ফরিদপুরের কানাইপুরে কম্বল বিতরণ
'দীর্ঘ ১৬ বছর দরিদ্র জনগোষ্ঠীর সেবা করে যাচ্ছে সাজিদ সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশন'
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে অকো-টেক্স গ্রুপের সেবামূলক প্রতিষ্ঠান সাজিদ সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ হতে শীতার্ত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকাল ১০ টায় সাজিদ সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে কানাইপুরের পোরদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল কবির।
অকোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সাজিদ সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অকো-টেক্স গ্রুপের চেয়ারম্যান মতিয়া বেগম, কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন, গোপালগঞ্জের রাতইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বি এম হারুন অর রশিদ পিনু, ব্যাংকা ইউনাইটেড লিঃ কানাডার ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান ও ডাইটেক বাংলাদেশের সিইও ইঞ্জিনিয়ার মোঃ সাঈদুর রহমান।
অনুষ্ঠানে কানাইপুর, কৃষ্ণনগর, কৈজুরী, চাঁদপুর, গট্টি ও আটঘর ইউনিয়নের ছয় হাজার দরিদ্র পরিবারের মাঝে এ কম্বল বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। প্রথম পর্যায়ে ৯নং কানাইপুর ইউনিয়নের ভিক্ষুক, ছিন্নমুল, ভুমিহীন, অতিদরিদ্র ও দরিদ্র এই পাঁচ ক্যাটাগরির মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। একই ভাবে পর্যায়ক্রমে পাঁচটি ইউনিয়নে কম্বল বিতরণ করা হবে।
ফাউন্ডেশনের পরিচালক আব্দুর রহমান মোল্লা জানান অনুষ্ঠানের শুরুতে আগত নারী-পুরুষের মাঝে মাস্ক ও করোনা সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন জানান, শিক্ষা ও সামাজিক কাজে সাজিদ সোবহান ওয়েল ফেয়ার ফাউন্ডেশন বিশেষ অবদান রেখে চলেছে। ফাউন্ডেশন পরিচালিত দাতব্য চিকিৎসালয়ে চিকিৎসা নিতে আসা সকল রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় পরিক্ষা-নিরীক্ষা করে এমবিবিএস ডাক্তারের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয় এবং রোগীদের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়। প্রতি মাসে দেড়লক্ষাধিক টাকার ঔষধ বিনামুল্যে বিতরণ করা হয়।
তিনি আরো বলেন, দীর্ঘ ষোল বছর ধরে সাজিদ সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এই এলাকার জনগণের মাঝে এই সেবা প্রদান করে আসছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাজিদ সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশন তৈরি হয়েছে আপনাদের সাথে থাকার জন্য। আপনাদের যে কোন সমস্যা আমাদেরকে জানাবেন, সরকারের পাশাপাশি আপনাদের সমস্যা সমাধানের জন্য আমাদেরও সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
অকো-টেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বলেন, বর্তমানে আমরা গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি। করোনা ভাইরাস সারা বিশ্বকে অচল করে দিয়েছিল। এই মহামারী থেকে একমাত্র আল্লাহই রক্ষা করতে পারেন। আপনারা সকলে স্বাস্থ্যবিধি মেনে চলবেন। মাস্ক পরবেন, সাবান দিয়ে বারবার হাত ধুয়ে নিবেন এবং জনসমাগম এড়িয়ে চলবেন। সকলে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ পাক যেন এ মহামারী থেকে সকলকে রক্ষা করেন।
কম্বল বিতরণ অনুষ্ঠান শেষে দেশ ও জনগণের শান্তি, সমৃদ্ধি ও মহামারী করোনা থেকে মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জহুরা-আনসার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুস্তাফিজুর রহমান।
(পিএস/এসপি/ডিসেম্বর ২৯, ২০২১)
পাঠকের মতামত:
- ঝিনাইদহ-১ আসনে বিএনপির আসাদুজ্জামান বিজয়ী
- জাতির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা
- সোনাতলায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ
- ‘সুন্দর আগামীর জন্য ভোট দিলাম’
- ‘১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট হবে’
- ‘অধিকার পাহারা দিন’
- ‘আগামী কয়েক ঘণ্টা সর্বোচ্চ সতর্ক থাকুন’
- বিমানের সাবেক এমডিসহ ৪ জন রিমান্ডে
- ভোটগ্রহণ শেষ, ফলের অপেক্ষা
- দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি
- নির্বাচনটি প্রশ্নবিদ্ধ থাকবে?
