জীবনসঙ্গীর মধ্যে যে গুণগুলো খুঁজে মেয়েরা ?
নিউজ ডেস্ক : যা পেয়েছি আমি তা চাই না। যা চেয়েছি কেন তা পাই না।’ কিশোর কুমারের এ বিখ্যাত গানের প্রথম দুটি লাইন মিলে যায় অনেকের সঙ্গে। বিশেষ করে মেয়েদের জীবনে। কারণ জীবনের অনেকটা সময় নিজের জীবনসঙ্গীর পছন্দের রূপ কল্পনা করেই কাটিয়ে দেয় মেয়েরা। ছেলেরা বুঝতেও পারেন না জীবনসঙ্গিনী তার মধ্যে কোন গুণটি খুঁজে।
আত্মবিশ্বাস
আত্মবিশ্বাস শুধু একটি শব্দ নয়, একটি শক্তি যা আমাদের জীবনের কঠিন পরিস্থিতিও সহজভাবে মোকাবিলা করতে সাহায্য করে। আত্মবিশ্বাসী পুরুষ নিজের প্রতিটি কাজ সম্পর্কে ধারণা রাখতে পারেন, তারা নিজের আত্মবিশ্বাসের মাধ্যমে নিজের অবস্থান উন্নত করার ক্ষমতা রাখেন। তাই আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বসম্পন্ন পুরুষ নারীদের কাছে সব সময়েই আকর্ষণীয়।
ব্যক্তিত্ব
আন্তরিক থাকুন। স্ত্রীর প্রতি মুগ্ধতা প্রকাশ করুন। দুর্বলতা থাকলে তা স্বীকার করে নিন। তবে আপনার গোপন কথা বলবেন না। স্ত্রী যদি কোনো অর্জনের কথা বলে তাহলে সেটার প্রশংসা করুন। এগুলোই ভালো ব্যক্তিত্বের প্রকাশ। আর একজন নারী সব সময়ই চায় তার স্বামী ব্যক্তিত্ববান হোক। ব্যক্তিত্ববান মানুষ সবার কাছে শ্রদ্ধার পাত্র।
সহযোগী মনোভাব
শুধুমাত্র একপক্ষের ছাড় দেয়া কখনোই একটি সম্পর্ককে বেশিদিন টিকিয়ে রাখতে পারে না। মনে রাখুন, নিজের পরিবার ছেড়ে আসার কষ্ট এবং সেই সঙ্গে নতুন পরিবেশকে মানিয়ে নেয়ার চেষ্টা— এই দুই-ই স্ত্রীর জন্য বেশ কঠিন। এ সময়ে স্ত্রীর জন্য স্বামীর আন্তরিক চেষ্টা এবং ভালোবাসার কোনো বিকল্প নেই। তাই প্রত্যেকটি নারীই চায় তার জীবনসঙ্গী অনেক সহযোগী মনোভাবের হোক।
সঠিক বিচারক
একটি মেয়ে তার জীবনসঙ্গীর কাছে সমর্থনের আশা করেন সব চাইতে বেশি। যে পুরুষ সঠিক সময়ে ন্যায়-অন্যায় বিচার করে নিজের সঙ্গিনীর পক্ষ নিতে দ্বিধাবোধ করেন না তারাই নারীদের কাছে একজন সঠিক জীবনসঙ্গী হিসেবে বিবেচিত হন।
নিরাপত্তার নিশ্চয়তা
নিরাপত্তা হল সুরক্ষিত থাকার অবস্থা। এই সুরক্ষা হতে পারে যে কোনো ধরনের শারীরিক, মানসিক, সামাজিক, আর্থিক, রাজনৈতিক, আবেগকেন্দ্রিক, পেশাগত বা শিক্ষাগত ব্যর্থতা, পরাজয়, ক্ষতি, ভীতি, দুর্ঘটনা ইত্যাদি থেকে। তাই সব সমস্যা এবং বিপদ-আপদের হাত থেকে দূরে থাকতে একজন নারী তার জীবনসঙ্গীর কাছেই প্রথমে যান। তিনি আশা করেন তার জীবনসঙ্গী তাকে সেই সব সমস্যা থেকে মুক্ত রাখার ক্ষমতা রাখে।
মতামতের মূল্যায়ন
আপনার স্ত্রী অবশ্যই চাইবেন আপনি তার পছন্দ-অপছন্দের খোঁজ খবর রাখুন এবং তার মতামতের মূল্য দেবেন। এই জিনিসটি প্রত্যেক মানুষই তার পছন্দের মানুষের কাছে চেয়ে থাকে। নারীরা বেশিভাগ সময়েই নিজের জীবনসঙ্গীর মতামত মেনে নিয়ে থাকেন। তবে সম্পর্কে ভালো-মন্দ বিচার করার ক্ষমতা দু’জনের মধ্যেই থাকা উচিৎ।
(ওএস/অ/আগস্ট ১৪, ২০১৪)
পাঠকের মতামত:
- ভাঙ্গায় বাস চাপায় নিহত ৫ জনের পরিচয় মিলেছে
- আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, হাতের আঙুল উড়ে গেলো যুবকের
