সুন্দর ত্বক চান ? তাহলে খাবারগুলো এড়িয়ে চলুন
নিউজ ডেস্ক : সুস্থ ত্বক সৌন্দর্যের প্রতীক। ত্বকের রঙ যেমনই হোক, ত্বক যদি ভালো থাকে তাকে দেখতে এমনিতেই ভালো লাগে। তাই ত্বকের রঙ নিয়ে দুশ্চিন্তা না করে ত্বক কীভাবে ভালো রাখা যায় তাই ভাবা উচিৎ। সে কারণেই ত্বকের যত্নে আমরা সব চাইতে বেশি কাজ করে থাকি। সঠিকভাবে ত্বক পরিষ্কার রাখা, ত্বকের নানা সমস্যা থেকে ত্বককে মুক্ত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেন অনেকেই।
কিন্তু আপনি জানেন কি, প্রতিদিনের খাদ্যতালিকায় এমন কিছু খাবার রয়েছে যা আপনার সকল চেষ্টা বৃথা করে দিচ্ছে? সুস্থ সুন্দর ত্বক পেতে চাইলে এই ধরণের খাবার থেকে যতোটা সম্ভব দূরে থাকাই শ্রেয়। আজ চলুন তাহলে চিনে নিন ত্বকের জন্য ক্ষতিকর সেই খাবারগুলোকে। ত্বকের ভালো চাইলে মোটেও খাবেন না যে খাবারগুলো
অতিরিক্ত লবণ
অনেকেই খাবারে লবণ বেশি খান। আবার অনেকে খাবারের সাথে প্লেটে আলাদা করে খানিকটা লবণ নিয়ে নেন। এটি দেহের পাশাপাশি ত্বকের জন্যও মারাত্মক ক্ষতিকর একটি কাজ। অতিরিক্ত লবণের সোডিয়াম দেহে বাড়তি লিক্যুইড তৈরি করে যা ত্বক ঝুলে পরার জন্য দায়ী। এছাড়াও এই বাড়তি লবণ ত্বকের নিচে এসে জমা হয়ে ত্বকের টিস্যু নষ্ট করে ফেলে। তাই অতিরিক্ত লবন আছে এমন খাবার যেমন, পাঁপড়, আচার, চিপস, টিনজাত খাবার খাওয়া একেবারে বন্ধ করে দিন।
যে খাবারগুলো দেহকে পানিশূন্য করে
দেহে পানিশূন্যতা হলে ত্বকের ওপর মারাত্মক প্রভাব পড়ে। ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে পড়ে, ত্বকে বলিরেখা পড়ে যায়। কফি, চিনি সমৃদ্ধ খাবার, ফ্রাইড খাবার, ফাস্ট ফুড ধরনের খাবার ইত্যাদি খেলে দেহে পানিশূন্যতার সৃষ্টি হয়। তাই এই জাতীয় খাবার থেকে দূরে থাকাই ভালো।
ক্যাফেইন সমৃদ্ধ খাবার
ক্যাফেইন সমৃদ্ধ খাবার অতিরিক্ত খাওয়া ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর। ক্যাফেইন দেহে কারটিসোল উৎপন্ন করে যা ত্বকের দ্রুত বুড়িয়ে যাওয়ার জন্য দায়ী। এবং ক্যাফেইন সমৃদ্ধ খাবার দেহকে পানিশূন্য করে ফেলে ত্বকে বয়সের ছাপ তথা বলিরেখা তৈরি করে। তাই ত্বকের সুস্থতা চাইলে খুব বেশি ক্যাফেইন সমৃদ্ধ খাবার খাবেন না।
অ্যালকোহল
অ্যালকোহল এবং অ্যালকোহল সমৃদ্ধ খাবারের কারণে ভ্যাসোডিলাটেশন ঘটে সোরিয়াসিস তীব্র পর্যায়ে নিয়ে যায়। এছাড়াও অতিরিক্ত অ্যালকোহল পানের ফলে দেহে অ্যান্টি-ডিউরেটিক হরমোনের নিঃসরণ করে যা দেহকে ডিহাইড্রেট করে ফেলে। এতে ত্বকের মারাত্মক ক্ষতি হয়।
উচ্চমাত্রার গ্লাইসেমিক সমৃদ্ধ খাবার
যে কোনো ধরণের বেকড খাবার ও টিনজাত প্রসেসড খাবারে থাকে এই গ্লাইসেমিক উপাদান যা রক্তের সুগারের মাত্রার বিপুল তারতম্যের জন্য দায়ী। এতে করে অনেক বেশি ইনসুলিন ও আন্ড্রোজেনের নিঃসরণ ঘটে যা ত্বকের নিচে মেদ জমা, মৃত কোষ উৎপাদন এবং ত্বকের ব্রণের সমস্যা হতে সহায়তা করে।
অতিরিক্ত চিনি সমৃদ্ধ খাবার
চিনি সমৃদ্ধ খাবার অতিরিক্ত খাওয়া হলে তা ত্বকের ওপর মারাত্মক প্রভাব ফেলে থাকে। রক্তে সুগারের মাত্রা বেড়ে যাওয়ার কারণে এটি ত্বকের নিচে রক্ত সঞ্চালনে বাঁধা দেয়। এতে ত্বক নিষ্প্রাণ হয়ে যায়, ত্বকের ইলাস্টিসিটি নষ্ট হয়ে যায় এবং ত্বকে নানা সমস্যা দেখা দেয়। শুধুমাত্র চিনিই নয়, অতিরিক্ত গুড় এবং মধু খাওয়াও ত্বকের জন্য ক্ষতিকর।
বোতলজাত পানীয়
বোতলজাত যেসকল পানীয় আমরা সফটড্রিংকস হিসেবে পান করে থাকি তা আমাদের ত্বকের মারাত্মক ক্ষতির কারণ হিসেবে ধরা যায়। ত্বক ঝুলে পড়া, ত্বকে বয়সের ছাপ ফেলা ইত্যাদির মূল কারণ খুব বেশি সফটড্রিংকস পান করা। এগুলো থেকে দূরে থাকুন।
লাল মাংস
লাল মাংস খাওয়া দেহের জন্য যতোটা ক্ষতিকর তেমনই ক্ষতিকর ত্বকের জন্যেও। লাল মাংস খেলে দেহে ইনফ্লেমেটরি রিঅ্যাকশান বেড়ে যায়। এছাড়াও লাল মাংসের স্যাচ্যুরেটেড ফ্যাট রেডিকেলে সৃষ্টি করে। তাই লাল মাংস থেকে দূরে থাকুন।
তেলে ভাজা খাবার এবং হাইড্রোজেনেটেড ফ্যাট
