ছয় দফা দাবিতে ১০ মিনিট স্তব্ধ ছিল তিস্তার দুই পাড়
মানিক সরকার মানিক, রংপুর : তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন ও তিস্তা চুক্তি সইসহ ছয় দফা দাবিতে বুধবার ১০ মিনিট স্তব্ধ ছিল তিস্তার দুই পাড়। তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের আহ্বানে তিস্তার দুই পাড়ের প্রায় ২৩০ কিলোমিটার জুড়ে হাট-বাজার, দোকানপাট বন্ধ রেখে এই কর্মসূচি পালন করা হয়।
দাবি আদায়ে রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্দায় তিস্তার দুই পাড়ে সকাল থেকেই লোকজন জড়ো হতে থাকেন। ঘড়ির কাঁটায় ঠিক এগারোটা বাজার সাথে সাথেই এসব এলাকার সকল দোকানপাট, বন্দর বন্ধ করে নদীর পাড়ে হাতে হাত ধরে দাঁড়িয়ে নিশ্চুপ হয়ে পড়েন লোকজন। ১০ মিনিটের জন্য স্তব্ধ হয়ে পড়ে সবকিছু।
এসব এলাকার লোকজনের দাবি, তিস্তার কড়াল গ্রাসে সর্বশান্ত হয়ে পড়েছেন তারা। বাপ দাদার ভিটেমাটিটুকু হারিয়ে নি:স্ব এসব লোক অতিসত্ত্বর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ও তিস্তা চুক্তি সইয়ের দাবি জানান। সংগঠনটির সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হাক্কানী রংপুরের পীরগাছা উপজেলার তিস্তার বিভিন্ন পয়েন্টে কর্মসূচিতে অংশ নেন।
এ সময় তিনি বলেন, তিস্তা নদীকে বলা হয় উত্তরের জীবন রেখা। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এ নদীর ওপর দেশের দুই কোটি মানুষ নির্ভরশীল। এ নদী এবং নদীপাড়ের মানুষের জীবন-জীবিকা রক্ষার জন্য দেশীয় এবং আন্তদেশীয় ব্যবস্থাপনা জরুরি।
তিনি বলেন, এই এলাকার মানুষদের বাঁচাতে তিস্তা চুক্তি সই এবং মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সারা বছর পানির প্রবাহ ঠিক রাখা, ভাঙন, বন্যা ও খরায় ক্ষতিগ্রস্ত কৃষকদের স্বার্থ সংরক্ষণ, কৃষক সমবায় ও কৃষিভিত্তক শিল্প কলকারখানা, তিস্তার শাখা প্রশাখা ও উপ-শাখা আগের অবস্থায় সংযোগ স্থাপন এবং দখল ও দুষণমুক্ত করে নৌ চলাচল চালুর ব্যবস্থা করতে হবে।
এছাড়াও পীরগাছার বাংলা বাজারে সংগঠনের স্ট্যান্ডিং কমিটির সদস্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নুরুজ্জামান খান, গঙ্গাচড়া উপজেলার মহিপুরে শেখ হাসিনা সেতুর উত্তর প্রান্ত সংলগ্ন বাজারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও স্ট্যান্ডিং কমিটির সদস্য ড. তুহিন ওয়াদুদ, স্ট্যান্ডিং কমিটির সদস্য মাহমুদুল হক, সাদেকুল ইসলাম, আব্দুন নূুর দুলাল, কাউনিয়া উপজেলার টেপামধুপুরে সাধারণ সম্পাদক শফিয়ার রহমান, কালিরহাটে শামসুল হক, বখতিয়ার হোসেন শিশির, গাইবান্ধার হরিপুরে ছাদেকুল ইসলাম, লালমনিরহাটে তিস্তা পাড়ে স্ট্যান্ডিং কমিটির সদস্য শফিকুল ইসলাম কানু, নীলফামারীর চাপানি বাজারে স্ট্যান্ডিং কমিটির সদস্য সোহেল রানা, আলমগীর হোসেন, জলঢাকার সোহাগের বাজারে শহিদুল ইসলাম বক্তব্য রাখেন। রংপুর বিভাগের তিস্তা পাড়ের মানুষেরা এই কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে অংশ নেন।
(এম/এসপি/মার্চ ২৫, ২০২১)
পাঠকের মতামত:
- ‘চুপচাপ জন্মদিনটা পার করতে ইচ্ছে করে’
- ‘দেশীয় অর্থায়নে সম্পূর্ণ হবে পদ্মা ব্যারেজ’
- ‘ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার’
- ‘পাকিস্তান ক্রিকেটকে তামাশা বানিয়েছে পিসিবি’
- কঙ্গোতে ভয়াবহ আগুন, নিহত ২৯
- ২০২৭ সালের হজের নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত
- মানবজাতির অস্তিত্ব হুমকির মুখে ফেলবে এআই!
- স্বর্ণের দাম আরো কমলো
- ‘বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে’
- ‘আমরা বৈষম্যের শিকার’
- সাতক্ষীরায় পৌরসভার অবৈধ উচ্ছেদ অভিযান
- কুমিল্লায় মুক্তিবাহিনী পাকসেনা ঘাঁটির ওপর আক্রমণ চালায়
- তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা
- নড়াইলে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে ভ্যানচালককে কুপিয়ে হত্যা
- মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা, বাধা রেলপথ
- মীরেরবাড়িতে সবজির সবুজ বিপ্লব, ৮০০ কৃষকের ঘামে বদলাচ্ছে গ্রামীণ অর্থনীতি
- রফতানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার স্কিমে প্রাইম ব্যাংক
- প্রান্তিক জনপদের সীমা পেরিয়ে চট্টগ্রাম আদালতের আইনজীবী হ্লানুচিং মারমা
- সুন্দরবনের বনদস্যু ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ
- সুন্দরবনের অভয়ারণ্যে দুটি নৌকাসহ দুই জেলে আটক
- বিদ্যুৎস্পৃষ্টে নিহত অটোচালক, আহত মেয়ে
- ফুলপুর পৌরসভার সর্বোচ্চ করদাতাদের সম্মাননা
- 'মিথ্যে মামলা' ও 'অপপ্রচার' দাবি করে সংবাদ সম্মেলন ভুক্তভোগীর
- ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
- বাংলাদেশের বন্ড মার্কেটের উন্নয়নে ব্র্যাক ব্যাংকের দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- সিরাজগঞ্জে ৬০ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
- বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হারুন-উর-রাশীদ আসকারী
- মাগুরায় আমন ধান ক্রয়ের লক্ষে লটারিতে কৃষক নির্বাচন
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- শ্রীনগরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের প্রচারণা তুঙ্গে
- সোনাগাজীতে মুদিদোকানের গোডাউন থেকে ৫ হাজার ৩০০ লিটার ভোজ্য তেল উদ্ধার
- সিলেটের অভিনয় শিল্পী কেউরি কামাল উদ্যমী যুবক
- জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, কুমিল্লা শাখার নতুন কমিটি গঠিত
- ২০২১ ও ২০২২ সালের শিল্পকলা পদক পাচ্ছেন ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান
- ‘জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্টরা সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে’
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- চাঁদপুরে ব্যবসায়ী নারায়ণ ঘোষ হত্যা মামলায় রাজু শীলের যাবজ্জীবন
- পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় অস্ত্রসহ ৬ ডাকাত আটক
- বাউফলে মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে প্রধান শিক্ষক বাবার মৃত্যু
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- ভোট বর্জন সার্থক: রিজভী
- চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহে নষ্ট হচ্ছে কৃষি ফসল
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








