দিনাজপুরে অটো রিকশার যাত্রী সেজে ছিনতাই, আটক ২
শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে অটোর রিকশার যাত্রী সেজে উঠে একই অটো রিকশার অন্য যাত্রীকে ছুরি দিয়ে আঘাত করে টাকা লুটপাট করার ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। ছিনতাই কাজে ব্যবহৃত ছুরিও উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার দুপুরে দিনাজপুর কোতোয়ালি থানায় প্রেস ব্রিফিং করে ২ ছিনতাইকারীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।।
আটক অস্ত্রধারী ছিনতাইকারী মোঃ ফয়সাল (৩২) দিনাজপুর সদরের বাঙ্গিবেচা ব্রিজ হিজরা পল্লী এলাকার মোস্তাক আহমেদের ছেলে। মোঃ রাব্বি (২৫) দিনাজপুর সদরের বাঙ্গিবেচা ব্রিজ দক্ষিণপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে।
দুই ছিনতাইকারী সম্পর্কে একে অপরের ভায়রাভাই। দুইজন-ই মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় চিহ্নিত। দুইজনের নামেই কোতয়ালি থানা সহ বিভিন্ন থানায় মাদক, ছিনতাই, মারামারি সহ ১২টি মামলা আদালতে চলমান রয়েছে।
কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান মন্ডল বলেন, গত শনিবার সকাল ১১ টার দিকে দিনাজপুর কালীতলাস্ত নিউ মার্কেট লিচু বিক্রেতা চিন্তা হরন রায় (৫০) লিচু বিক্রি করে। তার পরিচিত অটোচালক হিতেশ রায় (২২) কে সাথে নিয়ে বাড়ি ফেরার পথে দিনাজপুর শহরের নাবিল কাউন্টারের সামনে থেকে যাত্রী বেশে উঠে ছিনতাইকারী ফয়সাল। কিছুক্ষণ পর অপর ছিনতাইকারী কালিতলা মমিনুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে থেকে ছিনতাইকারী যাত্রী বেশে রাব্বিও একই অটো রিক্সায় উঠে। একই অটোতে তিনজন যাত্রী ওঠায় দুইজন অজ্ঞাত ব্যক্তির ওঠার কারণেই চিন্তা হরন রায় অটো থামিয়ে অটোচালকের পাশে গিয়েই বসে।
দিনাজপুর সরকারি কলেজের দক্ষিণ গেটের সামনে এসে উক্ত ছিনতাইকারী ফয়সাল ও রাব্বি অটোচালককে আচমকা অটোরিকশা থামাতে বলে। অটো রিক্সা থেমে গেলেই ছিনতাইকারী দুইজন অটো চালকের পাশে বসা চিন্তা হরণ রায়কে পকেট থেকে চাকু বের বের করে বাম হাতে ছুড়ি দিয়েে আঘাত করে। এবং জোরপূর্বক চিন্তা হরন রায়ের পকেটে থাকা ৩ হাজার ৫০০ টাকা ছিনতাইকারীরা জোরপূর্বক তার পকেট থেকে বাহির করে নিয়ে যায়। এবং হুমকি ধামকি প্রদান করিয়া চলিয়া যায়। পরে রক্তাক্ত অবস্থায় চিন্তা হরণ রায়কে স্থানীয়রা উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যেই দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে। ছিনতাই কাজে ব্যবহৃত ছুরিটি ও উদ্ধার করে পুলিশ।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া দুই ছিনতাইকারী অটো রিক্সার যাত্রী বেশে পূর্বেও বেশ কয়েকটি ছিনতাই এর ঘটনা সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।
(এসএস/এসপি/মে ২৬, ২০২৪)
পাঠকের মতামত:
- মোহাম্মদ জহিরউদ্দিন পাকিস্তান সরকার প্রদত্ত খেতাব বর্জন করেন
- টাঙ্গাইলে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- রাজৈরে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়া পাঠিয়ে টাকা আত্নসাৎ
- সালথা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নড়াইলে নিজের চালিত ট্রলি চাপায় চালক নিহত
- দিনাজপুরে লাচ্ছা সেমাই তৈরির ধুম
- স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড
- টুঙ্গিপাড়ায় নববধূর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ, ৬ লাখে মিমাংসা
- ৩০টি বসতঘরে আগুন, ভাঙচুর লুটপাট, ঘটনাস্থলে ডিআইজি, পুরুষশূণ্য গ্রাম
- রমজান উপলক্ষে নড়াইলে সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু
- সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন
- পুরাতন সাতক্ষীরার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
- মুকসুদপুরে কলেজছাত্র সিয়াম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন বিক্ষোভ
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
- শিক্ষাপ্রশাসন ও মাঠপর্যায়ের নেতৃত্ব: শিক্ষার গুণগত মান উন্নয়নে বিবেচ্য
- পেট ও খাদ্যনালীর ক্যান্সার চিকিৎসায় হোমিও সমাধান
- সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই
- আসছে নতুন ধারাবাহিক ‘অতি চালাক ফ্যামিলি’
- বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা
- কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ
- বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন
- পাংশায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে শোভাযাত্রা
- সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
- ‘ফ্যামিলি কার্ড ধর্ম-বর্ণ ও সকল দলের লোকজনই পাবে’
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
-1.gif)








