ভোগান্তিতে সেবা গ্রহীতারা
কামারখন্দে নিয়মের তোয়াক্কা করছে না অধিকাংশ সরকারি কর্মকর্তা কর্মচারী
মারুফ সরকার, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের কামারখন্দে কয়েকটি দপ্তর বাদে অধিকাংশ সরকারি দপ্তরে বেধে দেওয়া সময়ে আসেন না সরকারি কর্মকর্তা-কর্মকচারিরা। এতে ভোগান্তিতে পড়েন বিভিন্ন দপ্তরে সেবা নিতে আসা সাধারণ মানুষেরা।
মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক পরিপত্র থেকে জানা গেছে, সব দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৮টায় নিজ দপ্তরে উপস্থিত হতে হবে। কিন্তু এ নিয়মের তোয়াক্কা করছেন না কামারখন্দ উপজেলার ৩৫টি সরকারি দপ্তরের কয়েকটি বাদে অধিকাংশ দপ্তরের কর্তা ব্যক্তিরা।
কামারখন্দ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ঘুরে দেখা গেছে, সকাল ৮টায় উপজেলা পরিষদের অভ্যন্তরে কৃষি কর্মকর্তার কার্যালয়, মৎস্য কর্মকর্তার কার্যালয়, জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারি প্রকৌশলীর কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারিরা কার্যালয়ে উপস্থিত থেকে দাপ্তরিক কাজ সারছেন।
ঘড়ির কাটা যখন সকাল ৯টা বাজে ততক্ষণে এ তিন কার্যালয় বাদে উপজেলা প্রকৌশলীর কার্যালয়, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, শিক্ষা কর্মকর্তার কার্যালয়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়, সমাজ সেবা কর্মকর্তার কার্যালয়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয় সহ অধিকাংশ কার্যালয়ে দেখা মেলেনি দপ্তর প্রধান ও কর্মচারিদের।এরকম অবস্থা প্রায় কামারখন্দ উপজেলার সকল দপ্তরের দেখা যায়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা পারভীন জানান, আমি সকাল সাড়ে ৮টায় অফিসে এসেছি।
সমাজ সেবা কর্মকর্তার কার্যালয়ের অফিস সহায়ক রবিবার সকাল ৮টা ৪৭ মিনিটে জানান, স্যার ব্যক্তিগত কাজে সিরাজগঞ্জে আছেন আসতে দেরি হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী জানান, আমি তো সকালেই অফিসে এসেছি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমা খাতুন জানান, সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সকল সরকারি দপ্তরে কর্মকর্তা-কর্মচারিদের উপস্থিত থাকতে হবে। কর্মকর্তা-কর্মচারিরা কেন সঠিক সময়ে অফিসে আসেন না উপজেলা চেয়ারম্যানের সঙ্গে কথা বলে বিষয়টি আমরা দেখছি।
(এমএস/এসপি/সেপ্টেম্বর ১৯, ২০২২)
পাঠকের মতামত:
- বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর-জুলাই সনদে ইতালির পূর্ণ সমর্থন
- আবুল কালাম আযাদের আত্মসমর্পণের আবেদন
- ‘চালু হচ্ছে অনলাইন বিবাহ-তালাক রেজিস্ট্রেশন ব্যবস্থা’
- ২০২৫ সালে ঢাকায় ৪০৯ সড়ক দুর্ঘটনায় নিহত ২১৯
- ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা
- সোনার দাম এক লাফে বাড়লো ৫২৪৯ টাকা
- প্রথমবারের মতো একসঙ্গে চঞ্চল চৌধুরী ও পরীমনি
- আজ ‘শহীদ আনোয়ারা দিবস’
- সাতক্ষীরা- ৩ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি বিএনপির বিদ্রোহী প্রার্থী
- গোপালগঞ্জের ৩ আসনে লড়বেন ২৭ প্রার্থী
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪৭৫ শিক্ষার্থী পেল মেধা বৃত্তি
- নড়াইলে দেশীয় অস্ত্রসহ থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক গ্রেফতার
- নগর নিরাপত্তা ও দুর্যোগ প্রস্তুতি জোরদারে নতুন ফায়ার সার্ভিস সদর দপ্তর নির্মাণ শুরু
- লৌহজংয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- তালায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই কোটি ১০ লাখ টাকা লুট
- ভূমি বুঝে পেতে ২৫ বছর ধরে লড়াই করছেন ভূমিহীন বৃদ্ধ খালেক
- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ফিরোজকে বহিষ্কার করল বিএনপি
- ঈশ্বরগঞ্জে গণভোট নিয়ে অবহিতকরণ সভা
- ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি শীর্ষক সেমিনার
- কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকী পালিত
- ভূরুঙ্গামারীতে সোনাহাট সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ
- সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ কোরেক্স সিরাপ উদ্ধার
- নড়াইলে সংঘর্ষে যুবক নিহত, আহত ৭
- ঠাকুরগাঁওয়ে বিএনপির স্বতন্ত্র প্রার্থী মর্তুজার মনোনয়ন প্রত্যাহার
- গোপালগঞ্জ- ৩ আসনে জোটের প্রার্থীর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী রেজাউল করিম
- সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জেলের মৃত্যু
- ‘আসবে নতুন দিন, বদলে যাবে বাংলাদেশ’
- ‘শেখ হাসিনা অসহায় মানুষদের পরম বন্ধু’
- গৌরীপুরে শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ
- পুলিশের সঙ্গে সংঘর্ষে রংপুরে বেরোবি শিক্ষার্থী নিহত
- তরুণ বিজ্ঞানীদের রুশ ‘ভিজভ’ পুরষ্কার জেতার সুযোগ
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- ‘অবিলম্বে সেলিম তালুকদারের হত্যকারী জালিমদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে’
- ‘ভারতের সঙ্গে আর নিরবতা নয়’
- নবীনগরে সুশান্ত হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩
- ভাত নাকি রুটি, কার জন্য কোনটা ভালো
- বরগুনায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- ৭১৯ কোটি ৫০ লাখ টাকার কেসিসির বাজেট ঘোষণা
- বঙ্গোপসাগরে নৌকাডুবি, শিশুসহ ৯ রোহিঙ্গার মৃত্যু
- সঞ্চালক হিসেবে আবারও স্বীকৃতি পেলেন সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু
- ‘শাহজালালের আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ’
- পারিবারিক ষড়যন্ত্রের শিকার ব্যবসায়ী আবুল বাশার শামীম
- বিএনপির প্রার্থী বাছাই নিয়ে জমে উঠেছে সমীকরণ
- ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু
-1.gif)








