লেবুর হালি নেমেছে ২০ টাকায়
স্টাফ রিপোর্টার : চলতি রমজান শুরুর আগেই লেবুর দাম বেড়েছিল লাফিয়ে লাফিয়ে। শেষ দফায় প্রথম রোজায় লেবুর হালি ৮০ টাকা পর্যন্ত ওঠে। ছোট ও মাঝারি আকারের প্রতি হালি লেবুর দাম ছিল ৫০ থেকে ৬০ টাকা। তবে মাত্র চারদিনের ব্যবধানে এই দামে মিলছে এক ডজন লেবু। আর প্রতি হালি লেবু পাওয়া যাচ্ছে ২০ টাকায়।
বুধবার (২৯ মার্চ) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ছোট ও মাঝারি আকারের প্রতি ডজন লেবু বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। প্রতি হালি বিক্রি হচ্ছে ২০ টাকায়। এছাড়া বড় আকারের লেবুর হালি ৩০ টাকায় নেমেছে।
বিক্রেতারা বলছেন, বাজারে লেবুর সরবরাহ বেড়েছে। আবার দাম চড়া থাকায় গত কয়েকদিন বিক্রিও ছিল কম। কারণ দামের কারণে এবার লেবু কেনায় ক্রেতাদের আগ্রহও কমেছে। ফলে চাহিদা কমে যাওয়ায় লেবুর দাম পড়ে গেছে।
রামপুরা, মেরুল ও বাড্ডা এলাকা ঘুরে দেখা গেছে, কোথাও কোথাও দাম একটু বেশি চাইলেও দরদাম করে প্রতি হালি লেবু ২০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।
রামপুরা বাজারের লেবু বিক্রতো মজনু মিয়া বলেন, ঠিক এই আকারের (মাঝারি আকারের) লেবু রোজার প্রথম দিন ৫০ থেকে ৬০ টাকা হালি বিক্রি করেছি। এখন সেই একই লেবু ২০ টাকা হালিতেও অনেকে নিতে চাইছে না। তাই এক ডজন ৫০ টাকা দরে বিক্রি করছি।
রাজধানীর বাজারগুলোতে আজ লেবুর প্রচুর সরবরাহ চোখে পড়ে। এছাড়া পাড়া মহল্লা ও রাস্তার পাশে ভ্যানে বা ঝুড়িতে করে অনেক বিক্রেতাকে লেবু বিক্রি করতে দেখা যায়। এসব ব্যবসায়ীরা ফেরি করে লেবু ও অন্যান্য পণ্য আরও কম দামে বিক্রি করছেন।
কয়েকজন ক্রেতা–বিক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, রোজায় বাড়তি দাম পাওয়ার আশায় অপরিপক্ব অবস্থায় বাজারে প্রচুর লেবু নিয়ে আসেন অনেক ব্যবসায়ী। এ কারণে লেবুতে যে পরিমাণ রস পাওয়ার কথা তা মিলছে না। ফলে সেগুলো বিক্রি হয়নি। এছাড়া নতুন করে মৌসুমি লেবু আসছে। সবমিলিয়ে এখন লেবুর সরবরাহ বেশ ভালো, চাহিদার তুলনায় বেশি।
(ওএস/এসপি/মার্চ ২৯, ২০২৩)
পাঠকের মতামত:
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- হাসপাতালে মির্জা আব্বাস
- ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ
- ‘জুনে চালু হবে ই-হেলথ কার্ড’
- হাইকোর্টের রায় বহাল, কন্টেইনার টার্মিনাল নিয়ে লিভ টু আপিল খারিজ
- যুক্তরাষ্ট্র থেকে এলো ৫৮ হাজার টন গম
- রাষ্ট্রপতিকে অভিশংসনসহ ৩ দাবিতে সংসদের সামনে এনসিপির অবস্থান
- ভরিতে সোনার দাম কমলো ৩৩২৪ টাকা
- ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল
- সংসদে স্পিকার নির্বাচিত হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন
- ‘দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো’
- মোহাম্মদ জহিরউদ্দিন পাকিস্তান সরকার প্রদত্ত খেতাব বর্জন করেন
- টাঙ্গাইলে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- রাজৈরে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়া পাঠিয়ে টাকা আত্নসাৎ
- সালথা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নড়াইলে নিজের চালিত ট্রলি চাপায় চালক নিহত
- দিনাজপুরে লাচ্ছা সেমাই তৈরির ধুম
- স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড
- টুঙ্গিপাড়ায় নববধূর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ, ৬ লাখে মিমাংসা
- ৩০টি বসতঘরে আগুন, ভাঙচুর লুটপাট, ঘটনাস্থলে ডিআইজি, পুরুষশূণ্য গ্রাম
- রমজান উপলক্ষে নড়াইলে সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু
- সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন
- পুরাতন সাতক্ষীরার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
- মুকসুদপুরে কলেজছাত্র সিয়াম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন বিক্ষোভ
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- সংসদে স্পিকার নির্বাচিত হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো’
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- যুক্তরাষ্ট্র থেকে এলো ৫৮ হাজার টন গম
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
-1.gif)








