কাউন্সিলরের বাড়িতে প্রতিপক্ষের হামলা, আহত ২
সাভার প্রতিনিধি : পৌরসভা নির্বাচন পরবর্তী সহিংসতায় সাবেক কাউন্সিলর সুলতানা রাজিয়া দম্পতিকে মারধর, ঘর-বাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে নবনির্বাচিত কাউন্সিলর শাহিনুর আক্তারের বিরুদ্ধে।
বৃহস্পতিবার দুপুরে সাভার পৌর এলাকার মজিদপুর মহল্লায় সংরক্ষিত আসন-৩ (৭,৮,৯) এর সাবেক কাউন্সিলর সুলাতানা রাজিয়ার নিজ বাড়িতে এই হামলার ঘটনা ঘটেছে।
হামলার শিকার সাবেক কাউন্সিলর সুলতানা রাজিয়া অভিযোগ করেন, তার প্রতিদ্বন্দি প্রার্থী শাহিনুর আক্তার নির্বাচনের আগে থেকেই তাকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে আসছিলেন। নির্বাচনের সময় তার পোষ্টার ছিঁড়ে ফেলাসহ কেন্দ্র দখল করে অসৎ উপায়ে নির্বাচনের জয়ের জন্য তার এজেন্টদেরকেও বিভিন্ন ভয়-ভীতি প্রদর্শন করেন।
তিনি আরো অভিযোগ করেন, নির্বাচনে হেরে যাওয়ার পর বৃহস্পতিবার দুপুরে বিজয়ী কাউন্সিলর শাহিনুর আক্তার, স্বামী শাজাহান, ছেলে দেলোয়ার হোসনে টিটু, মিঠু, মেয়ের জামাই যুবদল নেতা পারভেজ, আলমগীর ও শাহাবুদ্দিনসহ ১০-১২ জনের অজ্ঞাতনামা অস্ত্রধারী সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে।
সুলতানা রাজিয়ার স্বামী জিয়াউল হাসান রঞ্জু অভিযোগ করে বলেন, ‘নবনির্বাচিত কাউন্সিলর শাহিনুর আক্তারের নেতৃত্বে তার স্বামী ও আত্মীয় স্বজনসহ তাদের সঙ্গে আসা অস্ত্রধারী সন্ত্রাসীরা বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করে। আমি বাধা দিতে গেলে সন্ত্রাসীরা আমাকে কুপিয়ে আহত করে এবং ঘরের আলমারী ভেঙ্গে ৭ ভরি স্বর্ণালংকার ও নগদ দুই লাখ টাকা লুট করে নিয়ে যায়।’
হামলার বিষয়ে জানতে চাইলে শাহিনুর আক্তার বলেন, ‘আমি বিজয়ী হওয়ার পর তাকে সহানুভূতি দেখাতে গেলে তারাই আমাদের উপর হামলা চালিয়েছে।’
এ ব্যাপারে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান বলেন, ‘হামলার খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করে জবানবন্দি রেকর্ড ও আলামত সংগ্রহ করেছি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।’
উল্লেখ্য সাভার পৌরসভা নির্বাচনে সংরক্ষিত আসনে-৩ (৭,৮,৯ নং ওয়ার্ড) ভ্যানিটি ব্যাগ প্রতীকে অংশ নেন বর্তমান কাউন্সিলর সুলতানা রাজিয়া। একই আসনে মৌমাছি প্রতীকে নির্বাচনে অংশ নেন শাহিনুর আক্তার।
(ওএস/এইচআর/ডিসেম্বর ৩১, ২০১৫)
পাঠকের মতামত:
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- ‘জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা
- ‘আলোচনা নয়, প্রয়োজনে মিসাইল হামলা’
- মাদারীপুরে একজনকে কুপিয়ে হত্যা
- পাঁচ বছরে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য
- নড়াইলে মাদকবিরোধী অভিযানে মাদক কারবারি আটক
- ফরিদপুরে জুয়েল হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- ‘দুর্নীতির সাথে জড়িতদের কোন ক্ষমা নেই’
- ‘ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে’
- ঘরে ঘরে স্বাধীন বাংলার পতাকা ওড়ে
- সালথায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- টাকার অভাবে নিভতে চলেছে ১৮ মাসের মেশিংওয়াং’র জীবন প্রদীপ
- ঈশ্বরদী রেল পুলিশের সহায়তায় পরিবারের কাছে ফিরল হারিয়ে যাওয়া শিশু
- ফরিদপুরে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি সভা
- এলাকাবাসী পেলো কাঠের সেতু
- নড়াইলে জুয়েলারি দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণ, রুপা ও টাকা চুরি, দুই নারী আটক
- প্যারোলে মুক্তি পেয়েও বাবার জানাজায় অংশ নিতে পারেননি যুবলীগ কর্মী
- কর্মক্ষেত্রে এবং জনসমক্ষে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে
- কালিগঞ্জে বিকাশ এজেন্টকে মারধর করে ১০ লাখ টাকা ছিনতাই
- ঈশ্বরদীতে গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে ছিনতাই, আগ্নেয়াস্ত্র উদ্ধার
- রাতে মোকামতলা-সোনাতলা সড়কে সিএনজি ভাড়ায় নৈরাজ্য, যাত্রীরা জিম্মি
- বড়াইগ্রামের মহুয়া নূর কচি আলোচনার শীর্ষে
- পড়ন্ত বিকেলে বিয়ে করলেও মহুয়া মৈত্রের একটি সন্তান দরকার
- নীলফামারীতে সারস্বতীপুর একাডেমির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- নড়াইলে মাদকবিরোধী অভিযানে মাদক কারবারি আটক
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- পাঁচ বছরে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য
- ‘দুর্নীতির সাথে জড়িতদের কোন ক্ষমা নেই’
- ঘরে ঘরে স্বাধীন বাংলার পতাকা ওড়ে
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
-1.gif)








