শরীয়তপুর-১
নির্ভার, তবুও মাঠ চষে বেড়াচ্ছেন ইকবাল হোসেন অপু
কাজী নজরুল ইসলাম, শরীয়তপুর : শরীয়তপুর-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোঃ ইকবাল হোসেন অপু একেবারেই উৎকন্ঠাহীন, নির্ভার। পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দিতায় থাকলেও তার সাথে কারো কোন প্রতিযোগিতা নেই, মাঠে নেই কোন শক্ত প্রতিপক্ষ। তবুও রাত-দিন মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থী নিজে, তার পরিবারের সদস্যরা এবং দলীয় নেতা-কর্মীরা।
জাতীয় সংসদের ২২১, শরীয়তপুর-১ আসনটি শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলা নিয়ে গঠিত। ২টি পৌরসভা এবং ২৩টি ইউনিয়ন রয়েছে এ আসনে। ১ লক্ষ ৯২ হাজার ৩ শত পুরুষ, ১ লক্ষ ৭৩ হাজার ২৮ নারী এবং মাত্র ১১ তৃতীয় লিঙ্গ(হিজরা) মোট ৩ লক্ষ ৬৫ হাজার ৩ শত ৩৯ জন ভোটার রয়েছেন আসনটিতে। দ্বাদশ জাতীয় নির্বাচনে শরীয়তপুর-১ আসনে আওয়ামী লীগ থেকে নৌকার প্রার্থী মোঃ ইকবাল হোসেন অপু, জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে এ্যাডভোকেট মাসুদুর রহমান, খেলাফত আন্দোলনের বটগাছ নিয়ে মুফতি আব্দুস সামাদ কাসেমী, তৃণমূল বিএনপি মনোনীত সোনালী আঁশ(পাট) নিয়ে আবুল বাসার মাদবর এবং ঈগল পাখি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা হাওলাদার প্রতিদ্বন্দিতা করছেন।
সরেজমিন ঘুরে দেখা গেছে, নৌকা ব্যতিত অন্য কোন প্রার্থীর চোখে পরার মত কোন প্রচার প্রচারনা না থাকলেও নৌকা প্রতীকের প্রচারণায় মুখরিত গোটা নির্বাচনী এলাকা। এ আসনের বর্তমান সাংসদ এবং আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের সংসদ সদস্য পদপ্রার্থী ইকবাল হোসেন অপু গত ১৮ ডিসেম্বর থেকে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনী এলাকায় রুটিন করে পথসভা, উঠোন বৈঠক, গণসংযোগ করে চলেছেন। প্রতিদিন অন্তত ৮ থেকে ১০টি কর্মসূচিতে দলীয় নেতা-কর্মীদের নিয়ে অংশ গ্রহন করছেন। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলে তার ভোট ভিক্ষার কাজ। অপু শুধু নিজেই নন, তার স্ত্রী নিলুফার হোসাই নাহিদ অর্ধ শতাধিক নারীদের সমন্বয়ে গঠিত টীমের নেতৃত্ব দিয়ে শত শত নারী ভোটারদের নিয়ে প্রতিদিন ৪/৫ টি করে উঠান বৈঠক করে চলেছেন। সাংসদপুত্র দানিব বিন ইকবাল আদরও ছাত্রলীগের নেতা-কর্মীদের নিয়ে নৌকার জন্য ভোট চাইছেন নির্বাচনী এলাকার প্রতিটি গ্রাম মহল্লা ও হাট বাজারে।
পালং-জাজিরা নির্বাচনী এলাকা ছেয়ে গেছে নৌকা প্রতীকের পোষ্টার ব্যানার ফ্যাস্টুনে। কয়েক শত নির্বাচনী ক্যাম্প (প্রচার কেন্দ্র) স্থাপন করে উৎসবমূখর পরিবেশে চলছে নির্বাচনের প্রচার। গোটা নির্বাচনী এলাকা জুরে দুপুর দুইটার পর থেকে রিক্সা ভ্যান ইজিবাইকে করে শুরু হয় প্রচারনা। গত ১৫ বছরে সরকারের গণমূখী উন্নয়ন নিয়ে বাহারী সুর ও ছন্দে বিভিন্ন শিল্পীদের কন্ঠে গাওয়া নির্বাচনী গান মাতিয়ে রাখছে এলাবাসীকে।
