স্বপ্ন বিনির্মাণে ওরা ৬ জন
শেখ ইমন, শৈলকুপা : গেদু, সবদুল, তুফানে, ইরফানে, সাহেব আলী মেম্বর, ফিরোজ ভাই। এগুলো আলাদা আলাদা কোন ব্যক্তির নাম নয়! একজনেরই এত নাম। তবে সেটা অভিনয়তে। তবে আসল নাম কাবির ফয়সাল। বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার দোগাছী গ্রামে। পড়ালেখার পাশাপাশি করছেন কনটেন্ট ক্রিয়েট। রয়েছে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। তা থেকে যা আয় হচ্ছে তা দিয়ে নিজে চলছেন,চালাচ্ছেন তার টিমে কাজ করা আরো কয়েকজন যুবককে। তাদের তৈরি ভিডিও দেখে রোজ দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ আসছেন তাদের সাথে দেখা করতে।
শুরুটা মঞ্চনাটক, গান-বাজনা দিয়ে। তবে করোনা মহামারীতে বন্দিজীবনে কিছু একটা করার ইচ্ছা জাগে তার মনে। সেই ইচ্ছা থেকেই খুলে ফেলেন ‘আজাইরা পাবলিক’নামে ইউটিউব চ্যানেল। শুরু করেন ঝিনাইদহের আঞ্চলিক ভাষায় কন্টেন্ট নির্মাণ। সাথে যুক্ত করেন আরো প্রায় ১০ জনকে। কেউ তার সাথে অভিনয় করেন,কেউ করেন ভিডিও এডিটিং আবার কেউ ক্যামেরার পেছনে কাজ করেন। এভাবেই শুরু হয় তার স্বপ্নের যাত্রা। নানা হাস্যরসাত্বক কন্টেন্ট বানানোর ২৮ দিনের মাথায় আয় শুরু হয়। এরপর আস্তে আস্তে আরো কয়েকটি মাধ্যম থেকে টাকা আয় করেন তারা। বর্তমানে ‘আজাইরা পাবলিক’ ইউটিউব ও পেজ থেকেই মাসে আয় করেন লক্ষ লক্ষ টাকা। যা তার টিমে কাজ করা প্রত্যেকের ভাগ করে দেওয়া হয়।
কন্টেন্ট ক্রিয়েটর কাবির ফয়সাল জানান, ২০১৭ সালে জেলা স্কুল থেকে এসএসসি ও ২০১৯ সালে ঝিনাইদহ কেসি কলেজ থেকে এইচএসসি পাশ করে ও কলেজেই অনার্স ২য় বর্ষে পড়ালেখা করছেন। পড়ালেখার পাশাপাশি করছেন কন্টেন্ট ক্রিয়েট। আর তা দেখছেন ঝিনাইদহ সহ সারা দেশের মানুষ। ভিডিও শেষে নানারকম মন্তব্য করছেন তারা। বর্তমানে তার সাথে মূল চরিত্রে অভিনয় করছেন ৬জন। ভিডিও ধারণ,এডিটিংয়ে রয়েছে আরো ৩ জন।
‘আজাইরা পাবলিক’র গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন জনি ইসলাম,তিনি একইসাথে অভিনেতা, পরিচালক, গল্প লেখক। চাকরীর পাশাপাশি ছুটির দিনে সময় দেন ভিডিও নির্মাণে।
কথা হয় আজাইরা পাবলিকে অভিনয় করা অনিকেত অনিকের সাথে। তবে এই নামে তাকে অনেক কম লোকই চেনে। তার পরিচিত নাম ‘কুরবান চা’। তিনি জানান, পড়ালেখা ছেড়ে দিয়েছেন কিছুদিন। এখন পুরোটা সময়ই ব্যায় করছেন ভিডিও তৈরিতে। মাস শেষে যা আয় হচ্ছে তা দিয়ে নিজে চলছেন,পরিবারকেউ সাহায্য করতে পারছেন।
আরেক অভিনেতা স্মার্ট স্বাধীন বলেন, রোজ সকালে ঘুম থেকে উঠেই যান মাঠে। এরপর বেলা ১০টার দিকে মাঠের কাজ শেষ করে বাইসাইকেল নিয়ে ছোটেন নারকেলবাড়িয়া এলাকা থেকে ৪ কিলোমিটার দুরে অবস্থিত দোগাছী গ্রামে। তারপর সারাদিন স্যুটিং শেষে রাতে ফেরেন বাড়িতে। এভাবেই চলে যাচ্ছে তার জীবন।
