পাবনায় চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদ খানের বিশাল নির্বাচনী জনসভা
নবী নেওয়াজ, পাবনা : ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের পাবনা সদর সহ আটঘরিয়া ও ঈশ্বরদীতে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৯ মে বুধবার। এবারের নির্বাচনে পাবনা সদরে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। সকল প্রার্থীকে চমক দিয়ে ব্যাপক নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে প্রচার প্রচারনা সমাবেশ করেন সাবেক ভাড়ারা ইউনিয়নের ৪ বারের নির্বাচিত আলোচিত চেয়ারম্যান আবু সাঈদ খান।
পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ খান এবারের নির্বাচনে বেশ জনপ্রিয় প্রার্থী হিসাবে ধরা হচ্ছে।
নির্বাচনী প্রচার প্রচারনার অংশ হিসাবে ২৬ মে রবিবার বিকেলে পাবনা সদর উপজেলার শ্রীপুর খতিব আব্দুল জাহিদ স্কুল এন্ড কলেজ মাঠে পূর্ব আঞ্চলের ৬ টি ইউনিয়ন সহ পৌর এলাকা থেকে কয়েক হাজার নেতা কর্মী ও সমর্থক এই নির্বাচনী সমাবেশে সমবেত হন। প্লেকার্ড, ব্যনার, ফেসটুন পোষ্টার সহ হাতে তৈরি হেলিকপ্টার নিয়ে সমাবেশে আসেন সাঈদ সমর্থকেরা। সকলের মুখে স্লোগান আমরা সবাই বেঁধেছি জোট আবু সাঈদকে দিবো ভোট।
মোঃ ইব্রাহিম প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠিানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র এলাকার বিশিষ্ট ব্যবসায়ি গুনিজন সমাজ সেবক খতিব জাহিদ মুকুল, অধ্যাপক ডাঃ আবু শাহীন, দোগাছী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলতাব হোসেন খান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ বেলাল হোসেন প্রমুখ।
নির্বাচনী জনসভায় চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদ খান বলেন, দীর্ঘদিন নিজ ইউনিয়নের সাধারন মানুষের সেবা করেছি। এবার উপজেলার সাধারণ মানুষের সমর্থনে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দীতা করছি। আমি অভিভূত হয়ে পরেছি মানুষ পরিবর্তন প্রত্যাশা করছে। এই সদর উপজেলার সাধারন মানুষ ভোটাররা দীর্ঘদিন তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আমি বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চাই। সাধারণ মানুষ যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে তবে সদর উপজেলা হবে সারা বাংলাদেশের মধ্যে সবচে আধুনিক মডেল উপজেলা। সাবাইকে সাথে নিয়ে আমি সেবা করতে চাই সাধারন মানুষের। আপনারা শুধু আমার পক্ষে ভোট দিবেন এটাই ওয়াদা করেন। প্রতিপক্ষ টাকা দিয়ে সাধারন ভোটারদের ভোট কেনার চেষ্টা করছে। তারা চায়না আমি আবু সাঈদ খান ইউনিয়নের মানুষের সেবা করি এগিয়ে যাই। এবার সরকার সুযোগ দিয়েছেন। দলীয় প্রতিক না দিয়ে সতন্ত্র ভাবে সবাইকে নির্বাচন করার সুযোগ দিয়েছেন। নির্বাচনকে উৎসবমুখর করতে সবাইকে ভোট দিতে যেতে হবে। তবেই জয় নিশ্চিত হবে আমার।
(এনএন/এএস/মে ২৬, ২০২৪)
পাঠকের মতামত:
- মোহাম্মদ জহিরউদ্দিন পাকিস্তান সরকার প্রদত্ত খেতাব বর্জন করেন
- টাঙ্গাইলে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- রাজৈরে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়া পাঠিয়ে টাকা আত্নসাৎ
- সালথা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নড়াইলে নিজের চালিত ট্রলি চাপায় চালক নিহত
- দিনাজপুরে লাচ্ছা সেমাই তৈরির ধুম
- স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড
- টুঙ্গিপাড়ায় নববধূর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ, ৬ লাখে মিমাংসা
- ৩০টি বসতঘরে আগুন, ভাঙচুর লুটপাট, ঘটনাস্থলে ডিআইজি, পুরুষশূণ্য গ্রাম
- রমজান উপলক্ষে নড়াইলে সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু
- সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন
- পুরাতন সাতক্ষীরার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
- মুকসুদপুরে কলেজছাত্র সিয়াম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন বিক্ষোভ
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
- শিক্ষাপ্রশাসন ও মাঠপর্যায়ের নেতৃত্ব: শিক্ষার গুণগত মান উন্নয়নে বিবেচ্য
- পেট ও খাদ্যনালীর ক্যান্সার চিকিৎসায় হোমিও সমাধান
- সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই
- আসছে নতুন ধারাবাহিক ‘অতি চালাক ফ্যামিলি’
- বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা
- কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ
- বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন
- পাংশায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে শোভাযাত্রা
- সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
- ‘ফ্যামিলি কার্ড ধর্ম-বর্ণ ও সকল দলের লোকজনই পাবে’
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
-1.gif)








