পলাশে অবৈধ গ্যাস লাইনে আগুন, থানায় মামলা দায়ের
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগের সরবরাহ লাইন ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল থেকে উপজেলার বাগপাড়া সড়কের পাশে এই আগুনের ঘটনা ঘটে। এতে স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিকালে পলাশ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। একই সঙ্গে সংযোগটি বিচ্ছিন্ন করে দেয় স্থানীয় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এই ব্যাপারে অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
একই সঙ্গে তিতাস কতৃপক্ষ মূল লাইন থেকে ২ইঞ্চি পাইপ দিয়ে নেয়া অবৈধ সঞ্চালন লাইন বিচ্ছিন্ন করা দেয়। এতে উক্ত সংযোগ দিয়ে পাশ্ববর্তী বাগপাড়া নতুনপাড়া ও গুচ্ছগ্রামে নেয়া শতাধিক বাড়ি-ঘড়ে নেয়া অবৈধ গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।
স্থানীয় লোকজন জানান, সম্প্রতি পলাশে সরকারি বিধি নিষেধ অমান্য করে অবৈধভাবে গ্যাস সংযোগের প্রতিযোগিতা চলছে। ইতোমধ্যে উপজেলার ঘোড়াশাল পৌরসভা, ডাংগা, শান্তানপাড়া, করতাতৈল, ফুলদিরটেক, মিয়াপাড়া, টেংগরপাড়া, পাইকসা, ধলাদিয়া, বাগপাড়া , বাংগালপাড়া, বালুচরপাড়াসহ বিভিন্ন এলাকার বাড়ি-ঘরে প্রায় পাঁচ হাজার অবৈধ সংযোগ দেয়া হয়েছে। কোথাও দিনে-দুপুরে আবার কোথাও সারা রাত ধরে চলে অবৈধ গ্যাস লাইন সংযোগের কাজ। মাইলের পর মাইল সড়ক কেটে অদক্ষ, অনভিজ্ঞ লোক দ্বারা দুই ইঞ্চি এবং এক ইঞ্চি পাইপের মাধ্যমে গ্যাসের সংযোগ দেয়া হচ্ছে। এলাকার সাধারণ মানুষ দালালদের প্রলোভনে অবৈধ গ্যাস সংযোগ নিচ্ছে। অবৈধ গ্যাস সংযোগের নামে প্রতিটি গ্রাহকের কাছ থেকে ২০ হাজার টাকা থেকে ৩৫ হাজার টাকা হাতিয়ে নেয়া হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্টিবিউশন নরসিংদী আঞ্চলিক বিতরণ কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী শেখ আবু রায়হান বলেন, পলাশ অবৈধ গ্যাস সংযোগ ফেটে আগুন লেগে যায়। খবর পেয়ে তিতাসের একটি দল ঘটনাস্থলে পৌছে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে। এই ব্যাপারে তিতাসের পক্ষ থেকে অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
পলাশ থানার উপ-পরিদর্শক (এসআই) আজাদ মিয়া বলেন, পলাশ জুড়েই অবৈধ গ্যাস সংযোগ নেয়ার হিড়িক পড়েছে। তিতাস কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা না নেয়ায় তা প্রতিরোধ করা সম্ভব হচ্ছেনা। তবে বাটপাড়ার ঘটনায় তিতাসের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করছে।
(এমডি/এএস/মে ১০, ২০১৪)
পাঠকের মতামত:
- শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা
- শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁজা গাছ জব্দ
- মধুমতি এক্সপ্রেসের সংযোগ হুক ছিঁড়ে বিচ্ছিন্ন ৪ বগি, ইঞ্জিনসহ চলে যায় ট্রেন
- ঠাকুরগাঁওয়ে মাদ্রাসার প্রধান শিক্ষক কর্তৃক স্ত্রী নির্যাতনের প্রতিবাদে তালা
- ঈশ্বরদীতে শিক্ষার্থী অসুস্থের ঘটনায় তদন্ত কমিটি
- ঠাকুরগাঁওয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ: ভুট্টা ক্ষেত থেকে লাশ উদ্ধার, যুবক আটক
- জনবল সংকটে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত লক্ষ লক্ষ মানুষ
- কেন্দুয়ার পল্লীতে ভয়াবহ অগ্নিকাণ্ড: অগ্নিদ্বগ্ধ হয়ে ৫টি গরু ছাগলের মর্মান্তিক মৃত্যু
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি টিচিং হাসপাতাল উদ্বোধন
- সংরক্ষিত এমপি নিলুফার চৌধুরী মনিকে গণসংবর্ধনা
- স্কটল্যান্ডে এমিরেটসের ‘ট্রাভেল রিহার্সাল’ কর্মসূচি এমিরেটস
- মাদারীপুরে গ্রেফতারের ভয়ে ১৯ পিস ইয়াবা গিলে খেয়ে ফেললো যুবক
- বগুড়া মহাস্থানগড়ে শেষ বৈশাখী মেলা: হাজারো মানুষের ঢল, উৎসবমুখর জনপদ
- কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা
- টাকা ছাড়া কিছুই বোঝেন না শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী জাহিদ
- ফুলপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- পারিবারিক বন্ধনই হলো আধুনিক সুসভ্য সমাজের মূলভিত্তি
- হামের মৃত্যুমিছিল: ইউনুস ও নূরজাহানের বিচার নিয়ে কেন এই রহস্যময় নীরবতা?
- কাপ্তাইয়ে ‘সুরের ধারা’র মতবিনিময় সভা: ১৫ দিনের মধ্যে আসছে পূর্ণাঙ্গ কমিটি
- বাংলাদেশে ইসলামপন্থীদের উত্থান মমতার বিদায় নিশ্চিত করেছে
- মাদারীপুরে বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
- ঝালকাঠিতে জমি দখলের অভিযোগ, সংঘবদ্ধ চক্রের হুমকিতে নিরাপত্তাহীন শিক্ষক পরিবার
- সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বাগান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ
- বিবাহিত নারীদের গানের বিচারক নন্দিত তিন তারকা
- ঈদে নিরাপদ নৌযাত্রায় ১৪ নির্দেশনা দিল বিআইডব্লিউটিএ
- ব্রাহ্মণবাড়িয়ায় মুজিব ম্যুরাল ভাঙচুর
- ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের প্রভাব নেই দর্শনা রেলবন্দরে
- সালথায় শীতার্তদের মাঝে আমেনা-রশিদ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
- শীতকালে এয়ার কন্ডিশনারের যত্ন, জেনে নিন করণীয়
- জাজিরায় দু’পক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ, ভিডিও ভাইরাল
- চাঁদপুরে মসজিদের খতিবকে কুপিয়ে হত্যার চেষ্টা, হামলাকারী আটক
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- গাংনী উপজেলার নির্বাহী অফিসারের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- সোনার দাম কমলো, ভরি ১৯২৯৬৯ টাকা
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- উচিৎ জবাব
- হ্যামকো গ্রুপের কারখানায় ডাকাতি, কোটি টাকার মালামাল লুট
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- সালথায় ইয়াবাসহ আটক ২
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- মাদারীপুরে গ্রেফতারের ভয়ে ১৯ পিস ইয়াবা গিলে খেয়ে ফেললো যুবক
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি টিচিং হাসপাতাল উদ্বোধন
-1.gif)