জীবন মাহমুদ,তিনিও এই টিমের জনপ্রিয় চরিত্র, তার সাথে কথা বললে তিনি জানান, পড়ালেখার পাশাপাশি সময় দেন ভিডিও নির্মাণে। অল্পদিনেই ভাল জনপ্রিয়তা পেয়েছেন। ভবিষ্যতে আরো ভাল কিছু করবেন বলে আশা করছেন।
‘আজাইরা পাবলিক’ চ্যানেল ও পেজের কর্ণধর কাবির ফয়সাল বলেন, তাদের বিস্তৃত পরিকল্পনা। টাকা রোজগার করে শুধু নিজেদেরই না, সমাজের গবীর-অসহায়দের পাশেও দাঁড়াবেন । যার জন্য একটি ফান্ড তৈরির কাজ চলছে। আশা করছেন তাদের এই চেষ্টা হাজারো মানুষের মুখে হাসি ফোটাবে।
(এসআই/এসপি/আগস্ট ২১, ২০২৩)
পাঠকের মতামত:
- সারাদেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু
- ‘মুজিবনগরে বাংলাদেশের পক্ষ হতে ১৮ দফা নির্দেশনা জারি করা হয়’
- এসএসসি পরীক্ষায় যান চলাচলে বিশেষ নির্দেশনা
- গোপালগঞ্জে বিএনপি নেতাকে সময়িক বহিস্কার
- কালিগঞ্জে জমি নিয়ে বিরোধে মা ও ছেলেকে পিটিয়ে জখমের ঘটনায় নিরাপত্তাহীনতায় পরিবার
- পাংশায় সাপের কামড়ে যুবকের মৃত্যু
- টুঙ্গিপাড়ায় বিধবা নারী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- হাজারীবাগে বাড়ছে মাদকের ‘হটস্পট জোন’
- সরকারের ২ মাসে সংকট আর নাটক বেশি হয়েছে : নতুনধারা
- সাতক্ষীরায় বিপুল পরিমান ইয়াবাসহ আটক ১
- বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু
- নড়াইলে জেলা ও দায়রা জজের বাড়ি থেকে সিসি ক্যামেরা চুরি
- নিজের স্ত্রীকে নিয়ে গেছেন দাবি অভিযুক্তের
- আমরা শূন্য থেকে শুরু করেছি, তহবিলে পর্যাপ্ত টাকা নেই: মুক্তিযুদ্ধমন্ত্রী
- ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা
- এস কে এ এম ইকবাল সভাপতি, খান মোহাম্মদ সিরাজুল হক সাধারণ সম্পাদক
- বগুড়ায় প্রান্তিক কৃষকদের সহায়তায় কৃষি প্রণোদনা, পেলেন ১৪২৪ জন
- মাদারীপুরে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- রাজস্থলীতে শ্মশানের পাশে মিলল নবজাতক শিশু, আগলে রেখেছেন পথচারী
- পরকীয়া করতে গিয়ে গণধোলাইয়ের শিকার এএসআই, ভিডিও ভাইরাল
- প্রশাসনকে ব্যবহার করে নিজের জমির শ্রীবৃদ্ধির জন্য দুই ভূমিহীন পরিবারকে উচ্ছেদ
- সালথায় দুই পক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, আহত ২৫
- তিস্তার চরাঞ্চলে বাম্পার ফলন, তবুও কৃষকের হাহাকার
- ডিসি অফিসের কর্মচারীর বিরুদ্ধে কাপাসিয়ায় মানববন্ধন
- ‘দুই মাসে প্রধানমন্ত্রীর পদক্ষেপে সরকারের ওপর জনগণের আস্থা ফিরেছে’
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- পলাশবাড়ীতে ইউপি চেয়ারম্যান কর্তৃক রাস্তার গাছ কর্তনের অভিযোগের তদন্ত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- শরীয়তপুরের ৩টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- মেহেরপুরে ৭০১৯৪ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- ‘বিশ্বাসই হলো অর্থনীতির আসল মুদ্রা’
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- রোনালদোকে ঘিরে সৌদি ট্যুরিজমের বৈশ্বিক ক্যাম্পেইন
-1.gif)








