দখলদারদের পেটে ‘খোয়াজনগর খাল’
জে. জাহেদ, চট্টগ্রাম : চট্টগ্রাম কর্ণফুলীর খোয়াজানগর খালটি ভরাট করে দিন দিন বিভিন্ন স্থাপনা ও কারখানা নির্মাণের অপচেষ্টায় লিপ্ত প্রভাবশালী মহল। এতে খালের পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। ফলে, চরমভাবে দুর্ভোগে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
সরেজমিনে দেখা গেছে, দখলবাজরা যে যার ইচ্ছে মত খালটি দখল করেছেন। খালের দু’পাশে বড় বড় দালান ও বাড়িঘর। টাইটানিক জাহাজের মতো এসব বিল্ডিংগুলো বেশির ভাগ খালের উপর। অথচ, খালপাড়ের মানুষগুলো নয়, খালটিকে ক্রমান্বয়ে গিলে খাচ্ছে প্রভাবশালী মহল। দখল আর ভরাটে সমস্ত খালের নকশা বিলীন হওয়ার পথে।
সরকারি খালটি দখল দূষণে হারিয়ে যেতে বসলেও প্রশাসন অনেকটা নির্বিকার। কিছুদিন গেলে মনেই হবে না এখানে একটি খোয়াজনগর খাল ছিল। ১৬ বছর আগেও এ খাল দিয়ে নৌকায় যাতায়াত করতো গ্রামের মানুষ। কিন্তু এলাকাবাসী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, চরপাথরঘাটা এলাকার খোয়াজনগর খাল দিয়ে বিভিন্ন কলকারখানার বর্জ্য পানি সরাসরি কর্ণফুলী নদীতে পড়ে। খালটি দিন দিন সরু হওয়ার ফলে, বর্ষা মৌসুমে পানি প্রবাহ বন্ধের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে দুর্ভোগে পড়েন এলাকাবাসী।
এছাড়াও, গুটিকয়েক প্রভাবশালীরা আশেপাশের নিরীহ লোকের জমি দখল ও তাদের মামলা দিয়ে হয়রানি করারও অভিযোগ রয়েছে। এ বিষয়ে খোয়াজনগর এলাকার সাবেক ইউপি নুরুল আলম জানান, বলতে গেলে বৃটিশ আমলের এই খোয়াজনগর খাল দিয়ে সাম্পান / নৌকা, বোট চলাচল করত। গ্রামের মানুষ শহর থেকে সওদা করে ঘরে ফিরত এ খাল দিয়ে। কিন্তু কালের বিবর্তনে কিছু লোকজন খালটির দু’পাশে মাটি দিয়ে ভরাট করছে।’
তিনি আরও বলেন, ‘জোয়ারে ঘরবাড়িগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের। ছড়ায় বিভিন্ন রোগবালাইও। খালটির মাঝে মাঝে ফাঁকা থাকলেও ময়লা আবর্জনা আর বন্ধ পানিতে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে মশা তৈরির কারখানায় রুপান্তরিত হয়েছে।
এই খালটি তথ্যমতে পাওয়া যায়, চরপাথরঘাটা ইউনিয়নের প্রাচীন এই খোয়াজনগর খালটি ছিল বৃটিশ আমলের তৈরি । খালটির উৎপত্তি নয়াহাট সেতুর পাশ দিয়ে বয়ে ইসলাম চেয়ারম্যানের বাড়ি হয়ে নওয়াব আলী মেম্বারের বাড়ি পর্যন্ত। ওখান থেকে উত্তর দক্ষিণ মুখে নাজিরের দোকান বরাবর সীমারেখা নকশায়। খতিয়ানে উল্লেখ্য রয়েছে আর এস ৬৯৪ দাগের তৎকালিন মালিক ভারত বর্ষ । বি এস দাগ ৪৯৪। পি এসে স্থানীয় লোকজনের নামে বন্দোবস্তি দেওয়া হয়। খোয়াজনগর খালে জমির
পরিমাণ ৮ একর ৮০ শতক। পূর্বে খালটির প্রস্থ ছিল ৭০ থেকে ৫০ ফুট। বৃটিশ শাসনের পরে খালটি দুপাশের কিছু জমি চরপাথরঘাটা ২ নং ওয়ার্ডের প্রয়াত মতিউর রহমানের ভাইবোন এবং শহরের আবদুল হক দোভাষের নামে ইজারা বন্দোবস্তি হয়। তবে এ যাবত কারো নামে বিএস হয়েছে বলে তথ্য পাওয়া যায়নি।
