‘প্রতিপক্ষের প্রভাবশালী লোকজন আমার জমির সব পাকা ধান কাইট্যা লইয়্যা গেছে গ্যা’
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি : লাঠিসোটা লইয়্যা আইয়্যা প্রতিপক্ষের প্রভাবশালী লোকজন আমার জমির সব পাকা ধান কাইট্যা লইয়্যা গেছেগ্যা। আমার স্বামী নাই, সন্তানও নাই। আমি এক অসহায় বিধবা নারী। আমাকে দুর্বল পাইয়্যা আমার লাগানো জমির পাকা সব ধান কাইট্যা লইয়্যা যাওয়াতে আমার সর্বনাশ অইয়া গেছে। এহন সারা বছর আমি কি খাইয়্যাম, কিভাবে চলবাম এই চিন্তায় আমার মরার মতো অবস্থা অইছে। পুলিশের নিষেধ থাকার পরও আমার জমির পাকা ধান কাইট্যা লইয়্যা যাওয়াতে আমি হতবাগ অইয়্যা গেছি। আমি এহন কই যাইয়্যাম, কার কাছে যাইয়্যাম? আমি সরকারের কাছে আমার জমির ধান আমাকে ফিরাইয়্যা দেওয়ার জন্য অনুরোধ করতাছি।
কান্না জড়িত কণ্ঠে এই কথা গুলো বলছিলেন, কেন্দুয়া উপজেলার ১৪ নং মোজাফরপুর ইউনিয়নের মামুদপুর গ্রামের মৃত আব্দুর সাত্তারের স্ত্রী হাজেরা খাতুন। বয়স অনুমান ৪০ বছর। তার বাবার বাড়ি একই ইউনিয়নের হারুলিয়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত মজলিশ মিয়ার কন্যা।
হাজেরা খাতুন জানান, সরকার ১ নং খতিয়ানের সরকারি জমি গত কয়েক বছর আগে বন্দবস্ত মামলা নং ৭৯৬ মূলে কয়েকটি দাগের হারুলিয়া চারিতলা মৌজার ১ একর ৩৭ শতাংশ জমি বন্দবস্ত দেয়। তার নামে জমা খারজিও আছে। কিন্তু প্রতিপক্ষের চারিতলা গ্রামের তাহের উদ্দিন, মোবারক, মাসুদ মিয়া, মজলিশ, রবিউল্লাহ, অলিউল্লাহ গণ জোরামলে তার জমির পাকা ধান কেটে নিয়ে যাবেন এ আশংকায় গত ২১ এপ্রিল কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ বরাবর একটি অভিযোগ করেন। ওইদিনই কেন্দুয়া থানা পেমুই তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক এস.আই বাবুল ঘটনাস্থলে গিয়ে ধান কেটে নিয়ে যেতে বাধানিষেধ করেন।
হাজেরা খাতুন জানান, থানা থেকে নিষেধ দেওয়ার পরও প্রতিপক্ষের লোকেরা বিভিন্ন অস্ত্র নিয়ে ২৪ এপ্রিল বৃহস্পতিবার প্রকাশ্যে দিনের বেলায় পাকা ধান কেটে নিয়ে যায়। এরপর আলোচনার মাধ্যমে মিমাংসা না হওয়ার আগ পর্যন্ত পাকা ধান মাড়াই করতে পুলিশ নিষেধ করেন।
সরেজমিন গিয়ে দেখা যায়, চারিতলা গ্রামের মজলিশ মিয়ার ছেলে রবিউল্লাহ ও অলিউল্লাহ লোকজন নিয়ে ধান কেটে নিয়ে যান। জানতে চাইলে তারা বলেন, জমিতে আমরাই ধানের চারা রোপন করেছি আমরাই কেটেছি। পুলিশ ধান কাটতে আপনাদের নিষেধ করেছিল তবে কেন পুলিশের বাধা নিষেধ অমান্য করে ধান কেটে নিয়ে গেলেন? এর উত্তরে রবিউল্লাহ বলেন, এই জমি আমাদের। আমাদের কাছে সব কাগজপত্র আছে। আমরা জমি রোপন করেছি, আমরা কাটবোনা কেন? আমরাই আমাদের জমির পাকা ধান কেটে নিয়ে এসেছি। তবে যেহেতু পুলিশের নিষেধ আছে সেজন্য আমরা কাটা ধান স্তুপাকারে রেখে দিয়েছি। আলোচনা করে সমাধানের আগ পর্যন্ত ধান মাড়াই করবো না।
২৯ এপ্রিল মঙ্গলবার হাজেরা খাতুন জানান, কেটে নেওয়া যে ধান স্তুপাকারে রাখা হয়েছিল সে ধানও মাড়াই করে ফেলেছে। ২৫ তারিখ শুক্রবার পেমুই তদন্ত কেন্দ্রে দুই পক্ষকে নিয়ে বসার কথা ছিল। কিন্তু রবিউল্লাহ ও তার লোকজন অসুস্থতার কথা বলে পুলিশের কাছ থেকে সময় নিয়েছে। তবে হাজেরা খাতুন জানান, স্তুপাকারের ধান রবিউল্লাহরা মাড়াই করে ফেলেছে।
এ বিষয়ে জানতে চাইলে পেমুই তদন্ত কেন্দ্রের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, আমরা জমির পাকা ধান কাটতে তাদেরকে নিষেধ করেছিলাম। কিন্তু নিষেধ অমান্য করে কেন তারা ধান কেটে নিয়ে গেছে এ বিষয়ে কিছুই বলতে পারছিনা।
তবে নিষেধ করার পরও ধান কেটে নিয়ে যাওয়ার বিষয়টি কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মহোদয় কে জানিয়েছি। তিনি এ বিষয়ে উভয়পক্ষকে থানায় নোটিশ করে বিষয়টির সুরাহা করবেন।
এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে তিনি জানান, ওই জমিটি নিয়ে মামলা মোকদ্দমা বিদ্যমান। উভয় পক্ষই জমিটি তাদের বলে দাবি করছেন। আমরা খুব অচিরেই উভয় পক্ষের কাগজপত্র দেখে সামাজিক ভাবে একটি সুন্দর মিমাংসার দেওয়ার উদ্যোগ নেব। আশা করি সুন্দর একটি সমাধান হবে।
