গণ শুনানির ভিডিও ধারণ করে ফেসবুকে প্রচার, তিন জনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি : একটি অভিযোগের গণশুনানীর সময় অনুমতি ছাড়া ভিডিও ধারণ করে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের সংরক্ষিত এক নারী ইউপি সদস্য সহ তিন জনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার ১৬ জুলাই রাতে গড়াডোবা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: আনোয়ার হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলায় পরিষদের ইউপি সদস্য কাঞ্চন মিয়া, আলমঙ্গীর, আবু হানিফা ও আনিছুল হকসহ আরও কয়েক জনকে স্বাক্ষী রাখা হয়েছে। মামলায় গড়াডোবা ইউনিয়ন পরিষদের ৭, ৮, ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য মঞ্জুর আক্তার সহ নেত্রকোনার সদর উপজেলার কেগাতী ইউনিয়নের নারিয়াপাড়া গ্রামের মহিউদ্দিন তালুকদার (৪৫) ও আটপাড়া উপজেলার সরমুশিয়া ইউনিয়নের যাদবপুর গ্রামের তানজিলা শা রুবিকে (৩৫) আসামী করা হয়েছে। মহিউদ্দিন তালুকদার ও তানজিলা শা রুবি নিজেদেরকে গণমাধ্যম কর্মী বলে দাবি করছেন।
জানা য়ায় গত ২৯ মে সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা গড়াডোবা ইউনিয়ন পরিষদে গিয়ে একটি অভিযোগের গণশুনানী শুরু করেন। এ সময় মহিউদ্দিন তালুকদার অনুমতি ছাড়াই গণশুনানী কক্ষে প্রবেশ করে ভিডিও ধারণ শুরু করেন। তাকে নিষেধ করার পরও তিনি ২০ মিনিট ভিডিও ধারণ করে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) প্রচার করে বিভ্রান্তির সৃষ্টি করেন। এছাড়া গত ০২ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ওই ইউনিয়নে হোল্ডিং এসেসমেন্ট কার্যক্রম উদ্ভোধন করতে গেলে সংরক্ষিত নারী ইউপি সদস্য মঞ্জুরা আক্তার ও তানজিলা শাহ রুবির সহায়তায় মহিউদ্দিন তালুকদার পরিষদের গিয়ে চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে মিডিয়ায় অপপ্রচার করার হুমকি দেন। এদিকে ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেনের বিরুদ্ধে অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট আদালতে মামলা দায়ের করেন মঞ্জুরা আক্তার।
গত ১০ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সকল ইউপি সদস্যের উপস্থিতিতে ওই মামলার তদন্ত শুরু করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার। সূত্র জানায়, তদন্তকালে নারী ইউপি সদস্য মঞ্জুরা আক্তার কে জিজ্ঞাসাবাদের সময় উত্তেজিত হয়ে উপজেলা প্রশাসনকে উদ্দেশ্য করে আপত্তিকর কথা বার্তা শুরু করেন। এ সময় মহিউদ্দিন তালুকদার ও তানজিলা শাহ রুবি কৌশলে আংশিক ভিডিও ধারণ করে বিকৃত ভাবে ফেসবুক আইডিতে প্রচার করেন।
এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের প্রশাসক ও প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে অশ্লিল ভাষা ব্যবহার করে অপপ্রচার চালাতে থাকেন। অভিযোগ রয়েছে মহিউদ্দিন তালুকদার গত ১৩ জুলাই তার সামাজিক যোগাযোগ মাধ্যম আইডি থেকে ‘মহিলা ইউপি সদস্যকে মেম্বারি চুদিয়ে দেব’ ইউএনওর উদৃতি দিয়ে ফেসবুকে আরেকটি পোস্ট করেন। এছাড়া তানজিলা শাহ রুবিও তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে এসে ইউএনও ও ইউপি কর্মকর্তাদের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য প্রচার করেন। জানতে চাইলে মামলার বাদী ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, আমি বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদের (সচিব) প্রশাসনিক কর্মকর্তার দায়িত্ব পালন করেছি। সাংবাদিকদের তথ্যও দিয়েছি। কিন্তু মহিউদ্দিন তালুকদার ও তানজিলা শাহ রুবি নিজেদেরকে গণমার্ধ্যম কর্মী দাবি করে আমার নিকট যেভাবে চাঁদা দাবি করেছেন এবং যে ধরনের আচরন করে সংবাদপত্র নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে বিভ্রান্তি মূলক অপপ্রচার চালিয়েছেন তা সরকারি কাজে বাধা এবং কর্মকর্তাদের বø্যাকমেইল করার সামিল। মঞ্জুরা আক্তারের সহায়তায় মহিউদ্দিন তালুকদার ও তানজিলা শাহ রুবি অপপ্রচার চালিয়ে উপজেলা প্রশাসন সহ ইউনিয়ন পরিষদের মানহানি করেছেন। তাদের অপকর্মের বিচার দাবিতে মামলা করেছি।
গণমাধ্যম কর্মী হিসাবে দাবি করা মহিউদ্দিন তালুকদার বলেন, আমরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছি। তথ্য প্রমান নিয়েই ফেসবুকে প্রচার করেছি। তবে ইউএনও কে নিয়ে একটি পোস্ট দিয়েছিলাম তা নিয়ে আপত্তি উঠার পর পোস্টটি ডিলেট করে দিয়েছি। মূলত আমাদের কে হয়রানি করার জন্য এ মামলা করা হয়েছে। নারী ইউপি সদস্য মঞ্জুরা আক্তার বলেন, প্রকল্পের চেক উদ্ধারের জন্য ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অতিরিক্ত ম্যাজিট্রেট আদালতে মামলা দায়ের করায় ক্ষিপ্ত হয়ে আমাকে হয়রানী করার জন্য আমি সহ আরও দুই জনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে। কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ইমদাদুল হক তালুকদার বলেন, সাংবাদিকগণ দেশ ও সমাজের দর্পণ। কিন্তু মহিউদ্দিন তালুকদার তানজিলা শাহ রুবি কোন মিডিয়ায় কাজ করেন তা জানি না। তবে তারা নারী ইউপি সদস্য মঞ্জুরা আক্তারের যোগসাজসে সাংবাদিকতার নাম করে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের কর্মকান্ডকে বিতর্কিত করার জন্য গোপন ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে মানহানীকর পোস্ট দিয়েছেন তা অত্যান্ত নিন্দনীয়। তাদের বিচার দাবিতেই ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বাদি হয়ে সাইবার সুরক্ষা আইনে থানায় মামলা দায়ের করেছেন।