খুব বেশি তেলে ভাজা খাবার এবং হাইড্রোজেনেটেড ফ্যাট যেমন ঘি, চর্বি ইত্যাদি ফ্যাটি এসিডের অক্সিডাইজেশন ঘটায় এবং দেহের ভিটামিন ই ও ওমেগা৩ ফ্যাটি এসিড জাতীয় অ্যান্টিঅক্সিডেন্ট নষ্ট করে দেয়। ফলে ত্বকের ইলাস্টিসিটি নষ্ট হয়ে যাওয়া, ত্বকের টিস্যু শুকিয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। তাই খুব বেশি তেলে ভাজা খাবার থেকে দূরে থাকুন।
আর্টিফিশিয়াল চিনি, রঙ এবং ফ্লেভার
ক্যালরি কম খাওয়ার আশায় অনেকেই আর্টিফিশিয়াল চিনি খেয়ে থাকেন যা ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর। এবং এর পাশাপাশি আর্টিফিশিয়াল চিনি, রঙ এবং ফ্লেভারে যে কেমিক্যাল ব্যবহার করা হয় তা ত্বকের টিস্যুর মারাত্মক ক্ষতি করে। তাই এই জাতীয় খাবার থেকে দূরে থাকুন ত্বকের সুরক্ষায়।
(ওএস/অ/আগস্ট ১৩, ২০১৪)
পাঠকের মতামত:
- ঢাকা স্টেডিয়াম এলাকায় মুক্তিবাহিনী পাকসেনাদের একটি জীপের ওপর আক্রমণ চালায়
- শাশুড়িকে মারধরে থানায় অভিযোগ, সালিসি মীমাংসার পর পাল্টা মামলা ছেলের বউয়ের
- হার্টে দু’টি ছিদ্র, কিডনি ৯৪ শতাংশ অকেজো—বাঁচতে চায় অঙ্কন
- ১২ জনের নাম উল্লেখ করে থানায় মামলা, গ্রেপ্তার ১
- আবারও বাড়ল এলপিজির দাম
- ড্রোন উড়িয়ে নিস্ফল অভিযানের মধ্যেই পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা
- ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম
- বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন সমাবেশ
- কুড়িগ্রামে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মাদ্রাসায় বিক্ষোভ, অধ্যক্ষের পদত্যাগ
- চালকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বিআরটিএ'র প্রশিক্ষণ কর্মশালা
- সামুদা এডিবল অয়েলকে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক
- সালথার কামাইদিয়া স্কুল সড়কের বেহাল দশা, দুর্ভোগে এলাকাবাসী
- গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- বগুড়ায় ফেয়ারডিলের ১৮ বোতলসহ নারী গ্রেপ্তার
- পাওনা টাকা চাইতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী, আটক ২
- কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় যুবককে মারধর
- শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হোক অঙ্গীকার
- জমি নিয়ে বিরোধের জেরে কাশিয়ানীতে হামলার অভিযোগ, আহত মা-ছেলে
- সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে দুই সহোদরের বাড়িতে ভাঙচুর লুটপাট, দুই যুবক আটক
- প্রকৃতি, প্রয়োজন ও প্রজন্ম
- ‘জনগণ নিরাপদে ঘুমাতে না পারলে সেই সরকার দরকার নেই’
- যানজট নিরসনে ‘ইনার সার্কুলার রিং রোড’ নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- সোনাতলায় নাশকতা মামলায় ছাত্রলীগ নেতা সহ ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেপ্তার
- সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
- নানা দাবি নিয়ে নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির মতবিনিময়
- চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ভোমরা স্থলবন্দর দিয়ে আবারো ভারতীয় চাল আমদানি শুরু
- সহকারী থেকে বনে গেলেন ডেন্ডিস্ট, ভুল চিকিৎসার মামলায় গ্রেফতার
- সান্তাহারে তীব্র গরমে পথচারীদের লেবুর শরবত বিতরণ
- চাঁদপুরে বোরো ধান কাটায় ব্যস্ত কৃষক, লক্ষ্যমাত্রা পৌনে ৩ লাখ মেট্রিকটন
- ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- পাছে লোকে কিছু বলে
- লালমনিরহাটে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত
- বৈশাখ
- ড্রোন উড়িয়ে নিস্ফল অভিযানের মধ্যেই পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা
- কলাপাড়া পৌরসভার ২৪ লাখ টাকার হিসাব চাইলেন বিএনপি সভাপতি
- ‘পুরনো আইনে বাংলাদেশকে পরিচালিত হতে দেব না’
- ‘এবার জনগণই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে’
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ক্ষতিগ্রস্ত ফুসফুস নিয়ে আশার আলো দেখাচ্ছেন বিজ্ঞানী সুভাষ সাহা
- ভালুক ও মৌমাছির গল্প
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
-1.gif)








