আগৈলঝাড়ায় অনুষ্ঠিত হচ্ছে নীল পূজা
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : সনাতন শাস্ত্রের পুরাণ অনুযায়ী গ্রামীণ ঐতিহ্যর ঐতিহাসিক লোকজ সংস্কৃতির ধারক নীল পূজা বা নীল ষষ্ঠীর গানের উৎসব অনুষ্ঠিত হচ্ছে। তবে কালের বিবর্তণে বিলুপ্ত প্রায় নীল ষষ্ঠীর উৎসবের পরিধি দিন দিন ক্রমশ ছোট হয়ে আসছে।
বরিশালের আগৈলঝাড়ার গ্রামীণ জনপদে দিনে ও রাতে হ্যাজাক লাইট জ্বালিয়ে বাড়ি বাড়ি গিয়ে মন্দিরের সামনে বা বাড়ির আঙ্গিনায় দেবাদীদেব মহাদেব, দেবী পার্বতী, রাধা-কৃষ্ণ, আদি শক্তি দেবী কালীসহ অন্যান্য দেব-দেবীর অবয়ব (মূর্তি) ধারণ করে অপরুপ সাজে সজ্জিত হয়ে শিল্পীরা ধর্মীয় অনুভুতির সাথে নেচে গেয়ে আনন্দ উচ্ছাস প্রকাশ করে বিনোদন দিয়ে আসছে।
মুলত, সনাতন ধর্মের লোকজ সংস্কৃতিতে ভরপুর নৃত্য-গীত এর সংস্কৃতির সাথে পরিচিত শুধু একটি ধর্মের লোকজনই নয়; বরং সকল ধর্মের লোকজনই। নীল পূজা বা নীল ষষ্ঠীর গানের উৎসব ধর্মীয়ভাবে পালিত হলেও সকলেই উপভোগ করেন নীল পুজা ও গানের লোকোৎসব।
নীল পূজা বা নীল ষষ্ঠী হলো সনাতন বঙ্গীয়দের এক লোকোৎসব। যা মূলত নীল-নীলাবতী নামে (শিব-দুর্গা) এর বিবাহ উৎসব। বাঙ্গালী গৃহিণীরা নিজেদের সন্তানের মঙ্গল কামনা এবং নীরোগ সুস্থ জীবন কামনায় নীলষষ্ঠী ব্রত পালন করে। পঞ্জিকা অনুযায়ি চৈত্র সংক্রান্তির চড়ক উৎসবের আগের দিন নীল পুজা অনুষ্ঠিত হয়ে থাকে। এর আগে পুরো চৈত্র মাস জুড়ে চলে সনাতন ধর্মের এই লোকোৎসব। যা মূলত নীল-নীলাবতী নামে (শিব ও পার্বতী {দূর্গা}) বিবাহ-অনুষ্ঠানের স্মারক উৎসব। নীল উৎসবের পালা গানকে বলা হয় অষ্টক গান।
শাস্ত্রীয় পুরাণ অনুসারে- নীল বা নীলকণ্ঠ দেবাদীদেব মহাদেব শিবের অপর নাম। সেই নীল বা শিবের সাথে নীল চন্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর (পার্বতী বা সতী) বিয়ে উপলক্ষে লৌকিক আচার-অনুষ্ঠান সংগঠিত হয়। কাহিনী অনুসারে, রাজা দক্ষ’র যজ্ঞ অনুষ্ঠানে অপমানিত হয়ে দেবী পার্বতী দেহত্যাগের পর শিব জায়া সতী পুণরায় নীলধ্বজ রাজার বিল্ববনেঅপরুপ সুন্দরী কন্যা রূপে আবির্ভূত হন। রাজা তাকে নিজ কন্যা রূপে লালন-পালন করে শিবের সাথে বিয়ে দেন। বাসর ঘরে নীলাবতী শিবকে মোহিত করেন এবং পরে মক্ষিপারূপ ধরে ফুলের সঙ্গে জলে নিক্ষিপ্ত হয়ে মৃত্যু বরণ করেন। রাজা-রাণীও সেই শোকে প্রাণ বিসর্জণ দেন। তাই নীল পুজা শিব ও নীলাবতীর বিবাহ-অনুষ্ঠানের স্মারক।
বাঙ্গালী গৃহিণীরা তাদের সন্তানের নীরোগ, সুস্থ জীবনের মঙ্গল কামনায় নীল ষষ্ঠী ব্রত পালন করে। সাধারণত চৈত্র সংক্রান্তির চড়ক উৎসবের আগের দিন নীল পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। একটি চড়কে দু’টি বড়শি, তা নিজেদের পিঠে গেঁথে চড়কে ঘুরে ধর্মীয়ভাবে আশির্বাদ নিয়ে এই পুজা সম্পন্ন করতে হয়। নীল সন্ন্যাসীরা ও শিব-দুর্গার সঙেরা পুজার সময়ে নীলকে সুসজ্জিত করে গীতি বাদ্য সহযোগে বাড়ি বাড়ি ঘুরে এবং ভিক্ষা গ্রহন করেন। নীলের গানকে বলা হয় অষ্টক গান। পুজার দিন উপোষ থেকে সন্ধ্যায় রমণীরা সন্তানের কল্যাণার্থে প্রদীপ জ্বালিয়ে শিব পুজা করে সারাদিনের উপবাস ভঙ্গ করেন।
পঞ্জিকা অনুসারে ষষ্ঠী তিথি না থাকলেও এদিন পালন করা হয় নীল ষষ্ঠীর উৎসব। বাংলার বারো মাসের তেরো পার্বণের অন্যতম উৎসব নীল ষষ্ঠীর ব্রত। এই ব্রতর বিশেষত্ব হল এই ষষ্ঠী কোন দেবী নন, পূজিত হন স্বয়ং মহাদেব।
নীল ষষ্ঠীর পরের দিন চৈত্র সংক্রান্তি। আর এর পরের দিন পহেলা বৈশাখ। গ্রাম বাংলার বিভিন্ন স্থানে চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজা করা হয়। চড়ক উপলক্ষে অনেক স্থানে বসে গাজনের মেলা। পুজা উপলক্ষে বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয় গ্রামীণ মেলা।
