জেনে নিন নিজের হৃদয়ের ব্যাপারে অদ্ভুতুড়ে ৭টি তথ্য
নিউজ ডেস্ক : হৃৎপিণ্ড আমাদের শরীরের এমন একটি অঙ্গ যা ছাড়া জীবনধারণের কথা চিন্তাও করা যায় না। শরীরের রক্ত চলাচল প্রক্রিয়া একে ছাড়া অচল। এসব তো আমাদের জানা।
কিন্তু হৃৎপিণ্ড এমন কিছু কাজ করতে সক্ষম যা আমাদের অনেকেরই জানা নেই। আসুন জেনে নেই আমাদের শরীরের ভেতরে লুকিয়ে থাকা এই অঙ্গটির কিছু বিস্ময়কর ক্ষমতা।
হৃৎপিণ্ড নিজে থেকেই স্পন্দিত হতে পারে
আপনার একটি হাত কেটে আলাদা করে নিন। শরীরের বাকি অংশ থেকে আলাদা হয়ে তা নিজে থেকে কিছুই করতে পারবে না। মস্তিষ্কের নিয়ন্ত্রণ ছাড়া চল্বেও না। কিন্তু হৃৎপিণ্ড এদিক থেকে অনেকটা “স্বয়ংক্রিয়” বলা যায়। কারণ শরীর থেকে আলাদা হয়ে গেলেও কিছুটা সময় স্পন্দিত হতে পারে। এমনকি মস্তিষ্কের মৃত্যু ঘটলেও স্বল্প সময়ের জন্য হৃৎপিণ্ড নিজ থেকেই সচল থাকতে পারে। যতক্ষণ পর্যন্ত অক্সিজেনের সরবরাহ থাকে ততক্ষণ পর্যন্ত হৃৎপিণ্ড সচল থাকে।
হৃৎপিণ্ড দিনে মোটামুটি ১ লক্ষ বার স্পন্দিত হয়
আমরা দিনে ১ লক্ষ বার একটি কাজ করতে পারবো? পারবো না। কিন্তু আমাদের হৃৎপিণ্ড কোনো রকম বিরতি না দিয়ে দিনে ১ লক্ষ বারের মতো স্পন্দিত হয়ে যাচ্ছে। সারাদিনে আমাদের রক্ত ধমনি-শিরা-উপশিরার মধ্য দিয়ে প্রায় ৬০ হাজার মাইলের সমান পথ অতিক্রম করে যায়। আমাদের একেক জনের জীবনে গড়ে ৩ বিলিয়ন বার স্পন্দিত হয় একটি হৃদয়।
পুরুষের চাইতে নারীরা হৃদরোগে বেশি মৃত্যুবরণ করেন
যদিও ধারণা করা হয় পুরুষেরা হৃদরোগে বেশি আক্রান্ত হয়ে থাকেন, আসল পরিস্থিতি কিন্তু তার উল্টো। হৃদরোগে বেশিরভাগ সময়ে নারীরা মৃত্যুবরণ করেন।
প্রতি মানুষের হার্ট রেট ভিন্ন
প্রতি মিনিটে যতবার হৃৎপিণ্ড স্পন্দিৎ হয়, তা প্রতি মানুষের জন্ন ভিন্ন। তার বয়স, শারীরিক সুস্থতা, শারীরিক আকার-আকৃতি এবং ঔষধপত্র গ্রহণের ওপরে হার্ট রেট নির্ভর করে। বিশ্রামরত অবস্থায় একজন সাধারণ প্রাপ্তবয়স্ক মানুষের হার্ট রেট থাকে মিনিটে ৬০ থেকে ১০০ এর মাঝে।
রক্তচাপ হলো দুইটি সংখ্যা
যারা রক্তচাপ পরিমাপ করান তারা এটা জানেন বটে। কিন্তু অন্যরা অনেকেই জানেন না যে, দুইটি সংখ্যা দিয়ে রক্তচাপ পরিমাপ করতে হয়। একটি হলো সিস্টোলিক প্রেসার, যখন হৃৎপিণ্ড স্পন্দিত হতে থাকে তখন এই সংখ্যা পরিমাপ করা হয়। আরেকটি হলো ডায়াস্টোলিক প্রেসার, যখন হৃৎপিণ্ড দুইটি স্পন্দনের মাঝামাঝি অবস্থানে স্থির থাকে। সাধারণত সিস্টোলিক প্রেসার থাকে ১২০ এর নিচে, আর ডায়াস্টওলিক প্রেসার থাকে ৮০ এর নিচে।
দুই হাত থেকেই রক্তচাপ মাপা উচিৎ
ডাক্তারের সাথে দেখা করতে যাবার সময়ে বেশিরভাগ মানুষ এক হাত থেকে রক্তচাপ মাপান। কিন্তু দুই হাত থেকেই মাপানো উচিৎ। এতে রোগীর আসল রক্তচাপ নির্ণয় সহজ হয়। এমনকি যেসব মানুষের দুই হাত থেকে পাওয়া রক্তচাপ আলাদা হয়, তাদের হৃদরোগের সম্ভাবনা বেশি থাকে।
জীবনসঙ্গীর মৃত্যু থেকে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে
বয়স্ক মানুষদের স্বামী বা স্ত্রী যখন মারা যান, তখন তাদের হার্ট অ্যাটাকে মৃত্যুর সম্ভাবনা দ্বিগুণ বেড়ে যায়। অন্যান্য হৃদরোগের ঝুঁকিও বেড়ে যায়।
(ওএস/এটি/ এপ্রিল ০৬, ২০১৪)