স্থানীয়দের পক্ষে আব্দুল শুক্কুর বলেন, ‘এই খালটি দখলমুক্ত করা। অতীব জরুরী। শিকলবাহার খালটি যেমন খনন করা হয়েছে। তেমনি খোয়াজনগর খালটি পুনরুদ্ধারের এখনই মোক্ষম সময়। কিন্তু দখলে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা কে দায়ি করেছেন।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ পিযুষ কুমার চৌধুরী জানান, ‘খোয়াজনগর খালটির নকশা দেখে কতটুকু খাল দখল হয়েছে সেই মোতাবেক পদক্ষেপ নিয়ে খালটি উদ্ধার করা হবে। দখলদাররা খাল তীরে অবৈধভাবে যদি স্থাপনা গড়ে তোলেন। দীর্ঘদিন উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়নি। যার ফলে, দিন দিন দখলদারের সংখ্যা বেড়েই চলেছে হয়তো।’
(জেজে/এএস/জুলাই ১৯, ২০২৩)
পাঠকের মতামত:
- মুক্তিবাহিনী সাতক্ষীরায় রাজাকারদের আশাশুনি ক্যাম্প আক্রমণ করে
- সুন্দরবনে আশ্রয় নেয়া জেলেবহরে বনদস্যুদের হানা, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ
- হাঁস নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, ছেলে হাসপাতালে ভর্তি
- বাগেরহাটে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ষাটর্দ্ধো বৃদ্ধ গ্রেপ্তার
- ৮৫৩ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দিল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
- রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ঐক্য পরিষদের
- ২ হাজার চা-শ্রমিক ও পরিবারের দৃষ্টিসেবায় ব্র্যাক ব্যাংক ও ভিশনস্প্রিং
- ‘এমব্রায়োনিক শিফটস’ প্রদর্শনীর উদ্বোধন
- বিশ্বকাপের সাফল্যের ধারাবাহিকতায় নতুন ইপিএল মৌসুমে টফি
- কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল
- পাউরুটি কিনতে গিয়ে ধর্ষণচেষ্টার শিকার দুই শিশু বোন
- নিরাপদ সমাজ গড়তে পুলিশ-জনগণকে একসঙ্গে কাজ করতে হবে: এমপি মহিত
- কুড়িগ্রামে ফের অপসাংবাদিকতা ও সরকারি ঘর বাতিলের দাবিতে বিক্ষোভ মানববন্ধন
- ঈশ্বরদীতে ২৭০০ কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ
- গলায় ফাঁস নিয়ে রূপপুর প্রকল্পে কর্মরত সেনাসদস্যের মৃত্যু
- রূপপুর পারমানবিকের প্রথম ইউনিট চালু হলে বছরে সাশ্রয় হতে পারে ১০০ কোটি ডলার
- গোপালগঞ্জে ১ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস
- আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠন শুনানি ২৪ সেপ্টেম্বর
- মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স কাপ্তাইয়ে পুলিশের মাদকবিরোধী র্যালি ও সমাবেশ
- ‘জনগণের জানার অধিকার রয়েছে সরকার কী করছে’
- ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান
- জুনে এমএফএসের মাধ্যমে প্রবাসী আয় কমেছে
- ‘প্রতিটি ক্ষেত্রে সরকারের কাজের জবাবদিহিতা থাকবে’
- ‘চলচ্চিত্রকে টিকিয়ে রাখতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রয়োজন’
- রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
- বায়ুদূষণ রোধে ৯ নির্দেশনা ৩ সপ্তাহের মধ্যে বাস্তবায়ন চান হাইকোর্ট
- ভৈরবে সড়ক দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- তজুমদ্দিনে মেজর হাফিজকে গণসংবর্ধনা
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শনিবার
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








