পর্যটক আগমনে মুখরিত রাঙামাটি, খালি নেই হোটেল-মোটেল
রিপন মারমা, রাঙামাটি : টানা ছুটিতে পর্যটকরা ছুটে আসছেন হ্রদ-পাহাড়ের হিমেল হাওয়া আমেজ উপভোগ করতে পর্যটন শহর রাঙামাটিতে এখন পর্যটকদের আগমনে মুখরিত। খালি নেই শহরের কোনো হোটেল-মোটেল। শহরের সব পর্যটন স্পট, হোটেল-মোটেল ও রেস্তোরাঁ এখন পর্যটকদের দখলে। ব্যবসাও বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানগুলোর। স্থানীয়দের হাতে তৈরি তাঁত ও টেক্সটাইল পণ্যের দোকানেও পর্যটকদের ভিড় লক্ষ করা গেছে।সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা ও সব মিলে সরকারি চার দিনের ছুটি পাওয়ায় এবার পর্যটকের চাপ বেড়েছে। এদিকে হঠাৎ করে পর্যটকের চাপে শহর ও মেঘের রাজ্য সাজেকের হোটেল-মোটেল ও কটেজের কোনও রুম আর খালি নেই। প্রায় শতভাগ বুকিং হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বুধবার (৫ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা, শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি ও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুধবার থেকে সরকারি ছুটি শুরু হয়। শুধুমাত্র বৃহস্পতিবার একদিন ছুটি নিতে পারলেই পরের আরও তিন দিন ছুটি কাটানো সম্ভব হচ্ছে। এ সুযোগে সব মিলে প্রায় পাঁচ দিনের ছুটি নিয়ে অনেকেই মঙ্গলবার রাত থেকেই রাঙামাটিতে আসতে শুরু করেন। আবার অনেকে বৃহস্পতিবার ছুটি না পাওয়ায়, শুক্রবার আসবেন, এমন বুকিংও রয়েছে প্রচুর হোটেল মোটেল রেস্তোরাঁতে।
সিলেট থেকে রাঙামাটি ঘুরতে এসেছেন মো. ইউনুস আলী তিনি জানান, আমি এর আগেও অনেকবার রাঙামাটি এসেছি, তবে শীতের সময় রাঙামাটি অনেকবার এসেছি তখন দেখতে পেয়েছি শীতের সময়ে একেবারেই আলাদা। এখানকার পাহাড়ে শীতের সকালে মনে হয় মেঘের রাজ্যে ভেসে আছি। বিশাল কাপ্তাই হ্রদ ও পাহাড় দেখে সত্যিই আমি মুগ্ধ হয়েছি তাই সেইজন্য এবারে শীত না আসার আগে বন্ধের দিনে আবার রাঙামাটি আসলাম। এখন মনে হচ্ছে প্রতিবছরই রাঙামাটি আসতে হবে। ঢাকা থেকে আসা এক দম্পতি জানান, পাহাড় ও হ্রদের সৌন্দর্য দেখতে এ প্রথম রাঙামাটি আসা। সত্যিই সব কিছুই সুন্দর লাগছে। যেন প্রকৃতি দুহাতে রাঙামাটিকে সাজিয়েছে। তবে পর্যটন অবকাঠামো আরও উন্নত হলে পর্যটকরা বেশি আকৃষ্ট হতেন।
রাঙামাটির হোটেল স্কয়্যার পার্কের মালিক মো. নেওয়াজ উদ্দিন মুটোফোনে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, অন্য সময়ের তুলনায় শীতকালে পর্যটক বেশি থাকে। তবে এবারে ভিন্ন রুপের পরিনত হয়েছে শীত না আসার আগে পর্যটকদের ভীর
তার মধ্যে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা ও সব মিলে সরকারি চার দিনের ছুটি পাওয়ায় এবার পর্যটকের চাপ বেড়েছে।
টানা ছুটিতে দীর্ঘদিন পর আবারও প্রত্যাশা অনুযায়ী পর্যটক আসছে। ৩ তারিখ থেকে শতভাগ বুকিং চলছে। আর এই টানা ছুটিতে আরও বেশি বুকিং বেড়েছে। আমাদের ৯ তারিখ পর্যন্ত কোনও রুম খালি নেই। আশা করছি যারা ইতোমধ্যে এসেছেন বা আসবেন সবাইকে ভালো সার্ভিস দিতে পারবো।
সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ন দেব বর্মন মুটোফোনে জিজ্ঞেস করা হলে তিনি বলেল, সাজেকে বৃহস্পতিবার ও শুক্রবার প্রায় আনুমানিক ১২০০ গাড়ি প্রবেশ করেছে। এসব গাড়িতে সব মিলে প্রায় সাত হাজার পর্যটক এসেছেন। প্রথমদিকে সড়কে কিছুটা সমস্যা থাকলেও এখন সব কিছু স্বাভাবিক হয়েছে বলে জানান তিনি।
সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সূত্রে জানা গেছে, সেখানকার ১১২টির মতো রিসোর্ট-কটেজের সব কক্ষ আগাম ভাড়া হয়ে গেছে। সাজেকে এসব রিসোর্ট-কটেজে দৈনিক সাড়ে তিন হাজারের বেশি পর্যটক থাকতে পারেন। এছাড়া বিভিন্ন বাড়ি ও তাবুতে বেশ কিছু পর্যটক রাত্রি যাপন করেন।
রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া বলেন, টানা সরকারি ছুটিতে আমাদের প্রায় ৯০ ভাগ বুকিং হয়েছে। আশা করছি শুক্রবারে মধ্যে শতভাগ হবে। কারণ পরের আরও তিন দিন ছুটি রয়েছে। এ ছুটিকে কাজে লাগিয়ে পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধবদেরকে নিয়ে অনেকেই আসছেন রাঙামাটিতে
(আরএম/এএস/অক্টোবর ০৭, ২০২২)
পাঠকের মতামত:
- 'শেখ মুজিবুর রহমান সাতকোটি বাঙালির নেতা'
- কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীকে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা
- কাপ্তাইয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
- শহীদ ক্যাডেটের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- ‘ফরিদপুরকে অত্যাধুনিক শান্তিময় শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চাই’
- রাজবাড়ীতে ১২০১ নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ
- মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, কিশোর নিহত
- বগুড়ায় লক্ষ্মী মন্দিরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
- ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য
- ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
- সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- ঈশ্বরদীতে সাবেক এমপিকে বহিষ্কারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন
- দিনাজপুরে ওজনে কম ও লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
- কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে ‘ইংলিশ বুস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন
- ‘সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন’
- রেকর্ড ১৩১ কোটি রুপি বোনাস পাচ্ছে বিশ্বকাপজয়ী ভারতীয় দল
- ‘অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে’
- অনিয়মে নিয়োগ, বিটিআরসির ২৯ জনের বিষয়ে ব্যবস্থা নিতে রুল
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- ‘জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
-1.gif)








