E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মহম্মদপুরে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে কম্বল বিতরণ  

২০২৩ জানুয়ারি ১৫ ১৫:২০:৩৮
মহম্মদপুরে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে কম্বল বিতরণ  

বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুরে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মিয়ার বাসভবনে দুইশতটি শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আব্দুল মান্নান। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ও শীতবস্ত্র কম্বল বিতরনের সার্বিক সহযোগিতা করেন খুলনা ওয়াসার চেয়ারম্যান ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সাবেক চীফ ইঞ্জিনিয়ার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা তিলাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফারুকুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অর্থ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের বীরমুক্তিযোদ্ধা বৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুই শত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শীতবস্ত্র কম্বল ও নতুন বছরের ক্যালেন্ডার বিতরণ করেন অতিথিবৃন্দ। এ বিষয়ে মহম্মদপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

(বিএস/এসপি/জানুয়ারি ১৫, ২০২৩)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test