নির্বাচনী এলাকার ১৩৫টি ভোট কেন্দ্রের জন্য প্রতি কেন্দ্র ভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ। উপজেলা এবং পৌর শাখা আওয়ামী লীগ, স্থানীয় সরকারের সকল নির্বাচিত জনপ্রতিনিধি ও প্রতিদ্বন্দিতাকারী, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিক লীগ ও কৃষক লীগের নেতৃত্বে কয়েক শত টীম প্রতিনিয়ত মাঠে কাজ করছে। ইকবাল হোসেন অপুর কর্মীরা প্রচারপত্র হাতে রিয়ে ঘরে ঘরে প্রতিজন ভোটারের কাছে গিয়ে ভোট চাইছেন। ৭ জানুয়ারী রবিবার ভোট কেন্দ্রে গিয়ে সকল ভোটারকে তাদের মূল্যবান ভোট নৌকা প্রতীকে প্রদানের জন্য অনুরোধ করে চলেছেন।
শক্ত প্রতিপক্ষহীন মাঠে ব্যাপক আকারের এই প্রচারণা সম্পর্কে জানতে চাইলে নৌকার প্রার্থী ইকবাল হোসেন অপু বলেন, বাংলাদেশের দক্ষ রাষ্ট্রনায়ক, জাতির পিতার সুযোগ্য তনয়া টানা ১৫ বছর ক্ষমতায় থেকে বাংলাদেশকে বিশ্ব দরবারে এক অনণ্য উচ্চতায় পৌছে দিয়েছেন। তিনি একটি পিছিয়ে পরা দেশে নজীরবিহীন উন্নয়নের সোপান তৈরী করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর সৎ, যোগ্য ও সাহসী নেতৃত্বে দেশের মানু্ষ আজ সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে। অনুন্নত দেশ থেকে বাংলাদেশ আজ উন্নয়নশী ডিজিটাল দেশে রূপান্তরিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সকল সফলতাকে মানুষের কাছে পৌছে দিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের চ্যালেঞ্জ বাস্তবায়নের জন্য আমি প্রতিজন ভোটারের কাছে ভোট ভিক্ষা করে চলেছি। আমার নির্বাচনী এলাকায় ৭ তারিখে সন্তোজনক হারে স্বচ্ছতার সাথে ভোট প্রদানের জন্য দলীয় নেতা-কর্মীদের নিয়ে কাজ করছি। মানুষ যাতে উৎসবমূখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন সে জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।
(কেএন/এসপি/জানুয়ারি ০৩, ২০২৪)
পাঠকের মতামত:
- শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণ ও সহনশীল নেতৃত্ব গড়ার আহ্বান
- ‘ফেব্রুয়ারির শেষে রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং সম্পন্ন হবে’
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ইউপি সদস্য ও যুবলীগ নেতা গ্রেপ্তার
- সুন্দরবন থেকে হরিণ শিকারের দুই শতাধিক ফাঁদ উদ্ধার
- ডেইলি স্টার-প্রথম আলো কাণ্ডে ভীত গণমাধ্যম : মোমিন মেহেদী
- নড়াইলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
- ‘গোপালগঞ্জে একটি শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে আমরা কাজ করছি’
- রিয়েল-টাইম ডিজিটাল লিটিগেশন টুল চালু করল ব্র্যাক ব্যাংক
- পাবনার ফরিদপুরে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ মিলল ডোবায়
- সেবার মান বাড়লেও জরাজীর্ণ কাপ্তাইয়ের লকগেইট হাসপাতাল
- পেট্রোল পাম্প কর্মীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন
- নড়াইলে বিদেশি পিস্তল-গুলিসহ প্রবাসী যুবক গ্রেফতার
- ‘নিয়ম বহির্ভূতভাবে আউটসোর্সিং’র নিয়োগ বাতিল করা হয়েছে’
- ফরিদপুরে যৌথ বাহিনীর দু'টি পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২
- আইন সংশোধনে ব্যাংক মালিকদের বিরোধিতা
- শেখ হাসিনা-টিউলিপ-রাদওয়ানসহ ১৮ জনের রায় ২ ফেব্রুয়ারি
- বিশ্বকাপে ট্রাম্পের ‘লাল কার্ড’ নিয়ে দুশ্চিন্তা বাড়ছেই
- ‘জনবান্ধব সরকার আসলে মোহাম্মদপুরের চেহারা পাল্টে যাবে’