পাঠকের মতামত:
- 'রাজাকাররা দেশের জন্য অকাতরে জীবন বিলিয়ে দিচ্ছে'
- গোপালগঞ্জ জেলা আ. লীগের সভাপতি মাহবুব আলী খানের দাফন সম্পন্ন
- রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি যাচাইয়ে নিয়ন্ত্রক সংস্থার পরিদর্শন শুরু
- টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধ, বাড়িতে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম
- সার ব্যবসায়ী আতাউর হত্যাকারীদের ফাঁসির দাবি, গ্রেপ্তার ২
- দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা, শ্যামনগরে ৭১টি মন্ডপে চলছে পূজার প্রস্তুতি
- সালথায় বরাদ্দের অর্ধেক সার অন্যত্র বিক্রি করার দায়ে ডিলারকে জরিমানা
- নগরকান্দায় সংবাদ সম্মেলন,সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ
- বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার
- প্রান্তিক মানুষরাই দেশ ও জাতিকে রক্ষা করতে পারে : গোবিপ্রবি উপাচার্য
- আম গাছে ঝুলছিল দিনমজুরের মরদেহ
- সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে সোনাপুর ইউনিয়নে উঠান বৈঠক
- রাজবাড়ীতে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল পিতৃত্ব ও ওয়ারিশের স্বীকৃতি
- সুন্দরবনে জেলে ছদ্মবেশী ৬ হরিণ শিকারী আটক, ফাঁদ-জাল ও নৌকা জব্দ
- রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু
- সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
- দুর্যোগ মোকাবিলায় প্রতিরোধ ও প্রস্তুতিই হোক অগ্রাধিকার
- কালিগঞ্জে পাওনা টাকা না দেওয়ায় দোকানের ৬০ লাখ টাকার মালামাল লুট, বাধা দেওয়ায় তিনজনকে পিটিয়ে জখম
- ভোগদখলে থাকা জমি নিয়ে বিরোধ, জাকিরুলের সংবাদ সম্মেলনের প্রতিবাদ খলিলুরের
- ভাইভা না দিয়েও ফ্যামিলি কার্ড শুমারিতে উত্তীর্ণ বিএনপি নেতার স্ত্রী!
- কাপ্তাইয়ে ক্রীড়া সামগ্রী ও জার্সি উপহার দিলেন সমাজসেবক অজিত কুমার তঞ্চঙ্গ্যা
- সমঝোতার কূটনীতি, সাম্রাজ্যবাদ ও ভূরাজনীতির নির্মম শিক্ষা
- রূপপুরের প্রথম ইউনিটে নভেম্বরের শেষ নাগাদ বিদ্যুৎ উৎপাদনের আশা
- জামালপুরে জমি নিয়ে বিরোধে বাড়িঘরে হামলা-মারধর, থানায় অভিযোগ
- জমি সংক্রান্ত বিরোধে অপপ্রচার, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- উপজেলা ও পৌর বিএনপির দু’টি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ, পাল্টা শো-ডাউন কমিটির নেতাদের
- বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা প্রদান
- ধামরাইয়ে রাস্তা ঘাট এবং ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা
- কেন্দুয়ায় টিউবওয়েলও বরাদ্দ নেই, টাকাও ফেরত নেই
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- পঞ্চগড়ের তেঁতুলিয়ার ৭ ইউনিয়নের নির্বাচন বৃহস্পতিবার
- ভৈরবে আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ফানুস উৎসব থেকে বলছি
- আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরকে শোকজ
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
- জ্যৈষ্ঠের শুরুতে লাল লিচুতে রঙিন ঈশ্বরদী
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
-1.gif)








