ক্লাস ছেড়ে শিক্ষার্থীদের যমুনার পাড়ে আড্ডা!
ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ শহরের নিকটতম বিনোদন কেন্দ্রের মধ্যে অন্যতম যমুনার পাড়। সাথেই রয়েছে শেখ রাসেল শিশু পার্ক। যেখানে প্রতিদিন বিকেলে সকল প্রকার মানুষের পদচারনায় মুখরিত হয়ে ওঠলেও সকাল থেকে দুপুর পর্যন্ত আড্ডা দিতে দেখা যায় ইউনিফর্ম পরা স্কুল কলেজের শিক্ষার্থীদের।
বিশেষ করে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিষ্ঠানের ইউনিফর্ম পরেই নানা ধরনের অপরাধ কর্মকাণ্ডে দেখা যায় ।
প্রকাশ্যে ধুমপান, একে অপরের সাথে বিভ্রান্ত মূলক আলাপ আলোচনা,ছেলেমেয়ে হাতধরে ঘোরাঘুরি সহ নিকটস্থ ভাবে বসে থাকতে দেখা যায়। ফলে এখানে পরিবারের সদস্যদের নিয়ে ঘুড়তে এসে লজ্জায় পড়ছে পর্যটকেরা।
আর এসব আড্ডার কেন্দ্রগুলো হলো যমুনার পাড়ে গড়ে ওঠা শেখ রাসেল শিশু পার্ক, ক্রসবার-৩, যমুনার পাড় দিয়ে পর্যটকদের জন্য যাত্রী ছাউনি, হার্ডপয়েন্ড, বিভিন্ন ভ্রাম্যমাণ চটপটি ও ফুচকার দোকান, টোং দোকান ও চায়ের দোকান।
বেশ কয়েকদিন সরেজমিনে গিয়ে দেখা যায়, নদীর পারে শিশু কবরস্থানের পাশেই গড়ে ওঠা চায়ের দোকানে ১০ থেকে ১৫ জন শিক্ষার্থী জটলা করে বসে প্রকাশ্যে ধুমপান ও অশ্লীল ভাষায় একে অপরের সঙ্গে কথা বলছে।যাদের অধিকাংশের বয়স ১৫ থেকে ১৭।
এছাড়াও যমুনার পার ঘেঁষে শেখ রাসেল শিশু পার্ক থেকে হার্ড পয়েন্ট পর্যন্ত এই রাস্তা দিয়ে দামি ব্র্যান্ডের মোটরসাইকেল নিয়ে হেলমেট বিহীন বেপরোয়া ভাবে হাইস্পিডে চলাফেরা করছে তারা, যার ফলে মাঝে মাঝে ঘটছে বড় বড় দুর্ঘটনা।
পাশেই ক্রসবার-৩ সেখানে গিয়ে দেখা যায় ক্রসবারের ভিতরে রাস্তার দুপাশে একটু পরে পরেই স্কুল কলেজের ছেলে মেয়ের অবাধ মেলামেশার চিত্র। যা দেখে উদ্বিগ্ন হচ্ছে সাধারন মানুষ।লজ্জা ও বিচলিত হতে হচ্ছে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসা মানুষের
এসকল জায়গা গুলোতে সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত দেখা যায় ইউনিফর্ম পড়া শিক্ষার্থীদের। অথচ শহরের সকল স্কুলের ক্লাস শুরু হয় ৮টা থেকে ৯টার মধ্যে। যে সময়ে তাদের থাকার কথা স্কুলের ক্লাসে।
বর্তমানে শিক্ষার্থীদের ক্লাস ফাঁকির প্রবণতা আশঙ্কাজনক হারে বৃদ্ধির কারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আগের মতো শাসন নেই। দেখা গেছে, স্কুল পালানো শিক্ষার্থীদের অনেকে প্রেমে জড়িয়ে পড়ছে। বয়ঃসন্ধিকালের আবেগ রোধ করতে না পেরে অনেকে অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। যার কারনে অভিভাবকরা সন্তানের পেছনে প্রচুর অর্থ খরচ করেও সুশিক্ষা শিক্ষিত করাতে ব্যার্থ হচ্ছে এবং শিক্ষার্থীরদের দক্ষতা ও দৃষ্টিভঙ্গি অর্জন ঠিকমতো করাতে পারছে না।যার কারনে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন অভিভাবকেরা।
বিএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম বলেন,বর্তমানে ছোট ছোট ছেলে মেয়েদের হাতে মোবাইল দেওয়ার কারনে আজ তারা স্কুলের প্রতি আকৃষ্ট কম হচ্ছে এবং স্কুলে এসেও ক্লাস না করে বিভিন্ন ভাবে আড্ডায় মেতে উঠছে।এছাড়াও স্কুল কলেজের শিক্ষার্থীদের আগের মতো শাসন করতে না পারার কারণেও এসকল সমস্যা গুলো হচ্ছে।এজন্য ছাত্র ছাত্রীদের অভিভাবকদের সচেতন হওয়া খুবই জরুরি।