- মারা গেছেন অভিনেতা তিনু করিম
- বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচনের খবর
- উত্তরসূরি হিসেবে মেয়েকে প্রস্তুত করছেন কিম জং উন
- ‘তিনডা নির্বাচনে মোর পছন্দের মার্কায় ভোট দিতে পারি নাই, এইবার পারছি’
- ধানের শীষে ভোট চাইতে গিয়ে সাবেক মেম্বার আটক
- লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন
- কাপ্তাইয়ে ২২ কেন্দ্রে চলছে ভোটগ্রহণ
- উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে
- ফরিদপুরে কেন্দ্রের পাশ থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার
- নির্বাচন ঘিরে ক্ষুদ্র অর্থনীতির উত্থান
- নাতির কোলে ভর করে ভোট দিতে এলেন ৯০ বছরের বৃদ্ধ
- ‘গণতন্ত্র ফিরে আসছে, মানুষ অনুভব করছে’
- সড়কে বাস সংকট, মালিক সমিতির দুঃখ প্রকাশ
- ‘চমৎকার ভোট হচ্ছে, কোনো শঙ্কা নেই’
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- টেকসই-সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিতে সব চেষ্টা করছে বিটিআরসি
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- মেজর জেনারেল জিয়া বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিমকে পরম উষ্ণতায় জড়িয়ে ধরে বলেছিলেন, ‘ইউ হ্যাভ ডান সাচ এ গ্রেট জব! কিস মি! কিস মি!’
- দেশীয় অস্ত্রসহ শ্রমিকলীগ নেতার ভিডিও ভাইরাল
- বাংলাদেশীদের জন্য অবকাশ ভ্রমণে জনপ্রিয় গন্তব্য সৌদি
- 'ধানমন্ডির ৩২ নম্বরে রক্তের দাগ শুকায়নি; বঙ্গবন্ধুর মন্ত্রী সভার অনেকেই ঘাতক মোশতাকের মন্ত্রী সভায় ঠাঁই করে নিয়েছেন'
- ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৬২
১২ ফেব্রুয়ারি ২০২৬
- ঝিনাইদহ-১ আসনে বিএনপির আসাদুজ্জামান বিজয়ী
- সোনাতলায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ
- ‘তিনডা নির্বাচনে মোর পছন্দের মার্কায় ভোট দিতে পারি নাই, এইবার পারছি’
- ধানের শীষে ভোট চাইতে গিয়ে সাবেক মেম্বার আটক
- লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন
- কাপ্তাইয়ে ২২ কেন্দ্রে চলছে ভোটগ্রহণ
- উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে
- ফরিদপুরে কেন্দ্রের পাশ থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার
- নাতির কোলে ভর করে ভোট দিতে এলেন ৯০ বছরের বৃদ্ধ
- কলাপাড়ায় জাল ভোট ও গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে আটক ৩
- লাইনে দাঁড়িয়ে ডা. জাহিদের ভোট প্রদান
- গোপালগঞ্জ ভোটকেন্দ্রে ককটেল হামলা, দুই আনসার সদস্যসহ আহত ৩
- ভারতে মারা যাওয়া মাকে শেষবারের মতো দেখলেন সাতক্ষীরায় বসবাসকারী দুই মেয়ে
- ‘গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো আজ’
-1.gif)








