সুদের কারবারি আকবর আলীর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী
সাতক্ষীরার চেক নরসিংদীতে ডিজঅনার করিয়ে রং ব্যবসায়ীর নামে মামলা
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সুদের কারবারি সাতক্ষীরার কলারোয়া উপজেলার আকবর আলীর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। অনেকেই চড়া সুদে টাকা নিয়ে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে না পেরে মামলা হওয়ায় এলাকা ছাড়া হয়েছেন। সাতক্ষীরার সুলতানপুর বড়বাজারের হার্ডওয়ার ব্যবসায়ি আনোয়ারুল ইসলাম শাহ্জীর সাউথ ইষ্ট ব্যাংক লিঃ এর চেক নরসিংদীর আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ এ ডিজঅনার করিয়ে পরিকল্পিত মামলা করা হয়েছে।
কলারোয়া উপজেলার দক্ষিণ সোনাবাড়িয়া গ্রামের আবুল হোসেন, শামীম হোসেনসহ কয়েকজন জানান, তাদের গ্রামের শওকত আলী গোলদারের ছেলে আকবর আলী বুলবুল দীর্ঘদিন ধরে চোরাকারবারি হিসেবে এলাকায় পরিচিত। তার দুলাভাই সাতক্ষীরা শহরের কাটিয়ার টুটুল একজন সোনাপাচারকারি। ২০২৩ সালের প্রথম দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে টুটুল ও থানাঘাটার মিঠুসহ কয়েকজন ভারতে পাচারকালে ১৮ পিচ সোনার বারসহ গ্রেপ্তার হয়। টুটুল কয়েকমাস পর জামিনে মুক্তি পায়। কলারোয়ার সীমান্তবর্তী সোনাবাড়িয়া সোনা পাচারের নিরাপদ রুট হওয়ায় টুটুল বাহিনীর সোনা পাচারের সীমান্ত প্রহরী হিসেবে কাজ করে থাকেন আকবর আলী বুলবুল। সে কারণে আকবর আলী সোনা পাচারের অংশীদার হিসেবে প্রতি মাসে মোটা অংকের টাকা উপার্জন করে থাকেন। ওই টাকা তিনি বিভিন্ন ব্যবসায়ির কাছে চড়া সুদে খাটিয়ে থাকেন। অনেক ক্ষেত্রে আংশিক টাকা পরিমোধ না করতে পারা ব্যক্তিদের নামে নিজের সুবিধানুযায়ী দেশের বিভিন্ন এলাকায় নিয়ে মামলা করে থাকেন। অনেক সময় নরসিংদীসহ দেশের বিভিন্ন এলাকায় মামলা দিয়ে ওইসব অঞ্চলের সোন পাচারকারি সি-িকেডের সদস্যদের দিয়ে পাওনাদারদের নির্যাতন ও নিপীড়ন করার অভিযোগ রয়েছে আকবর আলী বুলবুলের বিরুদ্ধে।
সাতক্ষীরা শহরের পলাশপোলের আব্দুল কাদের শাহাজীর ছেলে সুলতানপুর বড়বাজারের মেসার্স নিউ মদিনা হার্ডওয়ারের স্বত্বাধিকারী আনোয়ারুল ইসলাম শাহজী বলেন, শহরের কাটিয়ার টুটুলের শ্যালক হিসেবে আকবর আলী বুলবুলের সঙ্গে ২০১৬ সালে তার পরিচয় হয়। একপর্যায়ে বুলবুল সুদের কারবার করেন বলে জানতে পারেন। মাসিক চার হাজার টাকা সুদ দেওয়ার শর্তে বুুলবুলের কাছ থেকে তিনি দুই দফায় ২০ লাখ টাকা নেন। যথা সময়ে টাকা পরিশোধ করে পরবর্তীতে আবারো ছয় লাখ টাকা নিয়ে দুই লাখ টাকা পরিশোধ করেন। একপর্যায়ে বুলবুল তার ব্যবসায়িক পার্টনার হতে চাইলে তার সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে। টাকা চাইলে বুলবুলের বাড়িতে গেলে শৌচাগারে থাকার সূযোগে তার ব্যাগে থাকা সাউথ ইষ্ট ব্যাংক লিঃ সাতক্ষীরার এসএমআই কৃষি ব্র্যাঞ্চের একটি চেক নিয়ে নেন আকবর। ওই চেকটিতে ২০২০ সালের ২৮ অক্টোবর তারিখ ও নয় লাখ টাকা লিখে নরসিংদীর আল অরাফাহ ইসলামী ব্যাংক লিঃ এর ভেলানগর শাখা থেকে ওই বছরের ৪ নভেম্বর ডিজঅনার করেন আকবর আলী বুলবুল। আকবর আলী বুলবুল তার বর্তমান ঠিকানা হিসেবে নরসিংদী জেলার বেলাব উপজেলার রাজারবাগ গ্রামে বসবাস করেন উল্লেখ করে ২০২০ সালের ২০ ডিসেম্বর নরসিংদী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে (বেলাব) সিআর- ৩৩১/২০ নং মামলা করেন।