- ‘জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতরা সবাই মুক্তিযোদ্ধা’
- আমির হামজার বক্তব্যের প্রতিবাদে ঈশ্বরদীতে বিএনপির বিক্ষোভ
- ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই’
- টাঙ্গাইলে শিক্ষাদীক্ষা একাডেমির 'কাব্যকলা উৎসব' অনুষ্ঠিত
- শীতের সকাল
- বিষম চিন্তা
- ‘হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সেতুবন্ধন গড়তে চায় বিএনপি’
- আদমদীঘিতে তিন জুয়াড়ি গ্রেপ্তার
- দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো নতুন তিন সিনেমা
- ঘণ্টায় ৪৭২.৪১ কিলোমিটার গতির রেকর্ড করলো বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯
- ‘আসবে নতুন দিন, বদলে যাবে বাংলাদেশ’
- প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক আগমনে বিএনপির আনন্দ, আ.লীগের বিক্ষোভ
- নবীনগরে সুশান্ত হত্যার এক মাসেও গ্রেপ্তার হয়নি কেউ
- ‘শেখ হাসিনা অসহায় মানুষদের পরম বন্ধু’
- সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জেলের মৃত্যু
- গৌরীপুরে শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ
- পুলিশের সঙ্গে সংঘর্ষে রংপুরে বেরোবি শিক্ষার্থী নিহত
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- নবীনগরে সুশান্ত হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩
- ‘ভারতের সঙ্গে আর নিরবতা নয়’
- ‘অবিলম্বে সেলিম তালুকদারের হত্যকারী জালিমদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে’
- ভাত নাকি রুটি, কার জন্য কোনটা ভালো
- বরগুনায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- ৭১৯ কোটি ৫০ লাখ টাকার কেসিসির বাজেট ঘোষণা
- তরুণ বিজ্ঞানীদের রুশ ‘ভিজভ’ পুরষ্কার জেতার সুযোগ
- ‘শাহজালালের আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ’
১৮ জানুয়ারি ২০২৬
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ইউপি সদস্য ও যুবলীগ নেতা গ্রেপ্তার
- সুন্দরবন থেকে হরিণ শিকারের দুই শতাধিক ফাঁদ উদ্ধার
- নড়াইলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
- ‘গোপালগঞ্জে একটি শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে আমরা কাজ করছি’
- পাবনার ফরিদপুরে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ মিলল ডোবায়
- সেবার মান বাড়লেও জরাজীর্ণ কাপ্তাইয়ের লকগেইট হাসপাতাল
- পেট্রোল পাম্প কর্মীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন
- নড়াইলে বিদেশি পিস্তল-গুলিসহ প্রবাসী যুবক গ্রেফতার
- ‘নিয়ম বহির্ভূতভাবে আউটসোর্সিং’র নিয়োগ বাতিল করা হয়েছে’
- ফরিদপুরে যৌথ বাহিনীর দু'টি পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২
- আমির হামজার বক্তব্যের প্রতিবাদে ঈশ্বরদীতে বিএনপির বিক্ষোভ
- ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই’
- টাঙ্গাইলে শিক্ষাদীক্ষা একাডেমির 'কাব্যকলা উৎসব' অনুষ্ঠিত
- শ্রীনগরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া
- কাপ্তাইয়ে চাঁদের গাড়ি ও সিএনজির সংঘর্ষে আহত ৬
- কাশিয়ানীতে দাদি-নাতিসহ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু
-1.gif)








