে ২০৪ শিশু নিহত হয়েছে।
বয়সভিত্তিক হিসাবে ১৩ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোরদের মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। এ বয়সী ৩ হাজার ৫৪৭ জন প্রাণ হারিয়েছে, যা মোট নিহতের ৪৪ দশমিক ৫৪ শতাংশ। ৬ থেকে ১২ বছর বয়সী ২ হাজার ৮৮৪ শিশু (৩৬ দশমিক ২১ শতাংশ) এবং শূন্য থেকে ৫ বছর বয়সী ১ হাজার ৫৩২ শিশু (১৯ দশমিক ২৩ শতাংশ) নিহত হয়েছে।
সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যুর জন্য সড়ক ও পরিবহনব্যবস্থা শিশুবান্ধব না হওয়া, নিরাপদে সড়ক ব্যবহারে সচেতনতার অভাব, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় পরামর্শ ও প্রশিক্ষণের ঘাটতি, অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক চালকের যানবাহন চালানো এবং দুর্ঘটনায় আহত শিশুদের চিকিৎসা সংকটকে দায়ী করেছে রোড সেফটি ফাউন্ডেশন। চিকিৎসার ব্যয় বহনে অনেক পরিবারের আর্থিক অসচ্ছলতাকেও একটি কারণ হিসেবে উল্লেখ করেছে সংগঠনটি।
শিশুদের সড়ক দুর্ঘটনা থেকে রক্ষায় সড়ক ও পরিবহনব্যবস্থা নিরাপদ করা, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতা বাড়ানো এবং অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
এছাড়া জেলা পর্যায়ের হাসপাতালে দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সুবিধা ও সক্ষমতা বাড়ানো, আহতদের চিকিৎসায় বিশেষ সরকারি তহবিল গঠন এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছে সংগঠনটি।
প্রতিবেদনে বলা হয়েছে, সড়ক অব্যবস্থাপনা ও সচেতনতার অভাবে শিশুরা নিহত হওয়ার পাশাপাশি পঙ্গুত্বের শিকার হচ্ছে। প্রতিটি শিশুর সম্ভাবনা ও ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে শিশুদের জন্য নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সাধারণ মানুষকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
(ওএস/এএস/অক্টোবর ২১, ২০২৬)
পাঠকের মতামত:
- আরাধনা শেষে দেবী দুর্গার বিদায়
- হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগারওয়ালার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন
- ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’
- সুদানে ড্রোন হামলায় নিহত ১৬০
- রাজধানীতে পুলিশের অভিযান, গ্রেফতার ৫১৮
- সাতক্ষীরা-খুলনার শূন্য রেখায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
- ‘মাদক নির্মূলে একটি সংগঠন গড়ে তুলতে চাই’
- ‘বাপ্পারাজ ভাই, আপনাকে স্যালুট’
- ‘মেসির চেয়ে যিশুর সঙ্গে আমার জুটি অনেক ভালো’
- সাত বছরে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯৬৩ শিশু নিহত
- নবম পে-স্কেলে ভাতা নির্ধারণে নতুন প্রজ্ঞাপন জারি
- খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর
- ‘জনগণের আস্থা অর্জন করতে হবে, মনোনয়নই শেষ কথা নয়’
- মনোহরদি ও কাপাসিয়ায় মুক্তিবাহিনীর আক্রমণে ২১ জন পাকসেনা নিহত হয়
- ধর্মীয় ভাবগাম্বীর্যে মধ্য দিয়ে ধামরাইয়ে মহানবমী পূজা অনুষ্ঠিত
- চেয়ারম্যান প্রার্থীর শোডাউন ও পূজা মন্ডপ পরিদর্শন
- মা ইলিশ রক্ষায় লৌহজং ও শ্রীনগরের পদ্মায় ১৮ জেলের জেল জরিমানা
- ‘আ.লীগকে ফেরার পথ করে দিচ্ছে সরকার’
- পাংশায় মহাসমারোহে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত
- সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চান প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় সীমানা পিলার তুলে গাছগাছালি ও বেড়া ভাংচুর
- ক্ষিতিশ মণ্ডল হত্যা, নিরাপত্তাহীনতার কথা জানালেন পরিবারের সদস্যরা
- নিরাপত্তা শঙ্কায় সৌদির অর্থনৈতিক সম্মেলন স্থগিত
- আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান
- শৈশবের পূজার স্মৃতিতে আজও ডুব দেন অপু বিশ্বাস
- গাছেই নষ্ট হচ্ছে একসময়ের জনপ্রিয় দেশি খেজুর
- ভৈরবে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান উদ্বোধন
- নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরও এক মর্টারশেল উদ্ধার
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- ঘন কুয়াশায় মেঘনা নদীতে দুটি লঞ্চের সংঘর্ষ, নিহত ৪
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- সাবেক ইউপি চেয়ারম্যান ফকরুল মিয়ার মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক
- সেনাসদ্যসের বৈঠক ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় তোলপাড়, ঘটনা সাজানো দাবি করে মানববন্ধন
- নবীনগরে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক কারাগারে
- 'তোমার সহজাত উদারতা তোমাকে আকাশের সীমানায় উন্নীত করলেও তোমার ঘনিষ্ঠ অনেকের প্রশ্নবিদ্ধ আচরণ তোমার নৃশংস মৃত্যুর পথে কোনই বাধা হয়ে দাঁড়াতে পারেনি'
- খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর
- সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ
- লাশবাহী অ্যাম্বুলেন্সে দুর্ঘটনা
- সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের তিনজন নিহত
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- ‘জনগণের আস্থা অর্জন করতে হবে, মনোনয়নই শেষ কথা নয়’
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- পীযূষ সিকদার’র কবিতা
- সাতক্ষীরা-খুলনার শূন্য রেখায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
২১ অক্টোবর ২০২৬
- আরাধনা শেষে দেবী দুর্গার বিদায়
- ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’
- রাজধানীতে পুলিশের অভিযান, গ্রেফতার ৫১৮
- সাত বছরে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯৬৩ শিশু নিহত
- ‘জনগণের আস্থা অর্জন করতে হবে, মনোনয়নই শেষ কথা নয়’
-1.gif)