আনোয়ারুল ইসলাম শাহজী আরো বলেন, মামলায় তাকে রং ব্যবসায়ি হিসেবে উল্লেখ করে প্রথমে ১০ লাখ টাকা করে ২০ লাখ টাকা ধার দিয়েছেন ও পরে নয় লাখ টাকা দিয়েছেন উল্লেখ করেন আকবর আলী বুলবুল। কিন্তু সাক্ষ্যপ্রদানকালে তিনি বলেছেন জামাতার চাকুরি পাইয়ে দেওয়ার জন্য মেয়ের গহনা বিক্রি করে আনোয়ারুলকে নয় লাখ টাকা দেন তিনি। তার মধ্যে ছয় লাখ টাকা চেক এর মাধ্যমে ও তিন লাখ টাকা নগদে। তবে টাকা দেওয়ার তারিখ তিনি জানাতে পারেননি। বেগতিক বুঝে মামলা নিজের অনুকুলে রাখতে সাতক্ষীরার ঘটনা নরসিংদীতে নিয়ে বুলবুল নরসিংদীতে যেয়ে ভাড়াটিয়া গু-াদের দিয়ে তাকে (আনোয়ারুল) হুমকি ধামকি দেওয়াসহ তার আইনজীবীকে ম্যানেজ করার চেষ্টা করে চলেছেন। ফলে তিনি রয়েছেন নিরাপত্তাহীনতায়।
এ ব্যাপারে আকবর আলী বুলবুল জানান, ১৯৯৬ সালে তার ঢাকার তাঁতীবাজারে সোনার দোকান ছিল। প্রতারকদের ফাঁদে পড়ে ২০০১ সালে তার সোনার দোকান বন্ধ হয়ে যায়। তিনি জীবনের অনেক সময় কলারোয়ার ভাদিয়ালীতে কাটিয়েছেন। তার ভগ্নিপতি সোনা পাচারের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন ঠিকই, কিন্তু তিনি নিজে কোনদিন সোনা পাচারের সঙ্গে জড়িত ছিলেন না। আনোয়ারুল একজন প্রতারক। বর্তমানে তিনি মেয়ের বাড়ি নরসিংদীর বেলাব উপজেলার রাজারবাগে থাকেন। সুদের ব্যবসা ও আনারুলকে হুমকি ধামকির কথা অস্বীকার করে তিনি বলেন, খুব সম্প্রতি নরসিংদী যুগ্ম জেলা জজ প্রথম আদালতে মামলার রায় হবে জেনে আনারুল একের পর এক মিথ্যাচার করছে।
(আরকে/এসপি/মে ২৫, ২০২৪)
পাঠকের মতামত:
- ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বিআরটিএর পৌনে ৩ কোটি টাকার চেক বিতরণ
- তালায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
- রাজৈরে পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু
- মহম্মদপুরে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল
- দু’মুঠো খাবারের অনিশ্চয়তায় স্কুল ছাড়ার পর কেয়া-আয়শার পাশে সিনিয়র সাংবাদিক নিজাম নকিব
- ঈশ্বরদীতে শনপাপড়ির ডালায় গাঁজা, যুবক গ্রেপ্তার
- নারী উদ্যোক্তা ও কৃষি খাতের প্রসারে আইএফসি থেকে ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন সুবিধা পেলো ব্র্যাক ব্যাংক
- মহম্মদপুরে ওয়ালটন শোরুমের আড়ালে অনুমোদনহীন আইসক্রিম কারখানা, ৩০ হাজার টাকা জরিমানা
- কাশিয়ানীতে ১ হাজার ৫শ’ মিটার চায়না দুয়ারী জাল ধ্বংস
- বাগেরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯টি মোবাইলফোন উদ্ধার, প্রেপ্তার ৪
- স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে
- অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, হত্যাকারীর দায় স্বীকার
- লৌহজংয়ে অবৈধ বালু ভরাট বন্ধে মোবাইল কোর্ট, ৩ কিলোমিটার পাইপ ধ্বংস
- কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করল বাংলালিংক
- ‘রাজারহাটের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ’
