একাত্তরের এক নৃশংসতা
দেবেশ চন্দ্র সান্যাল
তদানীন্তন পাবনা জেলার সিরাজগঞ্জ মহকুমা (বর্তমানে জেলা) শাহজাদপুর উপজেলার পোঁতাজিয়া গ্রামের প্রণতি মৈত্রের বিবাহ হয়েছিল পাবনা জেলার কাশিনাথপুর থানার কাবারী খোলা গ্রামে। স্বামীর নাম- প্রভাত কুমার মৈত্র, পিতা-অমূল্য চরণ মৈত্র, মাতা-সুরুচি বালা মৈত্র এর সাথে। এলো ১৯৭১ সাল। ২৫ মার্চ’৭১ থেকে পাকিস্তানি সৈন্যরা তাদের এদেশীয় দোসর রাজাকার, আলবদর, আলশামস ও অন্যান্য স্বাধীনতা বিরোধীদের সহযোগিতায় সারা দেশ ব্যাপী জ্বালাও, পোড়াও, হত্যা, গণহত্যা, নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ, জোর করে ধর্মান্তর করন, লুটতরাজ, চাঁদা বাজি ও অন্যান্য মানবতা বিরোধী নৃশংসতম কাজ করলো। তখন মৃত্যুঞ্জয়ী প্রভাত কুমার মৈত্র ছিলেন চাপাইনবাবগঞ্জ জেলা ফুড অফিসের ইন্সপেক্টর। বাসা নিয়ে থাকতেন চাপাইনবাবগঞ্জ শহরে।
৩ মে’৭১ দিনে কয়েক জন স্বাধীনতা বিরোধীর সহায়তায় পাকিস্তানি হানাদার সৈন্যরা তাঁকে গ্রেফতার করলো। প্রকাশ্য দিবা লোকে জঘন্যতম অত্যাচার ও নির্যাতন করলো। কয়েক দিন নাটোর ও রাজশাহী জেল খানায় আটকে রাখলো। রাজশাহী থেকে নিয়ে এলো ঢাকা কেন্দ্রীয় জেলখানায়।
একদিন প্রভাত কুমার মৈত্রকে পাকিস্তানি হানাদার সৈন্যরা জেলখানা থেকে বের করে নিয়ে গেল। এর পর আর প্রভাত কুমার মৈত্রের করুন পরিনতির কথা জানা যায় নাই। ১৬ ডিসেম্বর’৭১ পাকিস্তানি হানাদার সৈন্যদের আত্ম সমপর্ণের মাধ্যমে দেশে বিজয় দিবস এলো। এলেন না প্রভাত কুমার মৈত্র। ঢাকায় রায়ের বাজার বধ্যভূমি, মিরপুর জল্লাদ খানা ও অন্যান্য বধ্যভূমিতে খোঁজ করেও তাঁর লাশ পাওয়া যায় নাই। প্রভাত কুমার মৈত্রের স্ত্রী প্রণতি মৈত্র (রানী গোস্বামী) তাঁর দুইটি শিশু কন্যা (১) মনিষা মৈত্র ও (২) শুভ্রা মৈত্র কে নিয়ে অসহায়ের মত এসে আশ্রয় নিলেন একমাত্র ভাই পোঁতাজিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অনন্ত লাল গোস্বামীর পরিবারে। আশায় বুক বেঁকে থাকলেন প্রভাত কুমার মৈত্র ফিরে আসবেন ভেবে। তিনি বিধবার বেশ ধরলেন না।
স্বামীর মঙ্গল কামনায় শাখা সিন্দুর ব্যবহার করতে থাকলেন। বোন আর ভাগ্নিদের ভরন পোষন আর দায়িত্ব পালনের জন্য আজীবন বিবাহ করলেন না অনন্তলাল গোস্বামী। পঞ্চাশ বছর অপেক্ষা করার পরও যখন ফিরে এলেন না প্রভাত কুমার মৈত্র তখন তাঁর স্ত্রী প্রণতি মৈত্র সনাতন ধর্ম রীতি অনুসারে শাখা ভেঙ্গে শ্রাদ্ধাদি করে বিধবার বেশ ধরলেন। প্রভাত কুমার মৈত্র ছিলেন অত্যন্ত মেধাবী, পরোপকারী ও ধার্মিক। পাকিস্তান আমলে যখন পাকিস্তানি বাঙালিদের এ দেশে তেমন চাকরি হতো না তখন তিনি নিয়োগ পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে ফুড ইন্সপেক্টর পদের চাকরি পেয়েছিলেন। স্বামী আসবেন- ভাবতে ভাবতে দুশ্চিন্তা আর শোকে দুঃখে ২১.০৭.২২ ইং তারিখে প্রনতি মৈত্র চলে গেলেন না ফেরার পথে। রেখে গেছেন দুই পিতা- মাতাহীন কন্যা মনীষা মৈত্র ও শুভ্রা মৈত্র কে। মনীষা মৈত্র ও শুভ্রা মৈত্র জ্ঞান হওয়ার পর তাদের বাবাকে দেখে নাই। জীবনে বাবা বলে ডাকতে পারে নাই। তারা আজো বিশ্বাস করতে পারে না তাদের বাবা মারা গেছেন।
লেখক : বীরমুক্তিযোদ্ধা।
পাঠকের মতামত:
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'শেখ মুজিব দেশ ও জাতির শত্রু'
- সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাস লিকেজে মৃত্যু বেড়ে ৮