সিরাজগঞ্জ সদর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জসিম উদ্দিন চৌধুরী বলেন, এ সকল নিষয়ে স্কুল কলেজের শিক্ষকেরা যদি আমাদেরকে অভিযোগ দেয় তাহলে আমরা ব্যবস্থা গ্রহন করবো।এছাড়াও হেলমেট বিহীন বেপরোয়া মোটরসাইকেল চালানোর বিষয়ে জানতে চায়লে তিনি বলেন,যমুনার পারে বেপরোয়া মোটরসাইকেল চালানোর কারনে আমরা যমুনার পারে সিড়ি কোঠার সামনে বাঁশের বেরিগেড দিয়েছি যাতে করে সাধারণ মানুষ বেপরোয়া ভাবে মোটরসাইকেল চালাতে না পারে এবং যমুনার পারে রাস্তা গুলোতে সবোর্চ্চ গতিসীমা ২০ কি.মি রাখার জন্য সাইনবোর্ড টানিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি।
(আই/এসপি/জুন ১২, ২০২২)
পাঠকের মতামত:
- শ্যামনগরে একই পরিবারের চার নারীকে পিটিয়ে জখম
- বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি, হিলিতে ৫ ব্যবসায়ীকে জরিমানা
- টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ
- সালথায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- দিনাজপুরে অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা এবং সারা বাংলা ৮৮ বন্ধুদের ইফতার মাহফিল
- সাতক্ষীরায় চোর চক্রের হামলার শিকার গরু ব্যবসায়ী পলাশ
- দুই বৈষম্য বিরোধী ছাত্রনেতা রিমান্ডে
- দিনাজপুরে বৃষ্টিতে বোরো চাষিদের স্বস্তি
- বারুণী মেলা ও ঈদুল ফিতরে নিরাপত্তা নিশ্চিতে কাপ্তাই প্রশাসনের কঠোর প্রস্তুতি
- কাপাসিয়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
- সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, প্রশাসনের নজরদারির দাবি
- গোপালগঞ্জে নির্বাচনী ইশতেহার বিষয়ক উঠান বৈঠক
- চাটমোহরে অটোভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যা, আটক ৪
- ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন
- ঈদে ভিন্নধর্মী গল্প নিয়ে এয়ারটেলের শর্টফিল্ম ‘হোম নট কামিং’
- মহম্মদপুরে ৮ম বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত
- চাটমোহরে ভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ, আটক ৩
- সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অনিয়ম হয়রানির অভিযোগ
- ময়মনসিংহে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- সাবেক যুবলীগ নেতা সেলিমের বিরুদ্ধে বদলি বাণিজ্য-জমি দখলসহ যত অভিযোগ
- ঢাকা-নড়াইল-খুলনা ও ঢাকা-নড়াইল-বেনাপোল, এক ট্রেনই ভরসা
- শাকিবিয়ানদের উন্মাদনায় ভাইরাল টিজার, ঝড় তুলেছে ‘প্রিন্স’
- ‘সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়’
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- হাসপাতালে মির্জা আব্বাস
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- চাটমোহরে ভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ, আটক ৩
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- মহম্মদপুরে ৮ম বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত
- সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অনিয়ম হয়রানির অভিযোগ
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, প্রশাসনের নজরদারির দাবি
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
১২ মার্চ ২০২৬

-1.gif)