(টিবি/এসপি/এপ্রিল ০৩, ২০২৪)
পাঠকের মতামত:
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'শেখ মুজিব দেশ ও জাতির শত্রু'
- সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাস লিকেজে মৃত্যু বেড়ে ৮
- ঈশ্বরদী জংশনে মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
- কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি অলিম্পিকবার ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন সোনালী অতীত ক্লাব
- ১৫ আগস্ট ও শেখ হাসিনার ফেরা ঘিরে সাতক্ষীরায় ছাত্রলীগের মিছিল
- বঙ্গবন্ধুর ৫১ তম শাহাদাত বার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার
- ‘শিক্ষা শুধু একাডেমিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়’
- ‘১৮ বছর অনেক আন্দোলনের পর আমরা গণতন্ত্র পেয়েছি’
- কানাইপুরে একাধিক বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি নায়াব ইউসুফ
- প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আ.লীগ নেতা রাসেল
- বাগেরহাটে ইয়াবাসহ মাদককারবারী গ্রেপ্তার
- নোয়াখালীতে হাঁটু পানিতে দাঁড়িয়ে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
- চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ
- গণমাধ্যমে বক্তব্য চাইলেই ক্ষেপে যান সাতক্ষীরার ডিসি কাউসার আজিজ
- ঈশ্বরদীতে স্কুল শিক্ষার্থীদের জন্য পারমাণবিক বিজ্ঞান শিক্ষা কর্মসূচি ও ভ্রাম্যমাণ বিজ্ঞান জাদুঘর প্রদর্শনী
- ৭০০ কলাগাছে কীটনাশক স্প্রে, ৪ লাখ টাকার ক্ষতি
- জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উপহার সামগ্রী পেল নারী ফুটবলাররা
- গ্রিড আছে, আলো নেই: দায় কার?
- চন্দ্রঘোনা কেপিএমে ৯৫ কর্মীর পদোন্নতি
- পাংশায় মাকে হত্যার অভিযোগ মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে
- সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণে ৫ শ্রমিক নিহত
- বিদ্যুৎ-গ্যাস সংকটে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে জামায়াতের নিন্দা
- মেসির বাবার মৃত্যুতে নেইমারের হৃদয়ছোঁয়া বার্তা
- আরসিইপিতে যোগ দিতে অস্ট্রেলিয়ার সমর্থন চেয়েছে বাংলাদেশ
- মেধাবীরাই বদলাবে রাজনীতি
- পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন স্বপ্ন-সৌখিন
- বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে গ্রামীণফোনের ‘আগামীর চোখে বাংলাদেশ’
- ‘বাজি’ দিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা
- শরতের কাশফুল বাংলার প্রকৃতির সাদা শোভা
- কুমিল্লায় বিধবা আনোয়ারা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল-আমিন গ্রেফতার
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- শ্রীনগরে ভাইস চেয়ারম্যান প্রার্থী এড.কামরুল হাসানের উঠান বৈঠক অনুষ্ঠিত
- মানুষ এবং বৈষম্য অসুখ
- অনুমোদন নেই, তবুও সীমানা প্রাচীর ভেঙে গেইট নির্মাণের দাবি
- প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিবারের সাক্ষাত
- ৮ ডিসেম্বর লোহাগড়া হানাদার মুক্ত দিবস
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি
- জাকসু নির্বাচনে ছাত্রদলের ভোট বর্জন
- লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
- বাংলাদেশের প্লাস্টিক পণ্য রপ্তানি বেড়েছে ২৬ শতাংশ
- ভৈরবে হিন্দু সম্প্রদায়ের শ্মশানগুলোর নাজুক চিত্র
- সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাস লিকেজে মৃত্যু বেড়ে ৮
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