- ঈশ্বরদী জংশনে মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
- কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি অলিম্পিকবার ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন সোনালী অতীত ক্লাব
- ১৫ আগস্ট ও শেখ হাসিনার ফেরা ঘিরে সাতক্ষীরায় ছাত্রলীগের মিছিল
- বঙ্গবন্ধুর ৫১ তম শাহাদাত বার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার
- ‘শিক্ষা শুধু একাডেমিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়’
- ‘১৮ বছর অনেক আন্দোলনের পর আমরা গণতন্ত্র পেয়েছি’
- কানাইপুরে একাধিক বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি নায়াব ইউসুফ
- প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আ.লীগ নেতা রাসেল
- বাগেরহাটে ইয়াবাসহ মাদককারবারী গ্রেপ্তার
- নোয়াখালীতে হাঁটু পানিতে দাঁড়িয়ে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
- চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ
- গণমাধ্যমে বক্তব্য চাইলেই ক্ষেপে যান সাতক্ষীরার ডিসি কাউসার আজিজ
- ঈশ্বরদীতে স্কুল শিক্ষার্থীদের জন্য পারমাণবিক বিজ্ঞান শিক্ষা কর্মসূচি ও ভ্রাম্যমাণ বিজ্ঞান জাদুঘর প্রদর্শনী
- ৭০০ কলাগাছে কীটনাশক স্প্রে, ৪ লাখ টাকার ক্ষতি
- জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উপহার সামগ্রী পেল নারী ফুটবলাররা
- গ্রিড আছে, আলো নেই: দায় কার?
- চন্দ্রঘোনা কেপিএমে ৯৫ কর্মীর পদোন্নতি
- পাংশায় মাকে হত্যার অভিযোগ মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে
- সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণে ৫ শ্রমিক নিহত
- বিদ্যুৎ-গ্যাস সংকটে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে জামায়াতের নিন্দা
- মেসির বাবার মৃত্যুতে নেইমারের হৃদয়ছোঁয়া বার্তা
- আরসিইপিতে যোগ দিতে অস্ট্রেলিয়ার সমর্থন চেয়েছে বাংলাদেশ
- মেধাবীরাই বদলাবে রাজনীতি
- পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন স্বপ্ন-সৌখিন
- বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে গ্রামীণফোনের ‘আগামীর চোখে বাংলাদেশ’
- ‘বাজি’ দিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা
- শরতের কাশফুল বাংলার প্রকৃতির সাদা শোভা
- কুমিল্লায় বিধবা আনোয়ারা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল-আমিন গ্রেফতার
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- শ্রীনগরে ভাইস চেয়ারম্যান প্রার্থী এড.কামরুল হাসানের উঠান বৈঠক অনুষ্ঠিত
- মানুষ এবং বৈষম্য অসুখ
- অনুমোদন নেই, তবুও সীমানা প্রাচীর ভেঙে গেইট নির্মাণের দাবি
- প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিবারের সাক্ষাত
- ৮ ডিসেম্বর লোহাগড়া হানাদার মুক্ত দিবস
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি
- জাকসু নির্বাচনে ছাত্রদলের ভোট বর্জন
- লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
- বাংলাদেশের প্লাস্টিক পণ্য রপ্তানি বেড়েছে ২৬ শতাংশ
- ভৈরবে হিন্দু সম্প্রদায়ের শ্মশানগুলোর নাজুক চিত্র
- সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাস লিকেজে মৃত্যু বেড়ে ৮
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








