ফরিদপুরে এইচএসসি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ
দিলীপ চন্দ, ফরিদপুর : ''শতবর্ষে জাতির পিতা, সূবর্ণে স্বাধীনতা, অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা'' এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় শহরের সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের একাডেমি ভবনের চতুর্থ তলায় ৪০২ নং কক্ষে ফরিদপুর জেলা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর আয়োজনে এই শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।
ফরিদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আবু মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী গোলাম মোস্তফা।
এতে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের এইচএসসি'র তিন শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়। শিক্ষার্থীরা কর্মরত প্রবাসী কর্মীরদের তিন মেধাবী সন্তান। এরা হলেন জেলার রিমা আক্তার, নাদিরা শিকদার ও আখি রায় প্রিয়া। প্রতিজন শিক্ষার্থীকে ২৭ হাজার ৫ শত পঞ্চাশ টাকার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ মনজুরুল ইসলাম। এসময় আরোও বক্তব্য রাখেন জনশক্তি অফিসের জরীপ কর্মকর্তা নিজামউদ্দিন পাটোয়ারী, শিক্ষক পরিষদের সম্পাদক জাহাঙ্গীর আলম, দৈনিক ঊষার বাণী প্রত্রিকার জেলা প্রতিনিধি ও দৈনিক নাগরিক বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার নিরঞ্জন মিত্র (নিরু) প্রমূখ।
বিতরণ অনুষ্ঠানে সুশৃঙ্খল ও নিরাপদ বৈদেশিক কর্মসংস্থানে সচেতনতা ও দক্ষতা বিষয় নিয়ে গুরুত্বপূর্ন শীর্ষক আলোচনা করেন বক্তারা। তাঁরা বলেন, প্রবাসী কর্মীরা নিজের পরিবার ছেড়ে দুরদেশে গিয়ে উপার্জন করছেন। এতে দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। তাদের সন্তানদের উচ্চশিক্ষায় যাতে কোন বাধা তৈরি না হয় তাই বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক শিক্ষাবৃত্তি প্রদান করছেন। এই শিক্ষাবৃত্তি প্রবাসী সন্তানদের লেখাপড়ার গতি অনেকগুণ বাড়াবে বলে মনে করেন বক্তারা।
আলোচনা সভা শেষে অত্র কলেজের এইচ এসসি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক মৌসুমী আক্তার। এসময় বিতরণ অনুষ্ঠানে অত্র কলেজের শিক্ষক/ শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।
(ডিসি/এসপি/সেপ্টেম্বর ২২, ২০২২)
পাঠকের মতামত:
- ‘টেকসই অর্থনৈতিক উন্নয়নে করপোরেট সুশাসনের বিকল্প নেই’
- নতুন পে-স্কেলে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০২০০ টাকা
- মিত্রবাহিনীর সহায়তায় মুক্তিবাহিনী ভুরঙ্গামারী সম্পূর্ণরূপে হানাদার মুক্ত করে
- ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস হিসেবে স্বীকৃতির দাবি
- রাজা প্রতাপাদিত্যের সৃষ্টি শৈলির এক অপূর্ব নিদর্শণ
- সুবর্ণচরের সড়কে ঝরল ৩ প্রাণ
- গোপালগঞ্জে ৪৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা
- সুবর্ণচরে বিশুদ্ধ পানির সংকট নিরসনে ছাত্রদল সম্পাদক নাছিরের কল উপহার
- সাতক্ষীরার কদমতলা বাজারে মাদকের আখড়া বন্ধের দাবিতে দোকান বন্ধ রেখে মানববন্ধন
- গোবিপ্রবিতে প্রথমবারের মতো ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন কনফারেন্স
- ভেঙে যাচ্ছে রাস্তা, ধুলো-বালিতে বিপন্ন গ্রামবাসী ও শিক্ষার্থীরা
- ‘অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’
- ফুলপুরে প্রণোদনার সার ও বীজ বিতরণ
- কাহালুতে মন্দির সংলগ্ন ক্লাবঘর নির্মাণের অভিযোগ, ওসি ও এসিল্যান্ডের কাছে লিখিত আবেদন
- ঈশ্বরদীতে ইয়াবা-গাঁজাসহ নারী গ্রেপ্তার
- বগুড়ায় পিকআপের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত
- প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে ওয়ার্ড যুবলীগ সভাপতি আটক
- কাপাসিয়ায় অভিভাবক সমাবেশ
- ইতালি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- সালথায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন
- চিত্রা এক্সপ্রেসের রুট পরিবর্তনের সিদ্ধান্তে ক্ষোভ, প্রতিবাদে সরব ঈশ্বরদীবাসী
- বাঙ্গালী হিন্দু-মুসলমানের চারিত্রিক বৈপরীত্য
- ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
- প্রথম প্রান্তিকে ওয়ালটনের বিক্রয় বেড়েছে, ২২৪.৭৪ কোটি টাকার মুনাফা
- ৫ বছর পর ‘মীরাক্কেল’ নিয়ে ফিরছেন মীর
- মহাদেবপুরে ট্রাকচাপায় নিহত ৫
- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- শ্রীনগরে আচরণবিধি লঙ্ঘন করে দোয়াতকলমের নির্বাচনী ক্যাম্প স্থাপন
- পঞ্চগড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- শেরপুর পৌর আ.লীগের আয়োজনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- ‘ফোবানার ভিশন ২০৪০ বাস্তবায়নই এখন আমার দিবারাত্রির স্বপ্ন’
- ধামরাইয়ে কুমারী পূজা অনুষ্ঠিত
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী সৈয়দপুর
- কালিয়াকৈরে র্যাবের অভিযানে চাঁদাবাজ চক্রের ৮সদস্য গ্রেফতার
- জামালপুরে কবর খুঁড়ে ৩টি কঙ্কাল চুরি
- শকুন এবং আমি
- পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- নীলফামারী জেলা বিএনপির নেতৃত্বে নাটকীয় রদবদল
- ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আলী আজগরের পরিবারের পাশে এসডিআই
- মুকুটি আর কুকুটি
- পঞ্চগড় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী তেঁতুলিয়া
- ‘মব জাষ্টিস সরকার বরদাস্ত করবে না’
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