(এসবিএস/এএস/জুলাই ১৮, ২০২৫)
পাঠকের মতামত:
- শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার
- গোপালগঞ্জে যুবলীগ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ৭
- রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- নড়াইলে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা আজম মৃধার নির্বাচনী প্রচারণা শুরু
- কলেজ ছাত্র রোহান হত্যা: মূল পরিকল্পনাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচি মন্তব্য ও নেত্রকোনায় সাংবাদিক হত্যার বিচার দাবীতে মানববন্ধন
- দেশের প্রথম ব্যাংক হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ইস্যু করতে যাচ্ছে ব্র্যাক ব্যাংক
- দেশ গঠনে তরুণদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে হবে: চিফ হুইপ
- বিগত সরকার পাড়া-মহল্লায় মাদকের আখড়া তৈরি করেছিল: আইজিপি
- আমদানিনিষিদ্ধ ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেফতার ৫
- আরবি পড়তে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী, মসজিদের ইমামের যাবজ্জীবন
- ৫৪৮ ছাত্রীর হাতে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম
- তৃতীয় প্রান্তিকে বিশ্বে স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং
- ঈশ্বরদীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, মূল ডিলার পলাতক
- গুজব ও অপতথ্য প্রতিরোধে প্রয়োজন তথ্য যাচাইয়ের সংস্কৃতি ও সম্মিলিত প্রচেষ্টা
- লক্ষ্মীপূজার তাৎপর্য: সমৃদ্ধির সাধনা, প্রজ্ঞার আলো ও মানবতার জয়
- ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা
- কাপ্তাইয়ে তারুণ্যের দীপ্ত পায়ে ক্রীড়ার আলো ছড়াচ্ছেন সমাজসেবক অজিত কুমার তঞ্চঙ্গ্যা
- এবিজি ইউনিভার্সিটি কাপের পর্দা উঠছে আজ
- গোপালগঞ্জে পিক-আপ চাপায় প্রাণ গেল বাবা ও মেয়ের
- গোপালগঞ্জে নারীর গলিত মরদেহ উদ্ধার
- কাশিয়ানীতে গৃহবধূকে শ্লীলতাহানি মামলায় যুবক গ্রেফতার
- আরও কমলো সোনার দাম
- হাইকোর্টে ৫৭ বেঞ্চ গঠন
- নেটফ্লিক্সে মোশাররফ করিমের দুই সিরিজ, দেখা যাবে তিন ভাষায়
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- সড়ক দুর্ঘটনায় শাহরাস্তির বাবা-ছেলেসহ নিহত ৩
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- আমদানিনিষিদ্ধ ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেফতার ৫
- গোপালগঞ্জে নারীর গলিত মরদেহ উদ্ধার
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- চুয়াডাঙ্গায় তীব্র রোদ ও গরমে অতিষ্ঠ জনজীবন
- ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা
- ভৈরবে কৃষকের ফসলি জমি নষ্ট করে সড়ক নির্মাণ
- লিচু চোর
- পীযূষ সিকদার’র কবিতা
২৫ অক্টোবর ২০২৬
- শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার
- গোপালগঞ্জে যুবলীগ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ৭
- রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- নড়াইলে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা আজম মৃধার নির্বাচনী প্রচারণা শুরু
- কলেজ ছাত্র রোহান হত্যা: মূল পরিকল্পনাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচি মন্তব্য ও নেত্রকোনায় সাংবাদিক হত্যার বিচার দাবীতে মানববন্ধন
- বিগত সরকার পাড়া-মহল্লায় মাদকের আখড়া তৈরি করেছিল: আইজিপি
- আমদানিনিষিদ্ধ ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেফতার ৫
- ৫৪৮ ছাত্রীর হাতে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম
- ঈশ্বরদীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, মূল ডিলার পলাতক
- কাপ্তাইয়ে তারুণ্যের দীপ্ত পায়ে ক্রীড়ার আলো ছড়াচ্ছেন সমাজসেবক অজিত কুমার তঞ্চঙ্গ্যা
- গোপালগঞ্জে পিক-আপ চাপায় প্রাণ গেল বাবা ও মেয়ের
- গোপালগঞ্জে নারীর গলিত মরদেহ উদ্ধার
- কাশিয়ানীতে গৃহবধূকে শ্লীলতাহানি মামলায় যুবক গ্রেফতার
- কাশিয়ানীতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন এমপি সেলিমুজ্জামান
- বৈঠার ছলাৎ ছলাৎ ছন্দে মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত
- হাতে ওয়াকিটকি, ফেসবুক পেজের আড়ালে সবুজের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন
- শ্যামনগরে ছেলে ইটভাটায় না যাওয়ায় মাকে অপহরণের অভিযোগ
-1.gif)