- ভুট্টো তেহরান থেকে কাবুল না গিয়ে আকস্মিকভাবে স্বদেশ প্রত্যাবর্তন করেন
- ফরিদপুরে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা
- আমলাদের খিচুড়ি রান্না শিখতে বিদেশ যাওয়ার দিন শেষ: শিক্ষামন্ত্রী
- জমে উঠেছে কাপ্তাই বণিক কল্যাণ সমবায় সমিতির নির্বাচন, প্রচারণায় মুখর প্রার্থীরা
- গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করলেন এমপি বাবর
- ‘বাংলাদেশকে সবুজ-বাসযোগ্য দেশে পরিণত করতে চাই’
- গোপালগঞ্জে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে পুলিশ সদস্যের স্ত্রী নিহত
- আবদুল হাই শিকদারের বই ও আমার বই
- মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
- দিনাজপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় প্রতিহত
- সরকারি জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০
- টানা বর্ষণে ধ্বসে পড়ল কালভার্ট, রাজস্থলীর কয়েকটি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন
- রাঙ্গামাটি-বান্দরবান সড়কে সেতু ধ্বস: দুই জেলার সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন
- টানা বর্ষণে প্লাবিত বাঙ্গালহালিয়া: দেড় হাজার মুরগি পানিতে তলিয়ে খামারির আহাজারি
- নগরকান্দার কমিউনিটি ক্লিনিকে মিলছে না প্রয়োজনীয় ওষুধ
- ‘টমটমে’ স্বাবলম্বী হচ্ছেন হাজারো বেকার যুবক
- নড়াইলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্বোধন
- টানা বৃষ্টিতে সাতক্ষীরা শহরের নিম্নাঞ্চল প্লাবিত
- ফুলপুরে পৌর বিলের জলাবদ্ধতায় দুর্ভোগে মানুষ
- বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের ৭ জরুরি নির্দেশনা
- বৃষ্টির সময় নিরাপদে থাকতে যা করবেন
- বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি
- বৃষ্টির ছড়া
- ‘মুক্তিযুদ্ধের সময় পঞ্চগড়ে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা ওড়ে’
- পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
- কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার
- ভোলার তজুমদ্দিনে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
- শিক্ষকদের ন্যায্য দাবি নিয়ে সংসদে কথা বলার প্রতিশ্রুতি সাংসদ ইকবাল হোসেন অপুর
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
- গোবিন্দগঞ্জে হাত-পায়ে লোহার শিকল বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা
- ‘কোনো বক্তব্য নেই’
- এক পুলিশ কর্মকর্তার প্রভাবে ইদ্রিস মিয়ার জীবন বিপন্ন
- দীঘিনালায় গোলাগুলিতে নিহত ৪
- শেলীনা রশীদ শেলী’র কবিতা
- লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
- আগৈলঝাড়ায় মারামারির ঘটনার ৩ মাস পর একজনের মৃত্যু
- ‘জাতির ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়’
- গাইবান্ধায় তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার বিষয়ক আলোচনা সভা
- আয়না থাকুক ঝকঝকে
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- ভুট্টো তেহরান থেকে কাবুল না গিয়ে আকস্মিকভাবে স্বদেশ প্রত্যাবর্তন করেন
-1.gif)