(এসবিএস/এএস/এপ্রিল ২৯, ২০২৫)
পাঠকের মতামত:
- শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উত্তোলন করায় একজনের কারাদণ্ড
- রাণীশংকৈলে কীটনাশক কোম্পানির বিক্রয় প্রতিনিধির মৃত্যু
- গাঁজাসহ মাদক চক্রের তিন সক্রিয় সদস্য গ্রেপ্তার
- স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন
- পরিচালকের স্বেচ্ছাচারিতায় শনিবারেও অফিস করতে হয় এনজিও কর্মীদের
- সুবর্ণচরে মেধাবৃত্তি পরিক্ষা সনদ ও পুরস্কার বিতরণ
- বিশ্বের শতাধিক দেশে ওয়ালটন পণ্য রপ্তানির লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রত্যয়
- লৌহজংয়ে শিক্ষার মান উন্নয়নে অভিজাত রেস্টুরেন্টে অতিথি হলেন ২৫০ শিক্ষার্থী
- সাতক্ষীরায় নারী ব্যবসায়ী বীথিকা সাধু হত্যায় আরো একজন গ্রেপ্তার
- নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার ৩ শতাংশ, খালাস ৭০ শতাংশ
- সোনাতলায় বোরো ধানে বৃষ্টির থাবা, ক্ষতির মুখে কৃষক
- স্মার্ট কৃষি ব্যবস্থাপনায় কৃষক কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে
- মহান মে দিবসে গোপালগঞ্জ জেলা ট্রাক ড্রইভারস ইউনিয়নের আলোচনা সভা
- ফরিদপুরে বেপরোয়া গতিতে ট্রাকের তাণ্ডব, গণপিটুনিতে চালক নিহত
- কোটালীপাড়ায় ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন
- সিসিকের উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় ক্রিস্টাল মেথ আইসসহ ভারতীয় মালামাল আটক
- জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
- মহান মে দিবসে শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা
- হাইব্রিড-ইভি গাড়িতে শুল্ক কমানোর দাবি বারভিডার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ ‘সম্ভবত’ আবার শুরু হবে
- বিএনপিপন্থী আইনজীবীদের পূর্ণ প্যানেলে জয়ী
- ‘সংগীতের শক্তিতে এক হয় মানুষ’
- জরুরি ভিত্তিতে ইসরায়েলসহ কোন কোন দেশে অস্ত্র বিক্রি করছেন ট্রাম্প
- ‘শ্রমিকদের উপেক্ষা করে কোনো সমাজ টেকসই হতে পারে না’
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- ড. ইউনূসকে হয়রানী করা হচ্ছে: যুক্তরাষ্ট্র
- নভেম্বরের শেষেও ঠাকুরগাঁওয়ে শীত নেই!
- নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত
- উপহারের মুরগি থেকে জাহাঙ্গীরের লাখপতি হওয়ার গল্প
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নবীনগরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
- মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা
- তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- যুবদল নেতার বাড়িতে এলোপাথাড়ি গুলি, বাবা নিহত
- শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু, থানায় দুই মামলা
- শীতে পায়ের যত্ন
- ফিরে দেখা, ঘুরে দেখা
- ‘বিএনপি নৈতিকভাবে বিজয়ী, সরকারের পতন অনিবার্য’
- সৈয়দপুরে শুক্রবার আওয়ামী লীগের রংপুর বিভাগীয় বর্ধিত সভা
০২ মে ২০২৬
- শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উত্তোলন করায় একজনের কারাদণ্ড
- রাণীশংকৈলে কীটনাশক কোম্পানির বিক্রয় প্রতিনিধির মৃত্যু
- গাঁজাসহ মাদক চক্রের তিন সক্রিয় সদস্য গ্রেপ্তার
- স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন
- পরিচালকের স্বেচ্ছাচারিতায় শনিবারেও অফিস করতে হয় এনজিও কর্মীদের
- সুবর্ণচরে মেধাবৃত্তি পরিক্ষা সনদ ও পুরস্কার বিতরণ
- লৌহজংয়ে শিক্ষার মান উন্নয়নে অভিজাত রেস্টুরেন্টে অতিথি হলেন ২৫০ শিক্ষার্থী
- সাতক্ষীরায় নারী ব্যবসায়ী বীথিকা সাধু হত্যায় আরো একজন গ্রেপ্তার
- মহান মে দিবসে গোপালগঞ্জ জেলা ট্রাক ড্রইভারস ইউনিয়নের আলোচনা সভা
- ফরিদপুরে বেপরোয়া গতিতে ট্রাকের তাণ্ডব, গণপিটুনিতে চালক নিহত
- কোটালীপাড়ায় ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন
- সাতক্ষীরায় ক্রিস্টাল মেথ আইসসহ ভারতীয় মালামাল আটক
- জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
- মহান মে দিবসে শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা
- হাতিয়া রুটে দুই দিন ধরে ফেরি চলাচল বন্ধ
-1.gif)