- ২৪ কোটি টাকার প্রকল্পে এখনো মিলছে না সুফল, যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কা
- ব্যাটারিচালিত গাড়ি বন্ধেই ফিরবে শৃঙ্খলা
- সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় গুড় ব্যবসায়ীর মৃত্যু
- নড়াইলে শিক্ষকের মারধরে হাসপাতালে ৭ম শ্রেণীর ছাত্র, তদন্ত কার্যক্রম শুরু
- সংসদ অধিবেশন : ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
- ‘পুরুষতন্ত্রের সমালোচনা মানেই পুরুষবিদ্বেষ নয়’
- ‘বাংলাদেশ অত্যন্ত সংবেদনশীল সময় পার করছে’
- বুধবার হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
- দুবাইয়ে নারী এশিয়া কাপে সেমিফাইনালের লক্ষ্য বাংলাদেশের
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- সিরাজগঞ্জে একই জমি চারজনের কাছে বিক্রি
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- মালদ্বীপে বিএনপির সভাপতি খলিলুর রহমানের জম্মদিন উপলক্ষে আলোচনা সভা
- শরীয়তপুরে দুইটিতে নৌকা ও পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
- কুমিল্লায় নৌকার প্রচারণায় সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- স্পেনসহ ৩ দেশ পেল বাংলাদেশের আম্রপালির স্বাদ
- পনেরই আগস্টের ধারাবাহিকতাই ৩ নভেম্বর
- বাগেরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯টি মোবাইলফোন উদ্ধার, প্রেপ্তার ৪
- অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, হত্যাকারীর দায় স্বীকার
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
২৫ আগস্ট ২০২৬
- ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বিআরটিএর পৌনে ৩ কোটি টাকার চেক বিতরণ
- তালায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
- রাজৈরে পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু
- মহম্মদপুরে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল
- দু’মুঠো খাবারের অনিশ্চয়তায় স্কুল ছাড়ার পর কেয়া-আয়শার পাশে সিনিয়র সাংবাদিক নিজাম নকিব
- ঈশ্বরদীতে শনপাপড়ির ডালায় গাঁজা, যুবক গ্রেপ্তার
- মহম্মদপুরে ওয়ালটন শোরুমের আড়ালে অনুমোদনহীন আইসক্রিম কারখানা, ৩০ হাজার টাকা জরিমানা
- কাশিয়ানীতে ১ হাজার ৫শ’ মিটার চায়না দুয়ারী জাল ধ্বংস
- বাগেরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯টি মোবাইলফোন উদ্ধার, প্রেপ্তার ৪
- অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, হত্যাকারীর দায় স্বীকার
- লৌহজংয়ে অবৈধ বালু ভরাট বন্ধে মোবাইল কোর্ট, ৩ কিলোমিটার পাইপ ধ্বংস
- ‘রাজারহাটের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ’
- ২৪ কোটি টাকার প্রকল্পে এখনো মিলছে না সুফল, যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কা
- সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় গুড় ব্যবসায়ীর মৃত্যু
- নড়াইলে শিক্ষকের মারধরে হাসপাতালে ৭ম শ্রেণীর ছাত্র, তদন্ত কার্যক্রম শুরু
- ভারতে জাহাজডুবিতে নিখোঁজ সাতক্ষীরার মেরিন ইঞ্জিনিয়ার
- নড়াইলে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা বহিষ্কার
- সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে কোটি টাকার চেক বিতরণ
-1.gif)








